পুঁইশাকের ফুলকো লুচির সাথে সুরমাশাক আর চিকেনের কোপ্তাকারী।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

ABB Contest-45 শেয়ার করো তোমার প্রিয় শাকের সেরা রেসিপি।

20231003_161551.jpg

আজকের পোস্টে একদম ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে তো এই সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।আর যেহেতু ইউনিক কিছু করতে হয় সেই হিসেবে শুরুর দিক থেকেই চিন্তা করতে নেমে যাই,হাহা।কারণ বর্তমানে ইউটিউবে অনেক কিছুই আছে,যা আমরা কখনো খাই নি এমনও।কিন্তু তার থেকেও ইউনিক কিছু তৈরি করার চিন্তা আমার মাথায় ঘুরে। এইবার তো শাকের রেসিপি।আর আমরা সচরাচর শাক ভাজি, রান্না বা পকোড়া করে খেয়ে থাকি। কিন্তু আমি ভাবলাম সেই জিনিসগুলো না করে ভিন্নভাবে বিকেলের নাস্তা তৈরি করতে।
20231003_161638.jpg

এক্ষেত্রে সুরমাশাক খুঁজে নিলাম আর সাথে চিকেন যোগ করলাম।এই ২পদ দিয়ে তৈরি করলাম কোপ্তা। আর এই কোপ্তা শুধু শুধু খাওয়ার চেয়ে লুচি দিয়ে খেতে মজা লাগবে সেই ভেবে তৈরি করলাম পুঁইশাকের লুচি।সত্যি বলতে কেমন হবে জানতাম না,ভেবেছিলাম মজা লাগবে না।কিন্তু লুচি ভাজার পর একটা খেয়ে দেখি অসম্ভব সুস্বাদু হয়েছে,একটা খেয়েই বলতেছিলাম এবার থেকে লুচি করলে এভাবেই করতে।যাইহোক শাক দিয়ে লুচি সাথে শাক দিয়ে কোপ্তা,দুটো মিলে জিভে জল আনার মত রেসিপি হয়েছে।পরিবেশনের পর ফটোগ্রাফি করেই খেতে বসে গেলাম,আর ভাবলাম আমার বাংলা ব্লগের সদস্যদের নিয়ে একসাথে খেলে হয়তো এর স্বাদ সবাই নিতে পারতো।তো যাইহোক এখন যদি কারো লোভ লাগে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে তৈরি করলেই হয়ে যাবে।
20231003_161753.jpg

সুরমাশাক-চিকেনের কোপ্তাকারী আর পুঁইশাকের লুচি।

20231003_161455.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
সুরমা শাকপরিমাণ মত
পুঁইশাকপরিমাণ মত
চিকেন৩ পিস
পেঁয়াজকুচি৩টি
রসুনবাটা৩ চা চামচ
টমেটোকুচি১টি
কাঁচামরিচ কুচি৪টি
মরিচ গুড়ো২ চা চামচ
হলুদ গুড়ো২চা চামচ
জিরা গুড়ো১ চা চামচ
মাংসের মসলা১ চা চামচ
আদা বাটা৩ চা চামচ
লবণপরিমাণ মত
আটাআধা কাপ
চালের গুড়া১ টেবিল চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG-20231003-WA0023.jpg

প্রথম ধাপ

প্রথমে সুরমা শাকগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।তারপর কুচি কুচি করে কেটে নিতে হবে।

IMG-20231003-WA0032.jpg

দ্বিতীয় ধাপ

এখন মুরগির বড় পিসগুলো থেকে মাংস নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে ভালোভাবে ধুয়ে রেখে দিতে হবে।

IMG-20231003-WA0031.jpg

তৃতীয় ধাপ

শাকের সাথে পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া, মাংসের মসলা, রসুন বাটা, আদা বাটা, লবণ সবকিছু দিয়ে মেখে নিতে হবে।

IMG-20231003-WA0030.jpg

চতুর্থ ধাপ

তারপর মাংসের কুচি দিয়ে আবার ভালোভাবে মেখে নিতে হবে। এরপর চালের গুড়া এবং আটা দিয়ে আবারো মেখে নিতে হবে।

IMG-20231003-WA0029.jpg

পঞ্চম ধাপ

সবকিছু মেখে নেয়ার পর গোল গোল বলের আকারে তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে এর মধ্যে বলগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে।

IMG-20231003-WA0024.jpg

ষষ্ঠ ধাপ

কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে।কিছুক্ষণ ভেজে মধ্যে আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

IMG-20231003-WA0028.jpg

সপ্তম ধাপ

কিছুক্ষণ ভেজে নেয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে।বলক আসার পর সেই ভেজে রাখা কোপ্তা দিয়ে দিতে হবে।এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট একদম মৃদু আঁচে রান্না করতে হবে।
IMG-20231003-WA0027.jpg

অষ্টম ধাপ

এখন পুইশাকগুলোকে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে জগের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে।
20231003_181636.jpg

নবম ধাপ

আলাদা একটা বাটিতে ব্লেন্ড করা শাকগুলো নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে লবণ,সামান্য তেল আর রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপরে হাতে তেল মেখে ভালোভাবে আটা তৈরি করতে হবে।এক্ষেত্রে দায়িত্বটা তার হাতে দিয়েছিলাম।

20231003_181706.jpg

দশম ধাপ

আটা করে ২০ মিনিট রেখে দিতে হবে।তারপর ছোট ছোট করে কেটে লুচির মত বেলে নিতে হবে।এখানে ১২ টা লুচি হয়েছে।

20231003_181757.jpg

একাদশ ধাপ

কড়াইতে আবার লুচি ভাজার তেল দিতে হবে।এরপর গরম তেলে লুচি দিলেই ভাজা হতে শুরু করবে।দুপাশ ভালো করে ভেজে তুলে নিতে হবে।এভাবে সবগুলোই করতে হবে।

20231003_181927.jpg

এইবার সেই সুরমা শাক আর চিকেন দিয়ে তৈরি করা কোপ্তা প্লেটে নিলাম,সাথে লুচি দিয়ে পরিবেশন করলাম।ও এখানে আবার এক কাপ চা নিলাম,বিকেলের নাস্তা একেবারে জমে গিয়েছিল।

20231003_161503.jpg

20231003_161355.jpg

20231003_161624.jpg

20231003_161541.jpg

20231003_161830.jpg

ফাইনাল আউটপুটের একটি শর্ট ভিডিও আশা করছি ভালো লাগবে।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

পুঁইশাকের ফুলকোলুচি খুব সুন্দর ও লোভনীয় একটি রেসিপি।কোনদিন পুঁইশাকের লুচি খাইনি তবে আপনার রেসিপি দেখে লোভনীয় লাগছে।কোন একদিন বানিয়ে খেতে হবে।ফুলকো লুচি সাথে চিকেন কোপ্তা কারি,সুরমা শাক সব মিলিয়ে অসাধারণ হয়েছে। ধন্যবাদ সুন্দর ও আকর্ষণীয় পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু আসলেই অনেক লোভনীয় ধন্যবাদ মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💐🙏🙏❤❣❤

 3 years ago 

লুচি আমার খুবই প্রিয় একটি রেসিপি মাঝেমধ্যে বাসায় লুচি তৈরি করি কিন্তু শাকের এই লুচি আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু রেসিপিটা দেখে যতটা ইউনিক মনে হচ্ছে ততটা সুস্বাদও মনে হচ্ছে কালারটা বেশ ভালো লেগেছে। লুচির সাথে সুরমাশাকের চিকেন কোপ্তা রেসিপিটিও জিভে জলা আনার মত।। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ ।শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকুন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে।

 3 years ago 

খুবই চমৎকার ডেকোরেশন সাথে লোভনীয় রেসিপি।দেখে মনে হচ্ছে খাবারগুলো অনেক মজাদার হয়েছে।এবারের প্রতিযোগিতায় আশা করি খুব ভালো একটা স্থান পাবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সত্যি আপু অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৫ এর জন্য শুভকামনা জানায়।রেসিপিটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি ইউনিক কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

 3 years ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লুচি আমাকর খুব পছন্দ। তবে কখনো এভাবে পুঁইশাকের লুচি খাওয়া হয় নি। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটা ট্রাই করবো।আবারও ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমাকে অভিনন্দন জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পালং শাকের লুচি খেয়েছিলাম তবে পুঁইশাকের লুচি খাওয়া হয়নি কখনো। মনে হচ্ছে খেতে দারুন হবে। আর সাথে চিকেন কোপ্তাকারী দেখেই তো খেতে ইচ্ছে করছে ভাইয়া। খুবই লোভনীয় লাগছে আপনার তৈরি করা রেসিপি।

 3 years ago 

তাহলে একদিন নিজের বাসায় বানিয়ে খেয়ে দেখবেন।।

 3 years ago 

একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের ইউনিক একটি রেসিপি। পরিবেশন করা রেসিপির ছবি দেখে খেতে ইচ্ছে করছে। তাছাড়া সবজির সাথে লুচির কালার টা দারুন লাগছে। এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই একদমই ভিন্ন ছিল রেসিপিটি ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইরে ভাই! কি দারুন ইউনিক রেসিপি করেছেন। দেখেই তো ভাইয়া মাথা ঘুরে গেল। এমন রেসিপি কিন্তু এর আগে দেখা হয়নি। আজ আপনার রেসিপি তো বেশ অসাধারন লাগছে। অবশ্য এই রেসিপি করতে আপনাকে বেশ কষ্ট ও করতে হয়েছে। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

আপনাদের সাপোর্ট পেয়ে এতদুর আসতে পেরেছি এবং ইউনিক কিছু শেয়ার করার চেষ্টা করি।

 3 years ago 

দারুণ একটি শাকের রেসিপি তৈরি করলেন। এক সাথে আপনি দুই তিনটা আইটেম করলেন দারুণ লেগেছে ভাইয়া। যদি একটু খাওয়ার সময় ডাকতেন তাহলে একটু ভালো হতো না? এভাবে একা একা খাওয়া কিন্তু ভালো না🥲। যাক অবশেষে আপনি ইউনিক একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

চেষ্টা করেছি ইইউনিক কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38