কবিতা আবৃত্তি:- কষ্টের আহাজারি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1732967980226.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- কষ্টের আহাজারি।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।


কবিতাটির নাম হচ্ছেঃ
কষ্টের আহাজারি।

আবৃত্তিঃ-
@nevlu123

কষ্টের আহাজারি।👇

এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


কবিতাটির কথা 👇

তুমি কি বোঝো শত কষ্ট,
আমার এই বুকে জমা।
তুমি কি বোঝো কষ্ট পেতে পেতে
আমার কেমন বিচরণ।
তুমি কি জানো রাতের কষ্ট
ঘুমের মাঝে হজম করি।
তুমি কি জানো কষ্টগুলো সব সময়
করে আমার বুকে আহাজারি।
তুমি হয়তো জানো না
সবার ভালো চিন্তা করি আমি।
তুমি হয়তো জানো না।
আমার কাছে তুমি কতটুকু দামি।
তুমি ভালো করেই জানো
আমি কতটুকু অবহেলিত।
তুমি ভালো করেই জানো।
আমার মনে কত ক্ষত।
তুমি এটাও জানো যে,
আমার পা আজও ভূমিহীন।
তুমি এটাও জানো যে,
দিনে দিনে বাড়ছে আমার ঋণ।
তুমি এটাও জানো যে আমি,
সবার মুখের হাসি ফোটাতে চাই।
সবার সাথে ভাল মনে চলি
আজ তাই আমার কোন দাম নাই।
তুমি এটাও কিন্তু জানো, যে,
অনেকে ঠকিয়েছে আমায়।
তবুও আজ নিরুপায় হয়ে আমি,
তোমার মাঝে সুখ শান্তি খুঁজে পাই।
সেই তোমার কেন আজ তিক্ততায় বসবাস।
হতে পারে এটা মনের অতলের সর্বনাশ
ভালোবেসে নিজকে, সাবলীল রাখি
তিক্ততায় হয় রক্ত ক্ষরণ কাঁদে মনের আঁখি।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টকবিতা আবৃত্তি
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

Screenshot_20241201-081422_Chrome.jpg

Screenshot_20241201-081516_Chrome.jpg

Screenshot_20241201-081556_Chrome.jpg

Screenshot_20241201-081619_Chrome.jpg

 2 years ago 

আপনি দেখছি সব সময় কষ্টের গান গুলো গাওয়ার চেষ্টা করেন। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি কষ্টের গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গাওয়া এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে গান টি পরিবেশন করার চেষ্টা করেছেন।

 2 years ago 

কষ্টতো আছেই ভাই।ধন্যবাদ আপনাকে ভালোবাসা নিবেন।

 2 years ago 

সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই
ভালো থাকুন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।

 2 years ago 

আজ আপনি আমাদের সাথে একটি কষ্টের কবিতা আবৃতি করে শেয়ার করেছেন। কষ্টের কবিতা গুলো আমার এমনিতে অনেক পছন্দ। আপনার কন্ঠে কবিতা আবৃতি শুনতে বেশ ভালো লাগলো। কবিতার প্রতিটি কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুন্দর কবিতাটি দক্ষতার সাথে আবৃতি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন সর্বদা এই কামনা করছি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া গান এবং কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি এবং মনের খোরাক। আজকে আপনি কষ্টের আহাজারি কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি অসাধারণ। তবে আজকে আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধৈর্য ধরে সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ভালো লাগলো মন্তব্যটি পড়ে ধন্যবাদ জামাল ভাই।

 2 years ago 

কষ্টের আহাজারি নামক কবিতাটি আপনি খুবই সুন্দরভাবে আবৃতি করেছেন।কষ্টের কবিতা গুলোর মধ্যে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়।তাই আজকে আপনার কবিতা আবৃতি শুনে অনেক ভালো লাগলো।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মাহমুদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

আপনি আজকে দারুণ একটি কবিতা আবৃতি করছেন ভাই। আপনার কণ্ঠে কবিতা টি আবৃতি শুনে বেশ ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে কবিতা আবৃতি করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65395.07
ETH 1715.38
USDT 1.00
SBD 0.41