স্বরচিত কবিতাঃ তুমিহীন একা আমি।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20231225_210852.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে কবিতা অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ তুমিহীন একা আমি।

লিখেছি আমি : @nevlu123


নিস্তব্ধ রাত তুমিহীন একা আমি,
এ যেন কোন এক কালবৈশাখী।
মনের যত ছন্দ গেছে সব হারিয়ে।
হাওয়ারা কানে কানে এসে বলে,
নাও নিজেকে যতনে গুটিয়ে।


বেদনা আজ হৃদয়ে ভাসমান।
রাতের কালো গ্রাস করেছে আমায়।
তুমিহীন আমি রঙের স্তুপে থেকেও রংহীন।
তুমিহীন প্রেমিক হৃদয়ও আজ প্রেমহীন।


তোমাকে জুড়ে আমার যত ভালোলাগা।
তুমি বিহনে আমি এক হতভাগা।
একরাশ মেঘ আমার জমে থাকে মনে।
না পেলে তোমায়, আর তুমি বিহনে।


পৃথিবীটা সুন্দর,আরো সুন্দর তুমি।
তুমিহীন আমি এক বিশাল মরুভূমি।
ভালোবেসে মনের কোণে রাখতে চাই তোমায়।
তুমি ছাড়া ভালোবাসার কোনো মানে নাই।


আজও অন্ধকার হৃদয়ে তোমার অপেক্ষা।
তুমি এসে বাসবে ভালো সেই প্রতীক্ষায়।
তোমার তরে আমার যত আশা প্রত্যাশা।
তুমিহীন আমার আমির নেই ভরসা।


কবিতার মর্ম কথা

ভালোবাসার মানুষকে আসলে কেউই হারাতে চায় না।তার অবর্তমানে নিজের মনের মাঝে কি রকম কষ্ট বাসা বাঁধে এমনই কিছু অব্যক্ত কথা আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। সব সময় কবিতা পড়ার চেষ্টা করি৷ আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন৷ এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ এই কবিতার মধ্যে সবগুলো লাইন খুবই ভালোভাবে সামঞ্জস্যতা বজায় রেখেছেন৷ ফলে এই কবিতা পড়ার মধ্যে একটি আলাদা শান্তি কাজ করতে থাকে৷

 3 years ago 

ঠিক ধন্যবাদ মতামত প্রধানের জন্য।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏🙏💐📜

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার মানুষকে সবাই কাছে পেতে চায়।ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় তখন কষ্টের কোন শেষ থাকে না। সেই বিষয়টিকে আপনি আপনার কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইন ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় তখন কষ্টের কোন শেষ থাকে না।

 3 years ago 

কবিতা পড়তে আর লিখতে দুটোই ভীষণ ভালো লাগে। আজও চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করলেন। সত্যি কথা বলতে ভালোবাসার মানুষকে কেউ কখনও কোনভাবে হারাতে চায় না।সেই মানুষটি যদি দূরে চলে যায় তখন আর কষ্টের শেষ থাকে না।সেই অনুভূতি আপনি কবিতার লাইনগুলোতে খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে নতুন নতুন নানা বিষয়ে কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই আপু ভালোবাসার মানুষকে কেউ কখনও কোনভাবে হারাতে চায় না।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া চেষ্টা করলে কিন্তু সুন্দর সুন্দর কবিতা রচনা করা সম্ভব। আপনার এই কবিতাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যেখানে বেশ চমৎকারভাবে প্রেম অনুভূতি জাগিয়ে তুলেছেন কবিতার মাঝে। আর এরই মধ্য দিয়ে ভালোবাসার এক বহিঃপ্রকাশ ঘটেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইজান সুন্দর মন্তব্য করার জন্য।,

 3 years ago 

তুমিহীন একা আমি বাহ্ দারুন কবিতা ভাইয়া। আপনার কবিতা গুলো একটু ভিন্ন রকম ভালো লাগে। রোমান্টিক কবিতা গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার কাছেও রোমান্টিক কবিতা গুলো একটু বেশি ভালো লাগে।🙏

 3 years ago 

বাহ্ চমৎকার একটি কবিতা আপনি লিখেছেন ভাইয়া।কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ ছিল।একদম বাস্তবিক কথাগুলো,কবিতায় নিজের মনের অনুভূতি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

শুভ কামনা রইল আপু ভালো থাকবেন সব সময়।💥

 3 years ago 

ওয়াও অসাধারন আপনার কবিতাটি।তুমিহীন একা আমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক অনু কবিতা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই কবিতাগুলো লেখি থাকি। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। আর আপনি এমনিতে বেশ চমৎকার কবিতা লেখি থাকেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি অসাধারণ করে লিখতে,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমরা সবাই অনু কবিতা থেকে ফলো করে এই কবিতাগুলো লিখে থাকি।তুমিহীন একা আমি কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। তবে আপনার কবিতাটি পড়ে অন্যরকম একটা অনুভূতি আসলো। এত সুন্দর করে কবিতাকে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি আসলেই কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38