১৬-ই ডিসেম্বর উপলক্ষে বিশেষ গান। মা গো ভাবনা কেন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Ubbntitled.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- মাগো ভাবনা কেন।গেয়েছেনঃ হেমন্ত মুখোপাধ্যায়।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।

তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
মাগো ভাবনা কেন।
গেয়েছেনঃ
হেমন্ত মুখোপাধ্যায়।
কভারঃ
@nevlu123


মাগো ভাবনা কেন।👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে ১৬-ই ডিসেম্বর উপলক্ষে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

শিরোনামঃ
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি(২)
আমরা হারবনা,হারবনা
তোমার মাটির একটি কণাও ছাড়বনা(২)
আমরা পাথর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা অপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা(২)
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা পরাজয় মানবনা
দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা(২)
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শএু এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

ওয়াও ভাই আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে অনেক ভালো লাগলো। দেশাত্মবোধক গানগুলো শুনতে আসলে সব সময় অনেক বেশি ভালো লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাই এই গানের সুন্দর কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য,।❤

 3 years ago 

১৬-ই ডিসেম্বর উপলক্ষে দারুণ একটা গান গেয়ে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। অনেক দিন পর এই গানটা আপনার কন্ঠে শুনলাম। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু।ভালো থাকবেন সব সময়।।

 3 years ago 

এই গানটা আমাও বেশ ভালো লাগে।ছোটবেলায় অনেক শুনতাম।আমারও এমন হয় আগের লাইন পরে আর পরের লাইন আগে।যাই হোক বেশ ভালো গেয়েছেন। ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু আমারও হয়।

 3 years ago 

বিজয় দিবস কে কেন্দ্র করে খুবই চমৎকার একটা দেশের গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রতিনিয়ত আপনার কন্ঠে গান শুনতে পাই আজকের এই দেশের গানটা শুনে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ১৬-ই ডিসেম্বর উপলক্ষে বিশেষ একটি গান গাইলাম আরকি।

 3 years ago 

ভাইয়া হেমন্ত মুখোপাধ্যায় এর খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গান আমার কাছে অনেক ভালো লাগে। দেশের গান শুনতে সবসময়ই ভালো লাগে। আপনার কণ্ঠে শুনে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 3 years ago 

ভালো লাগলো আপু আপনার মতামত পেয়ে।।

 3 years ago 

প্রথম আপনাকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেশের জন্য যারা জীবন ত্যাগ করেছেন সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। মা গো ভাবনা কেন গানটি বেশ অসাধারণ। আপনার কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। দেশাত্মবোধক গানটি মিষ্টি কন্ঠে বেশ দক্ষতার সঙ্গে পরিবেশন করেছেন । এত সুন্দর গান আমাদের মাঝে সুন্দর করে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

তোমাকে ও অনেক অনেক ধন্যবাদ। 💐💐❤❤

 3 years ago 

ভাই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বিজয় দিবস উপলক্ষে চমৎকার একটি গান কভার করেছেন। এই গানটি অনেকদিন পর শুনলাম। আপনার কন্ঠে এই গানটি শুনে সত্যিই বেশ ভালো লাগলো। আপনার কন্ঠে আসলেই জাদু আছে ভাই। যাইহোক এতো চমৎকার একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইজান।❤❤🙏

 3 years ago 

আজকে আপনি অসাধারণ গানটি কবর করেছেন। এই গানটি শুনলেই যেন মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি চলে আসলো। সত্যিই এটি বিজয়ের অসাধারণ একটি গান। আমাদের মাঝে শেয়ার করলেন আজকের এই দিনে আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে হৃদয় থেকে যেন ভালোবাসা আরো বৃদ্ধি পেল। যাই হোক আপনার গানটি অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

১৬-ই ডিসেম্বর উপলক্ষে বিশেষ গানটি শেয়ার করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38