একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা : ।

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
সংগ্রামী আমি সংগ্রামী থাকবো,
সংগ্রাম করেই পৃথিবীতে বাঁচবো।
সংগ্রামই সফলতা সংগ্রামই সফল,
সংগ্রামের বুকে বেঁচে আছি অটল।


অনু কবিতা-২
নিস্তব্ধ পৃথিবী নিস্তব্ধ আমি
নিস্তব্ধ দেহে নিস্তেজ আমি।
নিস্তব্ধ মন আমার নিস্তব্ধ আঁখি,
নিস্তব্ধ মনে দিওনা ফাঁকি।


অনু কবিতা-৩
তুমি আমার হৃদয়ের আয়না,
কেন কর তুমি এত বায়না।
তুমি ছাড়া জীবনে কাউকে চাই না,
যতই খুঁজি তোমার মত পাই না।


অনু কবিতা-৪
অন্ধকার রাত্রি,বসে একা আমি।
চোখ আমার কাকে খুঁজে,মন অন্তর্গামি।
রাত যত গভীর হতে যায়,মন শুধু তোমায় পেতে চায়।
রাতের সেই অন্ধকারে, মনটা যেন কেমন করে।



অনু কবিতা-৫
দিনরাত একাকার করে,
শুধু তোমায় খুজি।
ছোট এই হৃদয়ের,
তুমি তো একমাত্র পুঁজি।

কবিতার মর্ম কথা

** ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।**

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

অনু কবিতাগুলো সব সময় আমার খুবই বেশি ভালো লাগে। আপনার প্রতিটি অনু কবিতায় অনেক সুন্দর হয়েছে ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

চমৎকার ও সাবলীল মন্তব্যের মাধ্যমে উৎসাহ যোগানের জন্য ধন্যবাদ।।

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার কবিতার ছন্দ গুলো আমাকে একেবারে মুগ্ধ করেছে। ভিন্ন অঙ্গীকে কিছু অনুকবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা গুলো ভীষণ ভালো লাগে পড়তে আমার কাছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এভাবে অনেক কবিতা লিখে থাকেন আপনি। ছোট ছোট হওয়ার কারণে সব থেকে বেশি ভালো লেগেছে পড়তে আমার কাছে এই অনু কবিতা। এরকম কবিতা গুলো আশা করছি আমাদের মাঝে সব সময় শেয়ার করবেন।

 3 years ago 

সুচিন্তিত একটি সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ,।

এই কবিতাটি অনেক ভালো লেগেছে আমার। আমি এটি অনেক পছন্দ করেছি। আমি চাই আপনার ফেসবুক লিংকটি আমার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ পোস্টটি ভিজিট করে মন্তব্য করার জন্য,

 3 years ago 

ভাইয়া আপনার প্রত্যেকটা অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। আপনার পাচঁটি অনু কবিতাই পড়েছি। প্রত্যেকটা অর্থবোধক। অর্থ গুলোও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ সবসময় পাশে থেকে সুন্দর ও সুচিন্তিত মন্তব্য করার জন্য,।

 3 years ago 

আমি মনে করি কোন কিছু অর্জন করতে হলে তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে সাথে ধৈর্য ধারণ করতে হবে। আপনি সুন্দর অনু কবিতা লিখেছেন এভাবে লিখতে লিখতে আপনি অনেক ভাল কবিতা লিখতে পারবেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুগঠিত একটি যথাযথ মন্তব্য করার জন্য ধন্যবাদ,।

 3 years ago 

ভিন্ন অঙ্গীকে কিছু অনু কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নিয়েছেন আপনি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার এই অনু কবিতাগুলো। আমার কাছে তো আপনার এই অনু কবিতাগুলো ছন্দের মতো মনে হয়েছে। আসলে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে প্রত্যেকটা লাইন আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন। খুবই ভালো ছিল আজকের পোস্ট।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনু কবিতা গুলো দারুণ ছিলো ৷ ছোট ছোট অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো ৷ চমৎকার লিখেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

খুব চমৎকার ও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাল থাকবেন

 3 years ago 

ভাই আজকে আপনার অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন ছিল অসাধারণ। প্রত্যেকটা কবিতা পড়ে অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্যের মধ্যেমে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে ভাই। পাঁচটি ভিন্ন ধরনের অণু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। সামনের দিনগুলোতে আপনার কাছ থেকে আরও এরকম সুন্দর সুন্দর অনু কবিতা দেখতে পাব সেই প্রত্যাশায় রইলো ভাই।

 3 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাই। ভালো থাকবেন সর্বদা ্।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37