স্বরচিত কবিতাঃ জীবনের অনুশোচনা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

IMG-20230925-WA0016.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ জীবনের অনুশোচনা।

লিখেছি আমি : @nevlu123

আমার জীবনটা কেমন যেন ফ্যাকাসে।
রংহীন লাগে সব,আমার আশেপাশে।
বেদনা দায়ক মনটা আমার করে হাহাকার,
সব খুলে বলবো কাকে নেই কেউ আমার।


ছিল অনেক সহপাঠী,ছিল অনেক বন্ধু।
স্বার্থ শেষে হারিয়ে গেল,তাই মনে দুঃখের সিন্ধু।
সহজ সরলতা নিয়ে চলতে ভালোবাসি।
তবে আজকের সমাজে সহজ সরলতার গলায় সবাই দেয় ফাঁসি।


মনের অতলে আমার আছে অগ্নিকুণ্ড।
প্রতিহিংসার আগুনে আমি আজ দ্বিখন্ড।
দীর্ঘশ্বাসে ভরা আমার এ জীবন।
বোঝানোর মত যে আমার নেই কেউ আপন।


অতি আপন ছিল যারা,তারাই আছে দূরে।
ভুল বুঝে নাকি স্বার্থ শেষে,তারা অচিনপুরে।
যাদের কথা মনে পড়লে কান্না আসে খুব।
তারা আজ অকারণে দূরে আছে চুপ।


আমিও একদিন চুপ হয়ে যাব।
বলবো না কিছু আর খুলে।
বাস্তবতা আর সময়ের ব্যবধানে।
আমিও যাবো সব ভুলে।


এসো না তখন বলতে আমায়,
মিছি মিছি তুমি আমার আপন।
গুটিয়ে নিয়েছি নিজেকে নিজে।
রাখবো নিজেকে অতি গোপন।

কবিতার মর্ম কথা

আঘাত পেতে পেতে যখন একটি মন পাথরে পরিণত হয়, তখন মনের ভিতরে অব্যক্ত কথার বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। তবে কবিতাটা পড়ে মনে হচ্ছে আপনার মনে অনেক দুঃখ রয়েছে আর সেই দুঃখটাই যেন এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগলো ভাই মন্তব্য পড়ে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

❤🙏💐💥

 3 years ago 

আমিও একদিন চুপ হয়ে যাব।
বলবো না কিছু আর খুলে।
বাস্তবতা আর সময়ের ব্যবধানে।
আমিও যাবো সব ভুলে।

স্বার্থের এই দুনিয়াতে আসলে কেউ কারোর নয় আসলে স্বার্থ ছাড়া।
কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখেছেন।

 3 years ago 

জি ভাই স্বার্থের এই দুনিয়াতে আসলে কেউ কারোর নয় স্বার্থ ছাড়া।

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আপনার কবিতা পড়ে সত্যিই বেশ ব্যথিত হলাম। কেন হঠাৎ করে এত কষ্টের কবিতা লিখছেন জানি না? কবিতার প্রতিটি ছন্দ হৃদয়ের মাঝে খুব বড় ক্ষত সৃষ্টি করে। এই লাইন গুলো পড়ে কি বলবো বুঝতে পারছি না।

অতি আপন ছিল যারা,তারাই আছে দূরে।
ভুল বুঝে নাকি স্বার্থ শেষে,তারা অচিনপুরে। যাদের কথা মনে পড়লে কান্না আসে খুব।তারা আজ অকারণে দূরে আছে চুপ।

আশাকরি সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখবে যেখানে আছেন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একদম ঠিক কবিতার প্রতিটি ছন্দ হৃদয়ের মাঝে খুব বড় ক্ষত সৃষ্টি করে।

 3 years ago 

জীবনের অনুশোচনা এই কবিতাটি আপনি খুবই ভালোভাবেই তৈরি করেছেন। এই কবিতার মধ্যে আপনি আপনার জীবনের অনেক গুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। এই কবিতার যে লাইনগুলো আমার বেশি ভালো লেগেছে সে লাইনগুলো হলো:

ছিল অনেক সহপাঠী,ছিল অনেক বন্ধু।
স্বার্থ শেষে হারিয়ে গেল,তাই মনে দুঃখের সিন্ধু।
সহজ সরলতা নিয়ে চলতে ভালোবাসি।
তবে আজকের সমাজে সহজ সরলতার গলায় সবাই দেয় ফাঁসি।

 3 years ago 

ঠিক অনেক গুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি।

 3 years ago 

জীবনের অনুশোচনা কবিতাটি অনেক সুন্দর লিখেছেন। আপনি যে আগে থেকেই কবিতা লিখেন জেনে ভালো লাগলো। কবিতার ভাষা ছিলো চমৎকার। আঘাত পেতে পেতে মানুষ পাথরে পরিনত হয় একদমই ঠিক বলেছেন। কবিতার লাইন গুলো পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই আঘাত পেতে পেতে মানুষ পাথরে পরিনত হয়।

 3 years ago 

ভাই আপনি প্রতি সপ্তাহের মতো আজকেও খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার প্রতিটা কবিতা আমি পড়ে থাকি। আপনার লেখা কবিতাটা গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আজকে আপনি জীবনে অনুশোচনা নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার মধ্য দিয়ে নিজের জীবনের সমস্ত কথাগুলো তুলে ধরা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তুহিন ভাই আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকার ভাবে জীবনের অনুশোচনা কবিতাটি লিখেছেন। আপনার কবিতাগুলো আমি প্রায় সময় পড়ে থাকি। আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এটি ঠিক বলেছেন অণু কবিতা থেকে আমরা কবিতাগুলো লেখার চেষ্টা করি। তবে একটি মানুষ যখন আঘাত হয়ে পেয়ে শক্ত হয়ে যায় তখন মানুষের মধ্যে ভালোবাসা কমে যায়। যাই হোক আপনার কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ হয়েছে। এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জামাল ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনার কবিতা গুলো বারাবরিই অনেক ভালো লাগে আমার। আসলে আপনি খুবই সুন্দর একটি কবিতা আজকে শেয়ার করেছেন আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এভাবে আরো নতুন নতুন কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

বিপ্লব ভাই আপনার জন্যও শুভকামনা রইল ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38