সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাইরে, কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে। আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবামে দেখতে পারবেন শুধু ফুলের ফটোগ্রাফি। তো বন্ধুরা চলুন ভিজিট করা যাক আজকের ফটোগ্রাফি।

১নং-ফটোগ্রাফি

20221124_104133.jpg
Location
#Device:S-G,M32
প্রথমে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এই ফুলের নাম হচ্ছে পিটুনিয়া ফুল।এই ফুলগুলো শীতের সিজন ছাড়া তেমন একটা দেখা যায় না।পিটুনিয়া ফুলের অসংখ্য জাত রয়েছে এবং মিশ্রিত অনেকগুলো জাত রয়েছে ।শীতের সময় নার্সারিতে গিয়ে পিটুনিয়ার এই প্রজাতিরের ফুলটি দেখতে পেয়ে ফটোগ্রাফি করেছিলাম ।আর সেখান থেকে একটি ফটো আপনাদের মাঝে তুলে ধরলাম।

২নং -ফটোগ্রাফি

20230117_143717.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি একটি জবা ফুলের ফটোগ্রাফি ।আর এই ফটোগ্রাফিটি কোথায় করেছি সে বিষয়ে আপনাদের অবগত করছি ।আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি নার্সারি রয়েছে সেখানে হরেক রকম ফুলের সমাহার রয়েছে।হরেক রকম ফুলের মধ্যে এই জবা ফুলটি ও ছিল এবং সেখানে অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম।আর সেখান থেকে জবা ফুলের একটি ফটো আপনাদের মাঝে তুলে ধরলাম।

৩নং-ফটোগ্রাফি

20230119_115857.jpg

Location
#Device:S-G,M32

এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি আসলে সবার খুবই পরিচিত, আর এটি একটি গোলাপ ফুল।আমার জানামতে গোলাপ ফুলের মধ্যে ২৬৩টি জাত রয়েছে তার মধ্যে এটিও একটি। নার্সারিতে ঘুরতে গিয়ে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করি। এই গোলাপ ফুলটি দেখতে খুবই চমৎকার এবং কালারটিও কিছুটা ব্যতিক্রম হওয়াতে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল ।নার্সারিতে অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম তবে একটি ফটো সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

৪নং-ফটোগ্রাফি

20230119_121008.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন মেরিগোল্ড ফুলের ফটোগ্রাফি।এ ফুলটির ও অনেক জাত রয়েছে।দেশি ও হাইব্রিড জাত বেশি মানুষের চোখে পড়ে।বিয়ের জন্য এই ফুলটি অনেক কমন ও জনপ্রিয় একটি ফুল।তবে সবগুলা জাতের ফটোগ্রাফি একসাথে তুলে ধরা সম্ভব নয়। তাই একটি মাত্র জাতের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

৫নং-ফটোগ্রাফি

20230117_093826.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিম গাছের ফুল । আর এটিও খুব চমৎকার একটি ফুল।একই ফুলের মধ্যে দুই রকম কালার দেখে ভালো লাগলো তাই ফটোগ্রাফি করে নিলাম।এটি আমাদের বসতবাড়ির আঙিনায় সিম গাছে দেখতে পেলাম, তখন ফটোগ্রাফি করেছিলাম। তবে সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

৬নং-ফটোগ্রাফি

20221124_102526.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফুল দেখতে পাচ্ছেন এটি আমরা গ্রাম বাংলায় মোরগ ফুল বলে থাকি। আমি মনে করি এই ফুল সবারই সুপরিচিত।এই ফুল দেখতেও বেশ চমৎকার লাগছিল তাই ফটোগ্রাফিটি করা।আর সেই ফটোটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

৭নং-ফটোগ্রাফি

20220819_094721.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরো একটি ফুলের ফটোগ্রাফি।এই ফুলটির নাম জানা নেই।এটি সম্ভবত বন্য ফুল। তবে দেখতে চমৎকার লেগেছিল এবং বৃষ্টির ফোঁটা পড়াতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল তাই ফটোগ্রাফি করে নিলাম। যাইহোক বেশি কথা না বাড়িয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

ভাই আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ।পিটুনিয়া ফুলটি আমার ভীষণ পছন্দের ।তবে শীতকাল ছাড়া এই ফুলটি দেখা যায় না ।তবে বেশ ভালো লাগে ।এছাড়াও সিমের ফুলটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।,ভালো থাকুন সব সময় এই কামনা করি।💐

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম। আপনি শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মোরগ ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।,ভালো থাকুন সব সময় এই কামনা করি।।💐💐

 3 years ago 

ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি ফুল দেখলেই ফটোগ্রাফি করে ফেলি। আপনি আজ অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। পিটুনিয়া ফুল আমার অনেক ভালো লাগে সীমের ফুলটি খুবই সুন্দর।

 3 years ago (edited)

ঠিক আপু ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না

 3 years ago 

ভাইয়া আপনি বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন । প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর লাগছে দেখতে। শিম ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ৭নং ফুলের নাম পর্তুলিকা। এটা ঘাস ফুল নামেও অনেকে চেনে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আপু সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।,ভালো থাকুন সব সময় এই কামনা করি।💤💤

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার তোলা আজকের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিলও।রেনডম ফটোগ্রাফি অ্যালবাম একদম বেস্ট ছিলও ভাই। প্রতিটি ফটোগ্রাফি আপনি দক্ষতার সাথে তুলেছেন।অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু,।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন সুন্দর ফুল চোখের সামনে পড়লে ফটোগ্রাফি না করে থাকা যায় না। সবশেষের নাম না জানা ফুলটি খুব সুন্দর। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ঋতু বৈচিত্র্যময় বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখতে পাওয়া যায়। সেই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমরা খুবই ভালোবাসি। এই সময়ে এই ধরনের ফুল ফুটে থাকে আপনার করা ফটোগ্রাফি গুলোর মাধ্যমে ফুলের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া সাতটি ফুল নিয়ে আ্যলবাম করলেন। সবগুলো ফুলের ফটোগ্রাফি দারুন লাগলো। মোরগ ফুল সচরাচর চোখে পরে না।আপনি ফুলের সাথে বন্য ফুলের ফটোগ্রাফি ও শেয়ার করলেন। বন্য ফুলের সৌন্দর্য ও কিন্তু কোন অংশে কম নয়। আমার কাছে সব ফুলের মতো সিম গাছের সিম ফুলটিও অসাধারণ লাগে।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফুল নিয়ে আ্যলবাম শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।আপনার জন্য অনেক শুভকামনা রইল।,।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38