স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
পূর্ণিমার চাঁদটা দিবো তোমায় তুলে।
ভালোবেসে কাছে এসে,যাবো সব ভুলে।
থাকবো দুজন দুজনাতে হয়ে একাকার।
স্বপ্নলোকে পাড়ি দিবো ছড়াবো প্রেমের বাহার।
অনু কবিতা-২
রজনী বৃথা যায় তুমিহীন।
তোমার উপস্থিতিতে রাত হয় অমলীন।
তোমাতে যত চাওয়া পাওয়া,
তোমার তরেই সদায় সুখ।
আর সেই তোমাতেই আবার ভরে যায় বুক।
অনু কবিতা-৩
অন্যের উপর বোঝা হতে,লাগে অনেকের ভালো।
নিজের স্বার্থে নিজের জগতে,তারা জ্বালায় আলো।
স্বার্থপর সেই লোকগুলোর,চোখ থাকিতে অন্ধ।
কারো কারো দায়িত্ব পালন না করিলে,
হতে পারে খোদার দরজা বন্ধ।
অনু কবিতা-৪
আকস্মিক চিন্তা মনে বাঁধে বাসা।
ধোঁকা খেয়ে মন হারায় সব আশা।
বেদনার নীল আজ ঘোর অন্ধকার।
আপন পর খুঁজে,পাইনি কেউ আমার।
অনু কবিতা-৫
আজ হতাশায় বুক ভেংগে যায়।
নেই কেউ সেটা বুঝার।
তবু মন আশার দুয়ার খুলে,
একটু শান্তির আশায় ভাসায় ভেলা।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |
অণু কবিতায় কবিতা গুলো
অন্ত মিলে ভরা,
পড়লে যেন সৃষ্টি হয়
মজার মজার ছড়া।
কবিতার ছন্দ গুলো
রঙ্গ রসে ভরা।
দূর করে সব মনের মধ্যে
জমিয়ে থাকা জড়া।
এক নিমিষে চোখ বুলিয়ে
যায় যে আবার পড়া,
কবিতার ছন্দে যেন
সুখী সুন্দর ধরা।
ধন্য হলো এই কবিতা,
এত সুন্দর মন্তব্য পেয়ে।
ছন্দের তালে তালে মন্তব্য দেখে,
মনটা আমার যায় বয়ে।
@selinasathi1 অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। আপনার সুন্দর ছন্দে ছন্দে কবিতার আনন্দে মন্তব্যটি খুব ভালো লাগলো।
অনাবিল শুভেচ্ছা 🥀🥀
বিভিন্ন রকম টপিক নিয়ে অনু কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার সবগুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। অনু কবিতা গুলো যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
আপনি সবসময়ের মত আজকেও অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার লেখা সবগুলো অনু কবিতা আমার অনেক ভালো লেগেছে। সবগুলো অনু কবিতা লেখার টপিক অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন এই কবিতা গুলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শেয়ার করার জন্য।
সবকিছুর পরেও একটু ভালোবাসার জন্য মানুষ অনেক কাঙাল থাকে। আপনি এই অণুকবিতাগুলোয় সেই গভীর অনুভবের কথাই বললেন। খুব সুন্দর করে নির্মাণ করেছেন কবিতাগুলি। সঠিক ভালোবাসা বহু প্রতীক্ষিত এক মুহূর্ত। আর সেই মুহূর্তগুলোই বাঁধা থাকে কবিতার শরীরে।
চমৎকার পাঁচটি অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা অনু কবিতা গুলো ভীষণ সুন্দর হয়েছে। কবিতার লাইনগুলো দারুন ছিল। খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতা গুলো পড়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জীবনের বিভিন্ন আঙ্গিকের আলো থেকে আপনি বেশ কয়েকটি অনু কবিতা লিখে ফেলেছেন। বাস্তব জীবন থেকে প্রেমের আবেদন এবং হতাশা সবই রয়েছে৷ কবিতার বিষয়বস্তুগুলোও জীবনের কথা বলে। তবে একটা কথা বলব লেখার ভাষা একই রকম যেন হয়ে সেই দিকে লক্ষ্য রাখবেন। চলতি ভাষায় লিখতে হলে পুরোপুরি চলতি ভাষাতেই লিখবেন। খাবার লিখিত ভাষাতে হলে পুরোটাই লিখিত ভাষা। এই যেমন ধরুন একটি কবিতায় আপনি লিখেছেন বুঝা বুঝা তো লিখিত ভাষা নয় সেটা বোঝা।
দারুন দারুন কতগুলো অনুকবিতা, যা পড়ে আমার সত্যিই ভালো লাগলো। আসলে এই কবিতাগুলো অনেক মাধুর্য দিয়ে তৈরি করা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে নিয়ে আসার জন্য। কেননা এই কবিতাগুলো পড়ে আমার সত্যি অসাধারণ মনে হচ্ছে।
ভাইয়া আপনি অনেক সময় নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। অনু কবিতা পড়তে খুবই ভালো লাগে। আমিও অবশ্য কবিতা খুব একটা লিখতে পারি না। তবে আপনার লেখা কবিতা পড়তে বেশি ভালো লাগে আমার। ধন্যবাদ আপনাকে চমৎকার অনু কবিতা শেয়ার করার জন্য।
এটা সত্যি বলেছেন ভাই কবিতা সব সময় লেখা যায় না। কবিতা লিখতে হয় আনমনা কল্পনাতে। আপনার এক গুচ্ছঅনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
যারা নিয়মিত কবিতা লিখতে পারে তারা কবিতার পেছনে একটু সময় ব্যয় করলে খুব সুন্দর কবিতা লিখতে পারে। আপনি সবসময় খুব চমৎকার অনু কবিতা শেয়ার করেন। আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। এরকম ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।