সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে সব ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।
১নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
প্রথমে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি খুবই পরিচিত একটি ফুল যেটাকে আমরা চন্দ্রমল্লিকা বলে থাকি।তবে এটির সাইন্টিফিক নাম (chrysanthemums)।এই চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে অনেকগুলো জাত এবং কালার রয়েছে।আর এই ফটোগ্রাফিতে ও পাশাপাশি দুটি জাতের চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাচ্ছেন। একটি লাল আর একটি হচ্ছে পিংক কালার।তবে চন্দ্রমল্লিকার মধ্যে পিংক কালারের ফুল আমার বেশি পছন্দ।এই ফটোগ্রাফি গুলো করেছিলাম একটি নার্সারি থেকে।মাঝে মাঝে ফটোগ্রাফি করার জন্য নার্সারিতে যাই। আর সেই সুবাদে এই ফটোগ্রাফি করা। আর সেটা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
২নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কাঠগোলাপ ফুলের আরো একটি জাতের ফটোগ্রাফি।আর এই ফটোগ্রাফিটি করা হয়েছে একটি ছাদের উপর থেকে ।সেই ছাদের উপরে বাগানের যে মালিক ছিল, তার কাছ থেকে জানতে পারি কাঠ গোলাপের মধ্যে নাকি ৭৬ টা জাত রয়েছে। এই জাতটিও সেখানে লাগানো হয়েছিল ।যেহেতু সেখানে ফটোগ্রাফি করতে গিয়েছিলাম তাই সব ধরনের ফুলের ফটোগ্রাফি করলাম। ফুলগুলো গাছে সুন্দর ফুটে আছে তাই ফটোগ্রাফি করে নিলাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করলাম।যদিও এর আগে আরো দুইটি জাতের ফটো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি এই ফটোগ্রাফিটিও আপনাদের ভালো লাগবে ।
৩নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি ।তবে এই ফুলের মধ্যে সাতটি কালার ও জাত রয়েছে।তবে এই নয়নতারা ফুলের মধ্যে মিশ্র প্রজাতির একটি জাত রয়েছে সেটি সবচাইতে সুন্দর।এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছি আমাদের বাড়ির পাশে থেকে।। যদিও অনেকগুলো ফটোগ্রাফি করেছি তবে রেনডম ফটোগ্রাফি অ্যালবামের মধ্যে আপনাদের সাথে একটি ফটো শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
৪নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হলো ভুঁই লিলি ফুলের ফটোগ্রাফি।আমার জানামতে এই ফুলের মধ্যে দুটি জাত রয়েছে।একদিন রিক্সা পাচ্ছিলাম না এজন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম,তখন রাস্তার পাশে এই ফুলটি দেখতে পাই তখনই ফটোগ্রাফি করে নিলাম।যেহেতু রিক্সা পাচ্ছিলাম না সেই সু্যোগে আমি কয়েক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি। আজকে শুধু আপনাদের মাঝে একটি অ্যাঙ্গেল থেকে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।
৫নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন রাত্রে টিউব লাইটের ফটোগ্রাফি।এই ফটোগ্রাফিটি করেছিলাম মনপুরা কাবাব হাউজে। সেখানে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম তখন দেখতে পাই অনেক গুলো কালারফুল লাইট জ্বলছে। সেই লাইট গুলো খুব সুন্দর দেখাচ্ছে। পিছনে ব্যাকগ্রাউন্ড কালো আর লাইটের আলো দেখতে ভালোই লাগছিল। তখন কিছু ফটোগ্রাফি করে নিলাম এবং আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের মনোভূত হবে।
৬নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন বন্য ফুলের ফটোগ্রাফি । আর এই ফটোগ্রাফিটি করেছি রাস্তার পাশে থেকে। মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে রাস্তার পাশে দেখতে পাই বন্য ফুল গুলো,আর দেখতে খুব চমৎকার লাগছিল।অনেক সময় বন্যফুল ও খুব চমৎকার লাগে।অন্যান্য ফুলের মত বন্য ফুলের যদিও তেমন একটি কদর নেই। তবে এগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।যাইহোক সেখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করে নিলাম।আর সেই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
৭নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখলেন এটি হচ্ছে ধুন্দল ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি করেছি আমাদের ছাদের উপর থেকে। সত্যি বলতে আমাদের ছাদের উপরে অনেক শাক সবজি গাছ রোপন করেছিলাম।আর সেখানে ধুন্দল গাছও রয়েছে আর সেই ধুন্দল গাছের ফুলের ফটোগ্রাফি তুলে ধরলাম।আসলে ছাদে শাক সবজির গাছ ভালো ভাবে দেখাশোনা করলে ফলন ও ভালো হয়। যাইহোক আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি।
তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল ভাইয়া। তবে সব থেকে ভালো লেগেছে আমার চার নাম্বার ফুলটি। তবে এই ফুলটা আমার কাছে অপরিচিত হলেও দেখতে খুবই সুন্দর লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সবসময় এভাবে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।,
https://x.com/Nevlu123/status/1710670958397378644?s=20
দারুণ সবগুলো ফটোগ্রাফি ছিল।কাঠগোলাপ গাছ এখনো আমার ভাগ্যে জুটলো না। একদিন হয়তো আমি এই ৭৬ জাতের কাঠগোলাপের বাগান দিয়ে দেব,তখন আর কাউকে আমার বাগানের ছবি তুলতে দেব না।বন্যফুলটা আমার খুবই ভালো লেগেছে।যাইহোক কাঠগোলাপের আশায় রইলাম।
তাহলে তো অনেক ভালো তুমিই একটি বাগান দিয়ে দাও। আর আমাকে ছবি তুলতে না দিলে কি হবে নিভৃত কে দিয়ে ছবি তোলাব।
তোমাদের বাবা ছেলে সহ সর্বোস্তরের মানুষের জন্য আমার বাগানে তালা দেয়া থাকবে সাথে ছবি তোলা নিষিদ্ধ করে দেয়া হবে।
ফুল আমার পর অনেক পছন্দ এবং এর ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন।
আসলেই বেস্ট অ্যালবাম, প্রত্যেকটা ছবির কালার লাইটিং পারফেক্ট ছিল। কোন ছবিকে কম মার্ক দেয়ার কোন উপায় নেই। চন্দ্রমল্লিকার সৌন্দর্য, কাঠগোলাপের মাধুর্য, লিলি ফুলের পবিত্রতা, ধুন্দুল ফুলের উজ্জ্বল হাসি সবকিছুই আপনি পারফেক্ট ভাবে ক্যামেরা বন্দি করতে পেরেছেন।
বাহ ভাই আপনার মন্তব্য পড়ে আমিতো মুগ্ধ। এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আশা করি ভাইয়া ভালো আছেন? আসলে ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কোনটার প্রশংসা করবো ভেবে পাচ্ছি না সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । বিশেষ করে টিউব লাইটের ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়েছে। নয়নতারা আর কাঠ গোলাপ ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। ডালিয়া ফুলের নান্দনিক সৌন্দর্য দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য । ভালো থাকবেন ভাইয়া।
আজিম তোমাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য প্রদানের জন্য ভালো থেকো।
ভালো লাগার মত ৭টি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। অনেক ভালো লাগলো আপনার এই অসাধারণ ফুলের ফটোগ্রাফি পোস্টটি দেখে। সুন্দর এই পোস্ট দেখে তো আমি অনেক অনেক খুশি।
সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় সাপোর্ট করার জন্য। ফ্যামিলি সহকারে ভালো থাকুন এই কামনা করি।
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো স্তব্ধ৷ দেখি আর ভাবি কি করে করেছেন ফটোগ্রাফির এত যত্ন। হ্যাঁ ভাইয়া দেখেই বুঝা যাচ্ছে যে, অনেক যত্ন করে ফটোগ্রাফিগুলো করেছেন। আর প্রতিটা ধাপে ধাপে এ বর্ণনাগুলো লেখে দিয়েছেন। ধুন্দুল ফুল, বনফুল ফুল, আর কাবাব হাউজে সেট টিউবলাইট দেখতে অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফির জন্য।
আপু আপনার মন্তব্য গুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ ভালো থাকবেন।
ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। আসলে এই ফুলের বাসনা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া ভাই। এভাবে পাশে থাকবেন সবসময় এই কামনা করছি।
সত্যিই আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। দেখে বোঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফির হাত মোটামুটি পাকা। এবং আপনি খুব সুন্দর হ
ভাবে প্রতিটা ফটোগ্রাফিতে লাইট ব্যালেন্স করতে পেরেছেন যার জন্য আউটপুটটাও বেশ দারুন এসেছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জহির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থেকে সাপোর্ট করার জন্য।