পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি ফুলের চিত্র অংকন।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোষ্ট এর ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করি একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
অতীতের সকল গ্লানি মুছে নিজেকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন, এই কামনায় আজকে আমার নতুন পোস্ট শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পেন্সিল দিয়ে ফুল এর চিত্রাংকন।চলুন তাহলে শুরু করা যাক।
আর্টের জন্য প্রয়োজনীয় উপকরণ
- পেন্সিল
- আঁকার খাতা
ধাপ-১ |
|---|
প্রথমে আমি একটি বৃত্ত এঁকে নিলাম। তারপর সেই বৃত্তকে কেন্দ্র করে ফুলের পাপড়ি এঁকে নিলাম।
ধাপ-২ |
|---|
এরপর পাপড়ি গুলোর ভিতরে কিছু ডিজাইন এঁকে নিলাম, তারপর আরো একটি ফুল ওপাতা এঁকে নিলাম।
ধাপ-৩ |
|---|
এরপর বরাবরের মতোই আরো একটি ফুল এঁকে নিলাম।তারপর ফুলের ভিতরে কিছু ডিজাইন এঁকে নিলাম।
ধাপ-৪ |
|---|
এরপর আমি ফুলটির পাশে একটি পাতা এঁকে নিলাম।তারপর একইভাবে আরও একটি পাতা এঁকে নিলাম।
ধাপ-৫ |
|---|
তারপর তিনটি ফুলের মধ্যে ছয়টি পাতা পর্যায়ক্রমে এঁকে নিলাম ।তারপর ফুলের ডালপালা এঁকে নিলাম। তারপর এই ফুলের চিত্রাংকনটি আপনাদের সামনে তুলে ধরলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
যদিও এই আর্টটির করার জন্য আমাকে কনসেপ্ট নির্বাচনে আমার স্ত্রী হেল্প করেছিল, আর বাকিটা আমি নিজে নিজে করেছি। বুঝতেইতো পারছেন যে কোন ভালো কিছুর পেছনে কারো না কারো অবদান থাকে।আর আমার প্রতিটি আর্ট এর পেছনে আমার স্ত্রীরও অবদান রয়েছে।, আর সে হলো@bristy1।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | আর্ট |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| আর্টিস্ট | @nevlu123 |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।


পেন্সিল আর্ট গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপনি। আপনার আজকের আর্ট আমার কাছে ভালো লেগেছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে। শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
https://twitter.com/Nevlu123/status/1617834764282789889?s=20&t=kXS6MW28RepS33iH3gcz7A
খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনার আর্টের প্রশংসা না করে পারলাম না! ফুলের ডিজাইনটা জাস্ট মাইন্ডব্লোয়িং! ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন ভাইয়া 🌼
আপনার এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্য পেয়ে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
পেন্সিল দিয়ে আপনার ফুলের চিত্রাংকন টি সত্যিই বেশ চমৎকার হয়েছে । এ ধরনের পেন্সিল আর্ট গুলো দেখতে বেশ ভালই লাগে ।আপনারই আর্টটি করার পেছনে আপনার স্ত্রী আপনাকে হেল্প করেছে জেনে ভালো লাগলো ।আপনি ঠিকই বলেছেন যে কোন ভাল কাজের পেছনে কারো না কারো অবদান থাকে । ধন্যবাদ আপনাকে ।
আসলে ও আমাকে অনেক সময় অনেক কাজেই হেল্প করে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আরে ভাইয়া আপনি তো বেশ ভালোই ফুল আঁকতে পারেন।দেখলেন আপনারা ছেলেরা বউ ছাড়া কোন কিছুই করতে পারেন না।আঁকা আকির জন্য ও কনসেপ্ট নিবার্চন ও করে দেয়😉।হা হা। ভালো হয়েছে, আপু অনেক হেল্পফুল মানুষ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
চান্স পে ডান্স মেরে দিলেন,তাই না 😃🤣😃🤣।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি খুব সুন্দর একটি ফুল একেঁছেন।দেখতে খুব অসাধারণ লাগছে। আমার আর্ট করতে ভীষণ ভালো লাগে। অবসর সময়ে আর্ট করতে ভালোবাসি।যাই হোক আপনার আর্ট টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার প্রতিযোগিতার আর্ট দিখেছি। খুব ভালো আর্ট করেছেন আপনি।
ভাইয়া প্রথমেই বলতে চাই যে, আপনার পোস্টটির টাইটেলটি একটি ঠিক করে নিবেন প্লিজ। হ্যা সত্য যে আমাদের কে অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার আজকের ফুলের আর্টটি বেশ সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে ফুলের পেন্সিল আর্টটি করেছেন। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু যথাযথ একটি মন্তব্য করার জন্য। আসলে আমি খুব তাড়াহুড়া করে পোস্টটি করেছিলাম। যার কারণে টাইটেলটি খেয়াল করা হয়নি। ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য।
পেন্সিল আর্টগুলি আমার কাছে খুবই ভালো লাগে ।আপনার আর্টটি ও সুন্দর হয়েছে।ফুলের পাতাগুলো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে, তবে রং করলে আরো ফুটে উঠতো।ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন রং করলে ফুটে উঠত। তবে এটি আমি পেন্সিল আর্ট করেছি। তাইরং করিনি ধন্যবাদ মন্তব্য করার জন্য।
খুব সুন্দর একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার চিত্রাংকন টি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু, সব সময় সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ভালো থাকবেন,।
আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি ফুলের ছবি এঁকেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে এবং প্রত্যেকটি ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে পেন্সিল দিয়ে এ ধরনের অংকন গুলো খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু, সব সময় সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ভালো থাকবেন,।