স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

অভিমান বড়ই খারাপ জিনিস।
ভেতর থেকে তিলে তিলে শেষ করে দেয়।
তবুও জীবন চলছে চলবে হরদম।
অভিমানের মাঝেও চলছে অবিরাম।



অনু কবিতা-২
জীবনটা যেন একগেয়ে হয়ে গেছে।
যে দিকে তাকিই রঙ নেই দুচোখে।
মানুষের মাঝে হিংসার আবাস।
মানবতা দিন দিন হচ্ছে যেন রাশ।



অনু কবিতা-৩

আজ দক্ষিণা হাওয়া দোলা দেয় মনে।
পুরনো স্মৃতিগুলো ধরা দেয় ক্ষণে ক্ষণে।
কিছু স্মৃতি আছে যা অতি মধুর।
কিছু স্মৃতি আছে যা মৃত্যুর সমতুল।



অনু কবিতা-৪

মানবতার আজ বেহাল দশা।
দেখেনি যে কেউ খতিয়ে।
কিছু সংখ্যক মানবতার কান্ডারী,
রেখেছে মানবতাকে মাতিয়ে।



অনু কবিতা-৫

বিষন্ন মনটা হতাশায় কাতর।
অতি কষ্টে মনটা আমার ,হয়ে গেছে পাথর।
ছলনার বেড়াজালে, যেন বন্দী আমি।
কত ব্যাথা মনে লুকানো,মন অন্তরগামী।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

কবিতা লিখতে পারার এটা সুবিধা ভাইয়া। যখন হাতে সময় থাকে না তখন ঝটপট কবিতা লিখে শেয়ার করা যায়। আপনি মাঝেমধ্যে খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। আজকের অনু কবিতাগুলো খুব চমৎকার হয়েছে। কবিতাগুলো আসলেই ভিন্ন রকম হয়েছে। ভালো লাগলো পড়ে।

 2 years ago 

চেষ্টা করেছি কবিতাগুলোকে ভিন্ন রকম করে তুলে ধুরতে।,

 2 years ago 

অসাধারণ কিছু অনুকবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আসলে অনু কবিতাগুলো খুব সহজেই মনের কোনায় জায়গা করে নিয়েছে। তবে নিচের অনুকবিতাটি কিন্তু বস্তবতার প্রতিচ্ছবি-

মানবতার আজ বেহাল দশা।
দেখেনি যে কেউ খতিয়ে।
কিছু সংখ্যক মানবতার কান্ডারী,
রেখেছে মানবতাকে মাতিয়ে।

 2 years ago 

জি আপু,, সুন্দর কথা বলেছেন।।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতিনিয়তই খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আমার অনেক ভালো লাগে আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দরভাবে সবগুলো অনু কবিতা আপনি লিখেছেন। আমার কাছে আপনার চার নাম্বার অনু কবিতাটা পড়তে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনার কবিতার ভাষাগুলো খুব দারুন ছিল। আশা করছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করে যাবেন। এই সুন্দর অনু কবিতা গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।।,

 2 years ago 

বেশ দারুণ কিছু ছোট ছোট কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা। আপনি এর আগেও এভাবে দারুণ কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি করে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু🎉🗯️

 2 years ago 

মনের অনুভূতি দিয়ে আজকে আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। ছোট ছোট মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে অনু কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। ভাইয়া আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। মনের অসাধারণ অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আপনার অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।

 2 years ago 

সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জামাল ভাই।।

 2 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর স্বরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।স্বরচিত কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের কবিতা টি দারুণ হয়েছে ভাই। খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতা টি উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

চেষ্টা করি সব সময় সুন্দর করে তুলে ধরতে।।

Hello! 👋

I'm Nivlu123, a verified member of the Bangladesh blog on Steemit since January 2018 🇧দেশ 🚀. I'm passionate about exploring different places, cultures, and experiences. In fact, I've already visited three countries and hope to travel more! ✈️

As a creative person, my hobbies include singing, video editing, photography, videography, art, and 3D design 🎨📸. I love learning new things and experimenting with innovative ideas.

I'd like to take this opportunity to express my gratitude to all the Steemit community members who have supported me on this platform 🙏. Your encouragement and engagement mean a lot to me!

Wishing you all a wonderful day! 😊

If you enjoy reading my content, please show your support by upvoting this post 👍. Let's keep exploring and learning together! 💡

P.S. If you're interested in voting for our witness 'xpilar.witness', kindly visit https://steemitwallet.com/~witnesses to cast your vote 🗳️. Your contribution will help us continue growing the Steem community!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37