সাতটি ফটোগ্রাফি নিয়ে আজকের রেনডম ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে আজকের রেনডম ফটোগ্রাফি ।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে মাছি ও ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

IMG-20240305-WA0037.jpg
Location
#Device:S-G,M32

এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফটোগ্রাফি। আমারা সবাইতো গোলাপ ফুল গাছ দেখেছি এবং অনেক রঙের গোলাপ ফুলও দেখেছি। কিন্তু গোলাপ ফুল গাছের এই পাতাগুলো খুব কমই দেখা যায়। আমি এই পাতাটির ফটোগ্রাফি করেছি আমাদের বাড়ির সামনের পুকুর ঘাটের ফুল বাগান থেকে। গাছটি খুব বেশি বড় ছিল না। পাতাগুলো ছিল লাল রঙের। এগুলো খুবই ছোট ছিল। আমি হাটার সময় এই সুন্দর পাতাগুলো আমার চোখে পড়ে। তাই ফটোগ্রাফি করতে আর দেরি করলাম না। আপনাদের সাথেও আমার করা সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করলাম। আমি বিভিন্ন দিক থেকে পাতাগুলোর ছবি তুলেছি। আপনারা অনেকেই গোলাপ ফুল পছন্দ করেন। আশা করি আপনারা এই ফুল গাছের পাতাগুলো পছন্দ করবেন।

২নং -ফটোগ্রাফি

IMG-20240305-WA0038.jpg

Location
#Device:S-G,M32

আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের ফুলের ফটোগ্রাফি আর এটি হলো লিপুজি লতার ফুল। আমার এক কাকার ঘরের পাশে এই গাছ ছিল। যেটি দেখতে খুবই সুন্দর ছিল। এগুলোকে সাধারণত লিপুজি লতার বা বন্য ফুল গাছ বলা হয়। এই ফুল গাছটির উপরে একটি সুন্দর মাছি বসে আছে। মাছিটির গায়ের রঙ খুবই দারুণ ছিল। আর মাছিটি ছিল কালো রঙের মধ্যে। আমি এটির ফটোগ্রাফি করে নিলাম। আমার কাছে ফুল গুলো অনেক সুন্দর লেগেছে। আপনাদের হয়তো এই ফুল এবং পোকার ফটোগ্রাফি ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটি মতব্যের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব।

৩নং-ফটোগ্রাফি

IMG-20240305-WA0036.jpg

Location
#Device:S-G,M32

বন্ধুরা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটি হলুদ রঙ্গের ফুলের ফটোগ্রাফি। এটি চিচিঙ্গা বা ধুন্দল গাছের একটি ফুল। এই গাছটি আমাদের ছাদে সবজি খেতে রয়েছে। গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটে রয়েছে। আমি দুপুরবেলা এই গাছের ফটোগ্রাফি করেছিলাম। আমি বিভিন্ন দিক থেকে ফুলের ছবি তুললাম। ফুলটিতে অনেক বড় বড় পাপড়ি রয়েছে। এই ফুলটির পাশেও আরো কিছু ফুলের কুড়ি আছে। এই গাছটিতে আরো অনেকগুলো ফুল ধরেছে। আমার কাছে এই ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে। কেননা তখন সেখানে বেশি রোদ ছিল না। আপনাদের কাছে এই ফুলের ফটোগ্রাফি কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। আপনাদের এই ফুলটি পছন্দ কিনা সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৪নং-ফটোগ্রাফি

IMG-20240305-WA0039.jpg

Location
#Device:S-G,M32

আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছের ফুলের ফটোগ্রাফি। আমি অনেকদিন যাবত বাইরে হাটতে যাই না। একদিন বাইরে হাঁটতে গিয়েছিলাম, তখন রাস্তার মধ্যে খেজুর গাছটি দেখেছি। এই খেজুর গাছটির মধ্যে অনেকগুলো ফুল ফুটে রয়েছে। ফুলটির রঙ ছিল একেবারে সাদা। সাদা রঙের যেকোনো ফুল দেখতে অনেক দারুণ লাগে। এই গাছটির অন্য একটি পাশেও আরেকটি ফুল বের হয়েছে, যেটা অনেক বড় ছিল। তখন সবগুলো গাছেই খেজুরের ফুল ফুটে ছিল। তাই আমি কয়েকটি গাছের ফটোগ্রাফি করেছি এবং আপনাদের সাথে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। আশা করি আপনাদের এটি ভালো লাগবে।

৫নং-ফটোগ্রাফি

IMG-20240305-WA0040.jpg

Location
#Device:S-G,M32

বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি টমেটো গাছ এবং টমেটোর ফটোগ্রাফি। এটি ছিল আমাদের ছাদে করা ফটোগ্রাফি। আমি যখন ফুলের ফটোগ্রাফি করছিলাম, তখন টমেটো গাছে দেখি ফুল ফুটেছে।তাই দেরি না করে সাথে সাথে ক্যামেরায় বন্দি করে রেখেছি। আর আমার ক্যামেরাবন্দি সকল ফটোগ্রাফি আপনাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। টমেটো গাছটিতে মাত্র দুইটি টমেটো ধরেছে,যেগুলো ছিল কাচা। এর পাশে আরেকটা গাছ রয়েছে যার মধ্যে ছিল অনেকগুলো পাকনা টমেটো। আমি সেটির ফটোগ্রাফিও করেছি যা আপনাদের সাথে পরে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের এই টমেটো গাছের ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৬নং-ফটোগ্রাফি

IMG-20240305-WA0043.jpg

Location
#Device:S-G,M32

এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এগুলো লজ্জাবতী গাছের একটি ফুল। সাধারণত লজ্জাবতী গাছের ফুল কম ফুটে। এই গাছের ফুল গুলো দেখে খুবই মুগ্ধ হয়ে গিয়েছি। এই ফুলগুলো খুবই সুন্দর ছিল। আমি অনেকগুলো ফুল লজ্জাবতী গাছ থেকে এনেছি। আজকের সবগুলো ফুলের চেয়ে আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের এই ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যাইহোক এই ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৭নং-ফটোগ্রাফি

IMG-20240305-WA0042.jpg

Location
#Device:S-G,M32
সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন একটি গোলাপ ফুল। এই গোলাপ ফুলটিতে তিনটি রঙ রয়েছে। বড় বড় পাপড়ি গুলো সাদা রঙের এবং মাঝখানের পাপড়ি গুলোর উপরের দিকে গোলাপি রঙের এবং একেবারে ভিতরে ছোট পাপড়িগুলো লাল রঙের। নারসারির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই ফুলটি। আমি এই গোলাপ ফুলটির বিভিন্ন দিক থেকে ছবি তুলেছি। গোলাপ ফুল গাছটিতে আরো অনেকগুলো ফুল ধরেছ, যেগুলো দেখতে খুবই অসাধারণ দেখাচ্ছে। আজকের গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি কিন্তু সব সময়ই বেশ ভালো ভালো ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেন। আজকের প্রতিটি ফটোগ্রাফি কিন্তু দারুন নজর কারা। এমন সুন্দর ফটোগ্রাফি দেখে তো শুধু চেয়ে থাকতে মনে চায়। দারুন হয়েছে প্রতিটি ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।ভালো থাকুন সব সময় এই কামনা করছি।💞

 2 years ago 

বেশ দারুন কিছু রেনডম ফটোগ্ৰাফি করেছেন। আপনার পোস্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে খেজুর গাছের ফুল এবং টমেটো ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ মতামত প্রদানের জন্য ভালো থাকুন।

 2 years ago 

বিভিন্ন ধরণের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। এক পোস্ট এর মাধ্যমে অনেক ভিন্ন রকম ফটোগ্রাফি দেখতে পেলাম। লজ্জাবতী ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। গাছ এবং টমেটো তার পরে গোলাপ ফুল এবং পাতা সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি গুলো দেখার মতো ছিলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লিমন ভাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।।

 2 years ago 

বরাবরই আপনার অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেন ।
আজকের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো।
বিশেষ করে গোলাপ ফুল এবং গোলাপের ডগা সবথেকে সুন্দরভাবে ক্যাপচার করেছেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ লিটনআলি ভাই সবসময় পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির হাত অনেক ভাল। আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো বরাবরই অনেক সুন্দর হয়। আজকের ফটোগ্রাফ গুলোও অসাধারণ হয়েছে। টমেটোগুলোর ফটোগ্রাফ ও সুন্দর হয়েছে৷ ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আসলে আপনার ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। এত সুন্দর যত্ন সহকারে ফটোগ্রাফি করেন যার কারণে দেখতে খুবই ভালো লাগে। এই ফুলগুলোর মধ্যে গোলাপ ফুল আমার খুবই ভালো লেগেছে। আর টমেটোর ফটোগ্রাফি করেছেন ও তার ফুলের দৃশ্যটি অসাধারণ লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে রায়হান ভাই চেষ্টা করি যত্ন সহকারে ফটোগ্রাফি করতে।

 2 years ago 

ভাই আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লাগে। আসলে আপনি প্রকৃত ফটোগ্রাফার কারণ আপনার ফটোগ্রাফির মধ্যে অন্য কোন একটা ভালো লাগা কাজ করে। এত দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেন এবং সুন্দরভাবে বর্ণনা করে,তাই বেশি ভালো লাগে।

 2 years ago 

আসলে চেষ্টা করি ভাই ধন্যবাদ আপনাকে।🧡

 2 years ago 

আপনি বরাবরের মতো বেশ দারুন ফটোগ্রাফি করেন।গোলাপ ফুলের এই পাতাগুলো আজকে দেখলাম। দেখতে তো ভীষণ ভালো লাগতেছে।খেজুর গাছের ফুলের ফটোগ্রাফি টা এতটাই চমৎকার ছিল অসাধারণ। অনেক সুন্দর ফটোগ্রাফির সাথে বর্ণনা দিয়েছেন। লজ্জাবতী গাছ দেখেছি কিন্তু লজ্জাবতী গাছের ফুলটি আজকে দেখলাম। বেশ দারুন লাগতেছে। এই ফুলটির কালার কম্বিনেশনটি অত্যন্ত সুন্দর। সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তুমিও অনেক ভালো ফটোগ্রাফি করো।ধন্যবাদ ভাই ভালো থাকো।

 2 years ago 

বেশ দারুন কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো আমার বরাবরই ভালো লাগে। কারন অনেক রকমের ছবি একসঙ্গে দেখতে পাওয়া
যায়। গোলাপ ফুল, টমেটো ও লজ্জাবতী ফুলের ছবিগুলো অসাধারণ লাগছে। ধন্যবাদ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

টমেটো ও লজ্জাবতী ফুলের ছবিগুলো আমার ও ভালো লেগেছে আপু।

 2 years ago 

সব গুলো ফটোগ্রাফি এ আমার কাছে খুবই দারুন লেগেছে ভাইয়া।আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলি খুবই দারুন হয়েছে।প্রথমে গোলাপের পাতার ফটোগ্রাফি,,লিপুজি, চিচিঙ্গা ফুল,খেজুরের ফুল,টমেটোর ফটোগ্রাফি,এবং সর্বশেষ আমাদের সকলের প্রিয় গোলাপ ফুল।আর আমার কাছেও আসলে খুবই সুন্দর লেগেছে ভাইয়া লজ্জাবতী গাছের ফুল গুলো।দেখতে অসাধারণ লাগছিল ভাইয়া।আপনার করা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।

 2 years ago 

আপনাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা।।💦

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38