স্বরচিত কবিতাঃপাওয়া না পাওয়ার হলো সমাপ্তি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1717553233401.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।

আসলে ছোট্ট এ জীবনে মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে।কিছু কিছু চাওয়া পাওয়া সারা জীবনেও মেটেনা।আবার কিছু কিছু চাওয়া পাওয়া খুব সহজে মিটে যায়। আবার কারো কারো ভাগ্যে জীবনটা অনেক বেদনাময় হয়ে ওঠে।আবার কেউ কেউ আছে যতই ব্যর্থতা থাকুক না কেন জীবনের প্রতি তার কোন চাহিদা নেই । এইসব বিষয়কে কেন্দ্র করে আজকের কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। যাইহোক আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃপাওয়া না পাওয়ার হলো সমাপ্তি।

লিখেছি আমি : @nevlu123

আজ আমি অনেক ক্লান্ত
আমার জীবনের হিসেব কষে।
পাওয়া না পাওয়ার হলো সমাপ্তি,
হলো যে সব দিনের শেষে।

কি পেয়েছি আর কি হারিয়েছি,
থাকুক না হয় সেটা আমার অন্তরায়।
জীবনটা না হয় ভরে থাকুক,
শত দুঃখ, কষ্ট,আর ব্যর্থতায়।

অচেনা শহর,অচেনা মানুষের ভিড়ে,
নিজেকে টিকিয়ে রাখা বড় দায়।
রংচটা,আর স্বার্থন্বেষি এই শহরের কোণে,
কে বা কাকে পাশে পায়।

তবু জীবন চলছে হরদম,
চলবে তার নিজস্ব গতিতে।
মাঝে মাঝে দুঃখ-কষ্টরা,
ধরা দেয় মনের স্মৃতিতে।

বিষন্ন মন হতাশ হয়ে,
খুজে নেয় সে একাকীত্ব।
মনের সুখে না হলে সুখী,
হতে পারবেনা দিয়ে অর্থবিত্ত।

তাই মানুষের মত মানুষ হয়ে,
আসতে হবে এই পৃথিবীতে।
পৃথিবী থেকে বিদায় নিলেও যাতে করে,
থাকো সবার মনের স্মৃতিতে।



কবিতার মর্ম কথা

ছোট্ট এ জীবনে মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে।কিছু কিছু চাওয়া পাওয়া সারা জীবনেও মেটেনা।আবার কিছু কিছু চাওয়া পাওয়া খুব সহজে মিটে যায়। আবার কারো কারো ভাগ্যে জীবনটা অনেক বেদনাময় হয়ে ওঠে।আবার কেউ কেউ আছে যতই ব্যর্থতা থাকুক না কেন জীবনের প্রতি তার কোন চাহিদা নেই । এইসব বিষয়কে কেন্দ্র করে আজকের কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

জীবন অনেক কিছু পাওয়া থাকবে এবং অনেক কিছু না পাওয়ার থেকে যাবে এটাই হচ্ছে জীবনের নিয়ম।‌ আর জীবন সবসময় জীবনের গতিতে চলমান থাকবে বেশ সুন্দর একটি মনোভাব নিয়ে কবিতাটি আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন যেই কবিতা লাইনগুলো পড়ে সত্যি মুগ্ধ হলাম।

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে,ভালো থাকুন।।

 2 years ago 

আপনার লেখা কবিতাগুলো আমার বেশ ভালো লাগে। আসলেই প্রতিটি মানুষের জীবনে কিছু চাওয়া থাকে সেগুলো পূরণ হয় না আবার কিছু চাওয়া আছে সেগুলো পূরণ হয়ে যায়। সবমিলিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

ভালোবাসার অনুভূতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। আর কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতার ছন্দে মিল রয়েছে।তাই বেশি ভালো লেগেছে আমার।

 2 years ago 

রায়হান ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।।

 2 years ago 

বাহ আজকে তো আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন পাওয়া না পাওয়ার হলো সমাপ্তি কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে ভাই মানুষের জীবন এমন। কিছু কিছু চাওয়া পাওয়া সহজে পূরণ হয় না। আবার কিছু চাওয়া পাওয়া সহজে পূরণ হয়ে যায়। তবে কবিতার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করেছেন খুব সুন্দরভাবে। এই ধরনের কবিতাগুলো সত্যি পড়তে অনেক ভালো লাগে।

 2 years ago 

জামাল ভাই ধন্যবাদ আপনাকে,।

 2 years ago 

কবিতার বিষয়বস্তু তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া। আসলে মানুষ ব্যর্থ হতে হতে একটা সময় জীবনের সব চাহিদা হারিয়ে ফেলে। আমার কাছে আপনার কবিতাটা অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া। খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনি। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

ছোট জীবনে মানুষের অনেক পাওয়া চাওয়া থাকে। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।পাওয়া না পাওয়ার হলো সমাপ্তি কবিতা। তবে কিছু কিছু চাওয়া পাওয়া মানুষের অপূর্ণতা থেকে যায়। তবে আপনার কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। সত্যি আপনার কবিতাটি বারবার পড়তে মন চাইতেছে। এ ধরনের কবিতা থেকে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ তোমায়।

 2 years ago 

খুবই চমৎকার একটি স্বরচিত কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আপনার কবিতার মধ্য দিয়ে বাস্তবতা তুলে ধরেছেন। সবকিছু মিলিয়ে সত্যিই অসাধারণ একটি কবিতা ছিল। এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালো লাগলো তোমার মন্তব্য পড়ে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37