স্বরচিত ছোট কবিতা : অপূর্ণ স্বপ্ন।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
কবিতা : অপূর্ণ স্বপ্ন।
কিছু কিছু স্বপ্ন
পূরণ হয়না।
কিছু কিছু দুঃখ,
ভোলা যায় না।
মুখে হাসি আছে দেখো,
বুকে নেই বল।
মানুষ হিসেবে সে,
নয়তো অবিকল।
মনের যে মূলতন্ত্র,
ভেঙে গেছে সব।
মনের দুঃখে পাখিরাও
করে কলরব।
পশু পাখি গাছ গাছালি,
যাকেই আমি ধরি।
মানুষের চেয়ে সবাই ভালো,
নেইকো তাদের জুড়ি।
স্বপ্নের নীল আকাশে,
মেলবো দু'টি ডানা।
সবার স্বপ্ন সফল হোক,
করিনা কখনো মানা।
পৃথিবীটা গোলাকার,
কত কিছু অজানা।
তারপরও কিছু কিছু স্বপ্ন,
কেন যেন পূরণ হয়না।
কবিতার মর্ম কথা |
|---|
স্বপ্ন যখন পূর্ণতা লাভ না করে অপূর্ণ রয়ে যায় তখনকার যে মনোভাব সেটির বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |

কবিতাটি আমার আসলেই অনেক সুন্দর হয়েছে। আসলে কিছু কিছু ব্যথা কখনোই ভুলা যায় না। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার মর্মার্থ খুবই গভীর।
আপনার ভালো লেগেছে এটা যেন অনেক ভালো লাগলো আমারও।
আপনার কবিতাগুলো সত্যিই একেবারে মন ছোঁয়া থাকে। আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন যেগুলো পড়লে মনটা একেবারে ভালো হয়ে যায়। আপনার আজকের এই কবিতাটি পড়ে সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার কবিতার নামও সত্যি অসম্ভব ভালো ছিল অপর্ণ স্বপ্ন। কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দর ভাবে লিখেছেন আপনি। পুরোটা পড়ে ভীষণ ভালো লেগেছে।
ধন্যবাদ যথারীতি মন্তব্য করে পাশে থাকার জন্য ভালো থাকবেন সর্বদায়।।
https://twitter.com/Nevlu123/status/1645074820529520640?s=20
প্রতিটি মানুষের জীবনের অনেক স্বপ্ন রয়েছে। আর এই স্বপ্ন কখনো পূর্ণতা পায় আবার কখনো পায় না। অপূর্ণ স্বপ্ন কবিতাটি আমার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল
একদম ঠিক প্রতিটি মানুষের জীবনের অনেক স্বপ্ন রয়েছে। আর এই স্বপ্ন কখনো পূর্ণতা পায় আবার কখনো পায় না।
আসলে এরকম অনু কবিতাগুলোর থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাই। আপনি খুবই সুন্দর একটা অনু কবিতা লিখেছেন এবং সবার মাঝে ভাগ করে নিয়েছেন। স্বপ্ন যখন পূর্ণতা লাভ না করে অপূর্ণ রয়ে যায় তখনকার যে মনোভাব সেটির বহিঃপ্রকাশ এই কবিতাটির মাধ্যমে আপনি খুবই সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এই বিষয়টি কিন্তু আপনার কবিতার মাধ্যমে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। ভীষণ ভালো লেগেছে আপনার আজকের কবিতাটি পড়ে।
জি স্বপ্ন যখন পূর্ণতা লাভ না করে অপূর্ণ রয়ে যায় তখনকার যে মনোভাব সেটির বহিঃপ্রকাশ এই কবিতাটির মাধ্যমে আপনি খুবই সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।্
অনু কবিতাটি অনেক সুন্দর হয়েছে মাঝে মাঝে অনু কবিতা শেয়ার করেন পড়তে অনেক ভালো লাগে। বাস্তব জীবনে এমন কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো কখনো পূর্ণ হয় না। আবার অনেক কিছু স্বপ্ন আছে যেগুলো কল্পনা না করলেও পূরণ হয়ে যায়। কিন্তু মানুষের জীবন বড়ই অদ্ভুত যে স্বপ্নগুলো পূরণ করতে চাই শত চেষ্টা করলেও সে স্বপ্ন অপূরণ থেকে যায়। দারুণ অনুভূতি শেয়ার করেছেন আপনি অনু কবিতার মাধ্যমে।
মনের কথা বলেছেন মানুষের জীবন বড়ই অদ্ভুত যে স্বপ্নগুলো পূরণ করতে চাই শত চেষ্টা করলেও সে স্বপ্ন অপূরণ থেকে যায়।
এক কথায় বলতে গেলে আপনার স্বরচিত কবিতা অপূর্ণ স্বপ্ন অসাধারণ হয়েছে। কিছু কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায় সেগুলো আর পূরণ হয় না। মনে যন্ত্রণা গুলি মনেই রয়ে যায়। সুন্দর একটি কবিতা পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ঠিক ভাই কিছু কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায় সেগুলো আর পূরণ হয় না। মনে যন্ত্রণা গুলি মনেই রয়ে যায়।
ভাই আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অপূর্ণ স্বপ্ন এই কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। কবিতার ছন্দে মিল রয়েছে।
সবসময় এরূপ সাপোর্ট করে যাওয়া আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থাকার জন্য।
আপনার লেখা কবিতাটি অনেক ভালো লেগেছে ভাইয়া।অপূর্ন স্বপ্ন কবিতাটি হৃদয় ছোয়া একটি কবিতা ছিল।সব মিলিয়ে অসাধারণ এককথায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাদের এরূপ সুন্দর সুন্দর মন্তব্য অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ মন্তব্য করার জন্য।