বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। |
|---|
মাছ ধরা কার পছন্দ নয়? আমি মনে করি মাছ ধরা আমার মত অনেকেই পছন্দ করে। আর বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা।ছোটবেলায় নিজেদের পুকুরে বড়শি দিয়ে অনেক মাছ ধরতাম।আর মাছ ধরার এত বেশি নেশা ছিল সেটা কি সকাল, দুপুর না বিকেল, সেটা চিন্তাও করতাম না। সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম পুকুরে। আর আমাদের ঘরের পাশে পুকুরটি ছিল তাই কষ্ট করে দূরে যেতে হতো না।
শুধু তাই নয় মাঝে মাঝে মাছ ধরার জন্য বড়শি নিয়ে জমিতে অথবা বাড়ির পাশের খালের মধ্যেও মাছ ধরতে যেতাম। বলতে পারেন এটা এক ধরনের নেশাও ছিল আমার। আর আমার মাছ ধরার সহপাঠী ছিল আমার এক চাচাতো ভাই। দুজনে মিলে ভালোই মাছ ধরতে পারতাম।যাইহোক সেদিকে যাচ্ছি না।আমাদের পুকুরে অনেক বেশি তেলাপিয়া মাছ ছিল,যার কারণে বড়শি ফেললেই মাছ ধরত।
আর বড়শি ফেলার পরে মাছ ধরলে সবারই ভালো লাগে।আর যদি অনেকক্ষণ বড়শি ফেলে রেখেও মাছ না পায় তখন সবারই বিরক্ত লাগে।যাই হোক কিছুদিন আগে দেখতে পেলাম আমাদের বাড়ির অনেকে পুকুরে মাছ ধরছে বড়শি দিয়ে।তখন সেটা দেখে আমারও হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল।তখন তাদের একজন থেকে একটি বড়শি নিলাম এবং আমিও মাছ ধরা শুরু করে দিলাম।
প্রথম যখন বড়শি ফেললাম তখন মাছ আমার খাবারটি খেয়ে নিল।এরপর পুনরায় আবার বড়শিতে খাবার আটকিয়ে আবার পানিতে ফেললাম। যেইনা পেলাম সাথে সাথেই খোঁট দিতে শুরু করলো এবং টেনে দেখি না মাছটি আসলো না আমার বড়শিতে।পরে আবার ফেলি তখন দেখি একটি তেলাপিয়া মাছ আমার বড়শিতে উঠে এলো।তখনতো খুব ভালো লাগলো।
কারণ এত বছর পর পুকুরে বড়শি ফেলা আবার মাছ ধরা ভালো লাগারই কথা।যাইহোক আমার আশে পাশে বাড়ির অনেকেই মাছ ধরতেছে।আর সবাই মিলে মাছ ধরার একটাই উদ্দেশ্য,আর সেটা হচ্ছে একসাথে মাছ ধরলে অনেক গুলো মাছ হবে।আর এই পুকুরটি আমাদের ছয় জনের কাছে লিজ রয়েছে।তাই সবাই মিলে বড়শি দিয়ে মাছ বেশি করে ধরে সেগুলো ছয় ভাগ করে।
মাঝে মাঝে যদি মাছ বেশি না পায় তখন সেগুলো ফ্রিজে রেখে দেয়। পরের দিন আবার বড়শি ফেলে মাছ ধরার জন্য আর সেগুলো সমান সমান ভাগে ভাগ করে।যদিও মাঝে মাঝে ব্যাড দিয়ে অনেকগুলো মাছ তোলা হয়।তবে বড়শি দিয়েও আবার মাঝে মাঝে এভাবে মাছ ধরে ভাগ করা হয়।যাইহোক সে সুযোগে আমিও একটু দুষ্টামি করে বড়শি ফেললাম।যদিও একটি মাছ ধরার পরে আমি অন্যদের মাছ ধরার কিছু ফটো তুলি। এরপর আমি সেখান থেকে আবার চলে আসি।
পরে মাছ ধরা শেষে সবগুলো ভাগাভাগি করে যার যার ঘরে নিয়ে গিয়েছিল।যাই হোক সেদিন অনেক মজা লেগেছিল তাই ভাবলাম এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি। আর যার যার কাছে এরকম মাছ ধরতে ভালো লাগে, তারা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | জেনারেল রাইটিং। |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


জি ভাইয়া আমরা মাছে ভাতে বাঙালি। প্রতিটা মানুষ মাছ পছন্দ করে। আর বড়শি দিয়ে মাছ ধরার তো মজাই আলাদা ভাইয়া। ছোটবেলায় নিজেদের পুকুরে অনেক মাছ ধরতাম ভীষণ ভালো লাগতো এবং মাছ ধরাও এক ধরনের নেশা। সবসময় মাছ ধরতে মন চাইতো। মাছ ছোট হোক বা বড় হোক বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মনের ভীতর অনেক আনন্দ কাজ করতো এবং সবাইকে দেখাতাম অনেক ভালো লাগা কাজ করতো। আপনার বড়শিতে তেলাপিয়া মাছটি উঠল বাহ ভীষণ ভালো লাগলো দেখে আমারও। মাছের কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া ভীষণ ভালো লাগলো এবং আপনারা মাছ ধরার শেষে সবগুলি ভাগাভাগি করে যার যার বাড়ি নিয়ে গিয়েছেন। বেশ সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন এবং মাছ ধরেছেন খুবই ভালো লাগলো। আমার কাছেও এরকম করে মাছ ধরতে ভীষণ ভালো লাগে ভাইয়া।
ঠিক মাছ ধরাও এক ধরনের নেশা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
💐💐❤💐💐❤💥
https://x.com/Nevlu123/status/1724252041101324753?s=20
শুনেছি বরশি দিয়ে মাছ ধরা জানি এক প্রকার নেশা। বরশি দিয়ে মাছ ধরতে পারলে মনের ভেতর অনেক আনন্দ লাগে। অনেকগুলো মাছ ধরেছেন বরশি দিয়ে আর সেই মাছগুলো ছয়জনে ভাগাভাগি করে নিয়েছেন। আসলে বড়শি দিয়ে মাছ ধরার আনন্দটাই মনে হয় অন্যরকম। অনেক ধন্যবাদ ভাই সুন্দর ও আনন্দময় একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু বড়শি দিয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম।
বরশি দিয়ে মাছ ধরাটা সত্যি একটা নেশা ও আনন্দের। আমিও আগে বরশি দিয়ে মাছ ধরতাম পুকু্রে।যেহেতু আমাদের মাছের চাষ ছিলো তাই অনেক বড়ো বড়ো মাছ ছিলো আর এই বড়ো মাছ বেশিভাগ সময়ে বরশি ছিরে নিয়ে চলে যেত।আপনাদের পুকুরে তরতাজা তেলাপিয়া মাছ গুলো অনেক লোভনীয়। মাছ ভাগাভাগি করার বর্ননা খুব দারুণ হয়েছে।ধন্যবাদ
আসলে বড়শি দিয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম।💥💥
আসলে বরশি দিয়ে মাছ ধরতে আমিও বেশ পছন্দ পছন্দ করি আমারও বেশ ভালোই লাগে। আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন বরশি দিয় মাছ ধরার সময় যদি তাড়াতাড়ি মাছ উঠে যায় তাহলে বেশ ভালো লাগে আর যদি মাছ উঠতে দেরি হয় তাহলে আর ভালো লাগেনা। যাই হোক ধন্যবাদ আপনাকে বরশি দিয়ে মাছ ধরার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
আসলে ভাই বড়শি দিয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম।।💐
বরশি দিয়ে মাছ ধরতে আমারও অনেক বেশি ভালো লাগে।
মাঝে মাঝে আমরা বন্ধুরা মিলে সবাই একত্রিত হয়ে মাছ ধরে থাকি এরকম নদী অথবা পুকুরে।
আপনার বড়শি দিয়ে এরকম মাছ ধরার দৃশ্য দেখে সত্যি অনেক ভালো লাগলো।
অনেকগুলা মাছ পেয়েছেন দেখছি দাওয়াত রইলো আমার।
জি ভাই চলে আসবেন।💐💐
ঠিক বলেছেন ভাইয়া বড়শি দিয়ে মাছ ধরা অনেকটা নেশার মতো। অনেককেই দেখি অনেক টাকা খরচ করে বিভিন্ন জায়গায় এরকম মাছ ধরতে যায়। আমিও শ্বশুরবাড়িতে গিয়ে বরশি দিয়ে বেশ কয়েকবার মাছ ধরেছি। কিন্তু মাছ উঠলে ভালো লাগে। কিন্তু মাছ যদি না ওঠে তখন খুবই বিরক্ত লাগে। যাই হোক ভাইয়া বেশ অনেকগুলো মাছ ধরেছেন। আবার সবাই ভাগাভাগি করে নিয়েও গেছে দেখছি। ভালো লাগলো আপনার মাছ ধরার মুহূর্ত দেখে।
জি আপু আমিও অনেককেই দেখি অনেক টাকা খরচ করে বিভিন্ন জায়গায় এরকম মাছ ধরতে যায়।
মাছ ধরতে আমারও খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে মাছ ধরি ছিপ দিয়ে। আমাদের এখানে পুকুর গুলোতে পাঙ্গাস আর তেলাপিয়া মাছ অনেক। তাই আমি যখন সুযোগ পাই আমিও মাছ ধরি। আপনার মাছ ধরার এই সুন্দর পোস্ট আমার ভালো লাগলো ভাইয়া।
ভালো লাগলো যেনে।।।
বড়শি দিয়ে তেলাপিয়া মাছ ধরা সুন্দর একটি মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইজান। খুবই ভালো লাগলো আপনার এ অসাধারণ মাছ ধরার মুহুর্তটা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে। আসলে এমনিতেই বরশি দিয়ে মাছ ধরতে কারনা ভালো লাগে। আর ছোট থেকে ঠিক এভাবে মাছ ধরে আসছিলাম।
ভালো লাগলো যেনে ভাই।