এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।
আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।
আজকের অনু কাবিতার মাঝে আমি শেয়ার করবো কিছু হতাশামূলক অনু কবিতা।আসলে ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আর ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়?তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
তুমি কাছে থাকলে নিজের মাঝে সুখ অনুভূত হয়।
তুমি দূরে গেলে আমার দিনটা হয়ে যায় বেদনাময়।
তুমি কাছে থাকলে ভালো লাগে বেদনার নীল।
তুমিহীন যেন হৃদয় মাঝে শুন্যতার ঝিল।
অনু কবিতা-২
নিজের আত্মসত্ত্বা যেন আজ মৃত হয়ে আছে।
মনের অতলের মূল মনি দিবো কার কাছে।
মাঝে মাঝে নিজের সাথেই নিজের হয়ে যায় তিক্ততা।
মাঝে মাঝে আপন মনও, শুনেনা মনের কথা।
অনু কবিতা-৩
কেন তুমি দুহাত বাড়িয়ে জাগিয়েছো আশা?
কেন তুমি দূরে থেকেও দিয়েছো ভালোবাসা?
আজ তোমার তরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি।
নিজ মনে খুঁজতে গিয়ে তোমায় পেয়েছি।
অনু কবিতা-৪
হতাশায় আসক্ত হয়েও আছি একটু আসার প্রত্যাশায়।
শত বাধার বিপরীতে নিজেকে টিকিয়ে রেখেছি সদায়।
হবে কি হবে না, সহসা সে চিন্তায় মগ্ন।
যদি দেখতে পাই সফলতার মুখ হবো আমি ধন্য।
অনু কবিতা-৫
শীতের আগমনে প্রকৃতি নতুন রূপে সাজে।
শীতের উষ্ণতা যেন ছুঁয়ে যায় দেহ মাঝে।
অপলক নয়নে তাকিয়ে থাকি প্রকৃতির ওই পানে।
হৃদয় ছুঁয়ে যায় কতখানি মনই জানে।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |
মূলত হতাশা ও চিন্তিত থাকলে এ ধরনের কবিতা মনে আসে।কবিতাগুলো খুব চমৎকার হয়েছে । বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। আর বাস্তবিক কিছু কবিতা ছিল। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ। 💐❣❤
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
🦄💐
ভাইয়া জেনে অনেক ভালো লাগলো যে আপনি আগে থেকে কবিতা লেখার চেষ্টা করতেন। তবে হতাশা ব্যর্থতা বা না পাওয়ার বেদনা যাই বলেন না কেন আজকের অনু কবিতার প্রতিটি লাইন কিন্তু দারুণ হয়েছে ভাইয়া। সব মিলিয়ে আমার কাছে প্রতিটি কবিতাই ভালো লেগেছে। একেবারে মন ছুঁয়ে যাওয়ার মত। শুভকামনা রইল আপনার জন্য।
জি আপু অনেক আগে থেকেই।
দারুন কিছু অনু কবিতা তুলে ধরেছেন প্রতিটা লাইন বেশ ভালো লেগেছে। হ্যাঁ শীতকালীন সৌন্দর্যটা সব সময় বেশি ভালো লাগে আর সেই কথাগুলোই কবিতার ভাষায় তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য।
কাজি রায়হান ভাই ধন্যবাদ আপনাকে,।
পূর্ব দিনগুলো নেই আজকে আপনি আবারো আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা উপহার দিয়েছেন। আপনার কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে আমার। চমৎকার ভাবে প্রত্যেকটা লাইন আপনি ফুটিয়ে তোলেন আমাদের মাঝে যেখানে বিভিন্ন পর্যায়ের লেখা থেকে থাকে। আজকের কবিতাগুলোর মধ্যেও পেয়েছি প্রেম ভালবাসা আবার শীতের কবিতা। সব মিলে ছিল অনেক সুন্দর।
এভাবেই পাশে থাকবেন সুমন ভাই💐।।
https://x.com/Nevlu123/status/1735856827181773203?s=20
আপনার অনু কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতা গুলো সত্যিই অসাধারণ হয়েছে। পড়ে খুবই ভালো লাগলো।
এভাবেই পাশে থাকবেন ভাইজান💐।।
খুবই সুন্দর লিখেছেন ৷ আপনার এই ছোট ছোট অনু কবিতায় ফুটে উঠেছে অনেক কথাই ৷ ভীষণ ভালো লাগলো আপনার এই কবিতা গুলো পড়ে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।❤
বাহ আপনি তো খুব সুন্দর করে পাঁচটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়েও সত্যি অনেক ভালো লাগলো। তবে ভাইয়া আপনি এমনিতে বেশ চমৎকার অনু কবিতা লিখে থাকেন। অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলোর ভাষা অসাধারণ। আপনার সবগুলো অনু কবিতা আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনার অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাই চেষ্টা করি।
ওয়াও অসাধারন আপনি খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। অনু কবিতার ছোট হলেও এর গভীরতা অনেক। আপনি প্রতি সপ্তাহ অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। সত্যি বলতে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মতামত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।,