স্বরচিত কবিতাঃ বৃষ্টিমুখর দিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1716830183562.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করবো।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।আসলে বৃষ্টিমুখর দিনে প্রিয় মানুষকে কাছে পাওয়ার ঝল্পনা কল্পনা এই কবিতার মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।যাইহোক আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ বৃষ্টিমুখর দিন।

লিখেছি আমি : @nevlu123

আজ এই বৃষ্টিমুখর দিনে,
তোমায় মনে পড়ে ভীষণ।
কোন এক মেঘের ঘর্ষণে,
কত শত স্মৃতির হয় জাগরণ।

সারা শহর জুড়ে চলছে বৃষ্টির তাণ্ডব।
আকাশ ঘিরেছে আজ ঘন কালো মেঘে।
জড়ো হওয়া বয়ে যায় চারিদিকে, শন শন শব্দে।
তোমারই স্মৃতি মনের ভিতর কড়া নাড়ে।

আমি দক্ষিণা জানালায় বসে, তোমায় অনুভব করি।
হালকা বৃষ্টির ছোঁয়ায় তোমায় মনে মনে ঝপি।
তুমি ছিলে আমার সুখের বটমূল।
তুমিহীন আমার নেই কোন কুল।

আজ অপলক নয়নে আমি তোমারি অপেক্ষায়।
তুমি আমার হয়ে আসবে, মন তারই প্রতীক্ষায়।
আমি বৃষ্টির শব্দে মনে মনে তোমায় ডেকে যাই।
তুমি ছাড়া আমার আমির আর তো কেউ নাই।

তুমি আছো আমার মনে,থাকবে সর্বদায়।
আমি আছি শুধু তোমায়, কাছে পাওয়ার অপেক্ষায়।
শয়নে স্বপনে তোমার ছবি ভাসে,
আপন পরের হিসেবে শেষে তুমিই আছো পাশে।

তোমার মনের ধরণীতে থাকতে আমি চাই,
তোমার তরে আমার আমি বিলীন হতে চাই,
থেকো তুমি রঙিন হয়ে আমার মন পিঞ্জিরায়,
আমি তোমায় রাখবো ওগো মনের কিনারায়।



কবিতার মর্ম কথা

বৃষ্টিমুখর দিনে প্রিয় মানুষকে কাছে পাওয়ার ঝল্পনা কল্পনা এই কবিতার মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

মানুষের জীবন মানে ব্যস্তময়। মানুষের জীবনে ব্যস্ততা শেষ নেই। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন এভাবে আমাদের জীবন অতিবাহিত হতে থাকবে। আপনি আজকে বৃষ্টি মুখর দিন নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টি মুখর দিনের পরিবেশ নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বৃষ্টির অনুভূতিগুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে অসাধারণ ছিল।

 2 years ago 

কবিতা লেখার জন্য বেশ সুন্দর একটা সাবজেক্ট বেছে নিয়েছেন। আপনার আজকের কবিতাটি পড়তে ভীষণ ভালো লেগেছে। যদিও প্রতিনিয়ত ভীষণ ভালো লেখাগুলো আমাদের মাঝে শেয়ার করেন। আসলে বৃষ্টির দিনে নিজের কাছের মানুষকে কাছে পাওয়ার অনুভূতিটাই অন্যরকম। যেটা আপনার লেখা কবিতার মাধ্যমে ফুটে উঠেছে।

 2 years ago 

বৃষ্টি মুখর দিনের পরিবেশ নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে আপনার কবিতা আমি যত করি ততই ভালো লাগে। আপনার কবিতার মাধ্যমে কবি কবি ভাব যেন সুন্দরভাবে ফুটে ওঠে। আজকের কবিতাটি অসাধারণ ছিল।

 2 years ago 

বৃষ্টির দিনে প্রিয় মানুষটাকে একটু বেশি মনে পড়ে। বৃষ্টিমুখর দিনে প্রিয় মানুষটাকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বৃষ্টিমুখর দিনকে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। বৃষ্টির দিনে কবিতা লেখার অনুভূতিটাই অন্যরকম। অনেক ভালো লাগলো ভাই কবিতাটি পড়ে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37