কবিতা : ব্যর্থ প্রেমের অনুভূতি।১০% লাজুক-খ্যঁকের জন্য।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রমী কবিতা নিয়ে উপস্থিত হয়েছি এবং যেখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি, ব্যর্থ প্রেমের অনুভূতি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
কবিতা : ব্যর্থ প্রেমের অনুভূতি
ব্যর্থ প্রেমের অনুভূতি,
প্রেম সে তো মরিচীকা,
তারে ধরা নাহি যায়।
যার নসিবে রাখে বিধাতা,
সেই তো শুধু পায়।
কেউবা আবার প্রেম করে,
তার সদ্য প্রেম হারায়।
কেউ আবার প্রেম করে,
আজ বিয়ের কাঠগড়ায়।
আমি আবার মহা দয়ালু,
প্রেম বিলি করি।
যার তার প্রেম গ্রহন করে,
প্রেমের স্বর্গ গড়ি।
অনেক আসে অনেক যায়,
প্রেম বাজার থেকে।
আমি আবার সদাই করি,
প্রেমের বাজার দেখে।
প্রেমিক পুরুষ আমি সেথায়,
প্রেমের সন্ধান করি।
যে মেরেছে চোখ একবার,
তার পিছনে ঘুরি।
আমি আবার ভাবের প্রেমিক,
ভাব দেখিয়ে নেই যে শরীক।
শরীক নেয়ার পরে দেখি,
সবকিছু হয়ে গেছে ঠিক।
প্রেমিক পুরুষ প্রেমে ডুবি,
তবু মনটা আমার নষ্ট।
যাকে আমি ভালোবাসতাম,
সেই যে দিলো কষ্ট।
তাইতো আমি হলাম এমন,
যেমন লিখেছি আগে।
প্রেমের কষ্টে হিংসে করেই,
মনে নকল প্রেম জাগে।
পাইনি আমি প্রথম প্রেম,
হয়েছি আমি ব্যর্থ।
১০০টা প্রেম করবো,
সবই হবে অযার্থ।
যাকে আমি ভালোবাসি,
তাকেই যদি পাব না।
১০০ টা প্রেম করবো আমি,
তারাও আমায় পাবে না।
প্রথম প্রেম পাইনি আমি,
মনে আমার জমা আকূলতা।
১০০ প্রেমিকা পাবে না আমায়,
তাদের মনে থাকবে সেই ব্যাকুলতা।
আজকের এই কবিতা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত।আর যদি কারো কাছে ভাল লেগে থাকে অবশ্যই তা মন্তব্য করে জানাবেন।
আসলে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজের গতি আরো বেড়ে যায়। সেজন্য ভালোলাগা-মন্দলাগা ভালো কাজের উপরে প্রভাব ফেলে। তাই সুন্দর মন্তব্য মানে সুন্দর কিছু কাজ।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |

ব্যর্থ প্রেমিকের যে কত কষ্ট তা বোঝানো জটিল।। এ ধরনের কবিতা পড়লে বুকের বাম পাশে চিনচিন করে। যাই হোক অসাধারণ কবিতা ছিল ভাইয়া।।
অনেক ধন্যবাদ ভাই যথাযথ একটা মন্তব্য করার জন্য ভালো থাকবেন
আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা লাইন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। বিশেষ করে নিচের লাইনগুলো পড়ে অবাক হলাম। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতাটি পড়ে আপনার অবাক লেগেছে যেনে আনন্দিত হলাম, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
ব্যর্থ প্রেমের খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন লাইনগুলো ছন্দে ছন্দে মিলিয়ে খুবই ভালো লাগলো পড়ে। ১০০ প্রেম করার ইচ্ছা আছে ভাই বয়স থাকতে পূরণ করে ফেলিয়েন নইলে কিন্তু পরে আবার আফসোস করবেন।।।
হাফ সেঞ্চুরি হয়ে গেছে ভাই বাকিটা ঠিক নাই ধন্যবাদ।
আপনার কবিতাটি খুবই ভাল ছিল ভাইয়া । আসলে এরকম প্রেমিক হতে পারলে তো জীবন স্বার্থক কিনা জানিনা তবে ভালই হতো ।
এই কাজ করলে ভাইয়া আপু আপনাকে মাইর দিবে পরে হাহাহা । যাই হোক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ❤️
সমস্যা নাই আপনার আপুকে নিয়ে একসাথে ঘুরবো, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
কবিতাটি খুব সুন্দর হয়েছে দাদা একটা কবিতার মাঝে মানুষের অনুভূতি ভালোবাসা কষ্ট সবই প্রকাশ পায় যা আপনার কবিতাটিতে পেয়েছি। কবিতাতে আমার শেষে লাইন খুবব ভালো লেগেছে ।
যাকে আমি ভালোবাসি,
তাকেই যদি পাব না।
১০০ টা প্রেম করবো আমি,
তারাও আমায় পাবে না।
প্রথম প্রেম পাইনি আমি,
মনে আমার জমা আকূলতা।
১০০ প্রেমিকা পাবে না আমায়,
তাদের মনে থাকবে সেই ব্যাকুলতা।
আমি মনে করি আমার জীবনে একটি প্রেম আসবে একটি শেষ এমনটা নয় আমি কোথাও শুনেছিলাম প্রকৃত ভালোবাসা শুধু যে প্রথম প্রেম এই হয় সেটি ভুল সেটি আপনার দ্বিতীয় তৃতীয় হতে পারে প্রকৃত প্রেম তা না হলে তো আপনি তাকে জীবনসঙ্গিনী কথা চিন্তাও করতে পারেন না। প্রতিশোধ ভালোবাসার প্রতি হয় না দাদা। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি কিন্তু বাস্তবতাকে আমাকে মেনে নিতেই হবে।
ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ।ভালো থাকবেন আপনার জন্য রইল শুভকামনা
প্রথম প্রেমের বাইরে যতগুলো প্রেমে আসবে সবগুলাই এরকমই হয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
ব্যর্থ প্রেমের অনুভূতি কবিতাটি পড়ে সত্যি ই মুগ্ধ হয়েছি। প্রেমের ব্যর্থ হওয়ার অনুভূতিটা সত্যিই অনেক কষ্টের। যেটা প্রতিটা মানুষের হৃদয়ে অনেক আঘাত করে। খুব সুন্দর করে কবিতার মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য ভালো থাকুন সবসময়🌱🌱
ব্যর্থ প্রেমের অনুভূতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। বিশেষ করে কবিতার এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আসলেই প্রেমে ধোকা খেলে তখন মনে প্রতিহিংসার আগুনে নকল প্রেম জাগে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ব্যর্থ প্রেমের অনুভূতি এই কবিতাটি পড়ে নিজের মধ্যে কোনরকম অনুভূতি কাজ করলে সত্যিই আপনার কবিতাটি একদম বাস্তবতার সাথে মিল করে লিখেছেন। পরবর্তীতে ও আপনার কাছ থেকে এরকম সুন্দর কবিতা আশা করব শুভকামনা রইল।
প্রতিনিয়তই কবিতা শেয়ার করে যাচ্ছি চোখ রাখবেন কবিতার পোস্টে ধন্যবাদ
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতার মাধ্যমে আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে প্রকাশ করেছেন। আসলেই আপনি ভালো কবিতা লেখেন। ধন্যবাদ আপনার কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনারা যদি ভাল বলেন তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
অসম্ভব সুন্দর একটি কবিতা পোস্ট করেছেন আপনি। কবিতাটি পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। তবে ভাইয়া আপনি যাকে ভালোবেসে পাননি সে রাগটা অন্যান্য মেয়েদের উপর থেকে নেওয়াটা কি ভালো হবে? তাই ভাইয়া আমি বলতে চাই আপনি ১০০ টি প্রেম না করে আবারো আপনার মনের মতন একজন মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে ফেলুন। অসাধারণ সুন্দর একটি কবিতা পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
না ভাই এই সংগ্রাম চলবে সেঞ্চুরি করা পর্যন্ত ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।