স্বরচিত কবিতা : তুমিই আমার সব।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230801_065607.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতা : তুমিই আমার সব।

লিখেছি আমি : @nevlu123

আমার জীবনের গল্পে ,তুমিই আমার সব।
তোমার গল্পে আবার,আমার কলরব।
একান্ত ভাবে চায় তোমায় ,আমার আমি।
আমার জন্য তুমি যে,অনেক দামি।

বিধাতার এক উপহার,ওগো তুমি।
তোমার নেশায় পাগল,আমার আমি।
থাকো তুমি যতক্ষণ,আমার পাশে।
মনে হয় দেহে আমার,প্রাণ আছে।

থাকো যদি কখনো,আমিহীন দূরে।
সেই সময় টুকুও আমার, হৃদয় পুড়ে।
অজানা এক মায়ায় আমায়,বেধেছো তুমি।
তোমার ওই মায়া জালে,থাকতে চাই আমি।

দিনশেষে রাত হয়,পাখিরা যায় নীড়ে।
তুমি শুধু আমারই, শত কোটি মানুষের ভিড়ে।
নীরব অন্ধকারে আমার,একটাই চাওয়া।
পৃথিবীতে তোমায়,আপন করে পাওয়া।

বাঁচবো যতদিন,এই পৃথিবী জুড়ে।
থাকবো দুজন দুজনাতে,রবোনাকো দূরে।
এই জীবনে আমি শুধু,তোমায় যে চাই।
মরনেও আমি যেন,তোমায় কাছে পাই।

কবিতার মর্ম কথা

ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকার যে মনোভাব ,বা নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দেওয়ার বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আশা করছি এভাবেই সাপোর্ট করা যাবে না।।

 3 years ago 

💐🙏💐❣❣🙏💐

 3 years ago 

ভালোবাসার মানুষটিকে নিয়ে কবিতা রচনা করতেও বেশ ভালো লাগে। পৃথিবীতে শুধু ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে চান।‌ নিশ্চয়ই বৃষ্টি আপু দেখলে খুবই খুশি হবে।

 3 years ago 

হাহাহা।।।ঠিক ঠিক আপু।💐💐

 3 years ago 

থাকো যদি কখনো,আমিহীন দূরে।
সেই সময় টুকুও আমার, হৃদয় পুড়ে।
অজানা এক মায়ায় আমায়,বেধেছো তুমি।
তোমার ওই মায়া জালে,থাকতে চাই আমি।

কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে।
আপনি অনু কবিতা থেকে অনুপ্রেরণা পেয়ে এখন পূর্ণাঙ্গ কবিতা লিখতে শুরু করেছেন যিনি অনেক ভালো লাগলো।
আপনার কবিতার মাঝে প্রিয়জনের জন্য গভীর ভালোবাসা ফুটে উঠেছে।
অসাধারণ অসাধারণ !! ভবিষতে কবিতা আশা করি

 3 years ago 

জি আই চলবে এইভাবে। ভালো থাকবেন।

 3 years ago 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহের আপনি কবিতা লিখেছেন। আর আপনার লেখা কবিতাগুলো আমি প্রত্যেক সপ্তাহে পড়ে থাকি। ভাই আপনি খুবই সুন্দর করে কবিতা গুলো লিখে থাকেন। আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। কবিতার মধ্যে রস না থাকলে কবিতা ভালো লাগে না আর সেই বিষয়টা আপনি কবিতার মধ্যে তুলে ধরেন। আজকে আপনি তুমি আমার স্বপ্নে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। এত সুন্দর কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ধন্যবাদ আপনাকে।।।

 3 years ago 

ভাইয়া আপনি কবিতা লিখতে পছন্দ করেন আমরা সবাই জানি। কারন আপনার লেখা কবিতাগুলোর মাঝে অন্য রকমের অনুভূতি খুঁজে পাই। আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো যেমন দারুন হয় তেমনি কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে যায়। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আপু অনকে ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন সিব সময়💐

 3 years ago 

কবিতা তো সব সময় ভালো লেখেন যদিও কবিতা লেখার মধ্যে তেমন অভিজ্ঞ না। কিন্তু লিখতে লিখতে অভিজ্ঞতা অর্জন হয়। আপনি অসাধারণ একটি তুমি আমার সব কবিতা লিখলেন কবিতাটি পড়তে দুর্দান্ত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

শুভকামনা রইল, আপু আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে লেখা কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনকে ধন্যবাদ আপু আপনাকে।ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38