বাচ্চার মায়ের হাতে গন্ধরাজ ফুল তুলে দিবো বলে গাছ থেকে একটি গন্ধরাজ ফুল ছিঁড়ে নিলাম।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
বাচ্চার মায়ের হাতে গন্ধরাজ ফুল তুলে দিবো বলে গাছ থেকে একটি গন্ধরাজ ফুল ছিঁড়ে নিলাম। সাথে কিছু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি করে নিলাম।
https://maps.app.goo.gl/zmh6GiajLMGAC86k9Location
বন্ধুরা আজকে একটু ভিন্ন রকম পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি, আর আজকের পোস্টে কিছু গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি তুলে ধরব। তবে সেটি একটা বিষয় ভিত্তিক। আর সেটা হচ্ছে বাচ্চার মাকে গন্ধরাজ ফুল গিফট করবো বলে গাছ থেকে একটি ফুল ছিড়ে নিলাম।
তবে ছেড়ার পর পরই টগর ফুল গাছের মধ্যে নিয়ে সেখানে কিছু অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করে নিলাম, এবং ফটোগ্রাফি শেষে ফুলটি এনে বাচ্চার মাকে গিফট করলাম,তারপর বাচ্চার হাতে দিয়ে ও ফটো তুললাম।
আসলে অনেক সময় দামি গিফট প্রয়োজন হয় না প্রিয় জনকে খুশি করতে।তবে শখের বসে ছোট খাটো কিছু গিফট করেও আনন্দ পাওয়া যায়।আর সেটি ঘটিয়েছিলাম আজকে। আর সেই অনুভূতি আপনাদের সাথে তুলে ধরলাম।
প্রকৃতপক্ষে আমি গিয়েছিলাম বাড়ির সামনে আমাদের পুকুর পাড়ে। যেখানে একটি বাগান রয়েছে, সেখানে যাওয়ার পরে দেখতে পাই একটি গন্ধরাজ ফুল ফুটে আছে। তখন সে ফুলটি ছিঁড়ে বাচ্চার মায়ের জন্য নিয়ে যাবো ভেবেছিলাম।
এই অবস্থায় বাচ্চার মা মেসেজ দিল বাচ্চা কান্না করতেছে চলে আসার জন্য। তখন পাঁচ মিনিটের টাইম নিলাম, এবং সেই ৫ মিনিটের মধ্যেই বাকি ফটোগ্রাফি গুলো করলাম।
শুধু শুধু ফটোগ্রাফি করলেতো হবে না,তাই ফুলটিকে টগর ফুল গাছের মধ্যে রেখে,গন্ধরাজ ফুলকে টগর ফুলের আশেপাশে সাজিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলাম। যাতে করে ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগে। আর সেই ফটোগ্রাফি গুলো থেকে বাছাই করে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে তুলে ধরলাম।
অবশেষে ঘরে আসলাম ঘরে এসে বাচ্চার মাকে এবং বাচ্চাকে ফুলটি দিলাম আর এই ছিল আজকের বিষয়বস্তু যেটা আপনাদের সাথে তুলে ধরলাম সবাইকে ধন্যবাদ।
তো বন্ধুরা আজকে এতটুকু , আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ব্লগ ও ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | |
| অবস্থান |
https://maps.app.goo.gl/zmh6GiajLMGAC86k9


অনেক ভালোবাসার মুহূর্ত কাটিয়েছেন বাচ্চার মায়ের হাতে গন্ধরাজ ফুল তুলে দিয়ে। গন্ধরাজ ফুল আমার খুব প্রিয় একটি ফুল। আর আপনার বাচ্চাটি অনেক কিউট ছিল ভাইয়া ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বাচ্চার সুনাম করার জন্য ভালো থাকবেন
গন্ধরাজ ফুল টগর ফুলের মাঝে রেখে ছবি তুলেছেন আমিতো মনে করেছি মনে হয় গাছেই ফুলটি ধরে আছে । সত্যিই অনেক সুন্দর ছিল এবং বাচ্চার মাকে ফুলটি দিয়েছেন সত্যি অনেক ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের পাশাপাশি উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ আপনাকে আবারো
গন্ধরাজ ফুলের সুবাস টা অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের এই ভালোবাসা গুলো চিরকাল অটুট থাকুক এই দোয়া কামনা করছি। গন্ধরাজ ফুলকে টগর ফুলের আশেপাশে সাজিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা এবং ভালোবাসা রইলো।
একটু ভিন্ন আঙ্গিকে ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাকে
ফুল সবার একটা ভালো লাগার জিনিস,গন্ধরাজ ফুল এর তো কোনো জবাব নেই,আসলেই প্রিয় মানুষ দের ছোট ছোট গিফট দিলেই তারা অনেক বেশি খুশি হয়,ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে,আপনার পরিবার এর সার্বিক সুস্থতা কামনা করছি,অটূট থাকুক আপনাদের ভালবাসা সারাজীবন
প্রিয় ভাই ভালোবাসা অবিরাম সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
গন্ধরাজ ফুলটা আমার অনেক পছন্দের। বেশ সুন্দর গন্ধ। আমাদের বাড়িতে একটা গন্ধরাজ ফুলের গাছ আছে। এবং ফুল তুলে আপুকে দিলেন বাহ দারুণ। অনেক সুন্দর ছিল আপনাদের মূহুর্ত টা। আপু নিশ্চয়ই অনেক খুশি হয়েছে।।
জি অনেক খুশি হয়েছে আর আমার এবং ওর দুইজনেরই পছন্দ ধন্যবাদ আপনাকে
দোয়া করি ভাই আপনার জন্য আপনাদের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। বাচ্চা যখন কান্না করছিল তখনই বাচ্চার মা আপনাকে ফোন দিয়েছিল তখনই আপনি বাচ্চার মায়ের কাছ থেকে পাঁচ মিনিট সময় চেয়ে নিয়ে ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দরভাবে আপনার মোবাইলের ক্যামেরা বন্দী করে এবং ফুলটি ছিঁড়ে নিয়ে এসে আপনি বাচ্চার মাকে দিন এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া রইল সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
অনেক শুভ কামনা ভাই আপনাদের জন্য।মাঝে মাঝে প্রিয়জন কে এভাবে গিফট করলে সম্পর্ক মজবুত হয়।
একদম সত্য কথা বলেছেন তাই তো এ কাজ করা ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
বাহ ভালই বুদ্ধি দেখি আপনার।
ফটোগ্রাফি করার স্টাইল দারুন ছিল।
আর এদিকে বাচ্চার মা ও খুশি আবার ফটোগ্রাফি ও হয়ে গেলো।এক ঢিলে দুই পাখি হাহা😁
জি ভাই এক ঢিলে দুই পাখি মারা হয়েছে ধন্যবাদ আপনাকে বিষয়টি বুঝার জন্য
আপনি বাচ্চার মায়ের হাতে অনেক সুন্দর একটি ফুল তুলে দিয়েছেন ভাইয়া । আসলেই গন্ধরাজ ফুল আমার অনেক পছন্দের ।আপনার বাচ্চাটা অনেক কিউট দেখতে ।ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য
মা ছেলের ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি করলেন এবং এই ফুল বাচ্চার কোলে তুলে দিলেন। সত্যিই আমার খুবই ভালো লেগেছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। বিশেষ করে এই ফুটফুটে বাবুর জন্য রইল প্রাণভরে দোয়া🤲🌹🤲
বাবুর জন্য দোয়া করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন