মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২ ভ্রমণ প্রথম পর্ব।১০% লাজুক-খ্যঁকের জন্য।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
https://maps.app.goo.gl/nNhzNacXU4EWg3qXA

নোয়াখালী মাইজদী, জেলা প্রশাসন কর্তিক আয়োজিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২ ভ্রমণ এর কিছু ফটো চিত্র, বা মেলার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে আমি এবং আমার বন্ধু গিয়েছিলাম মাইজদী নোয়াখালী কোট বিল্ডিং এর পাশে। সেখানে আমাদের কিছু বন্ধুবান্ধব রয়েছে, তাদের সাথে দেখা করার জন্য।কারন সবাই অনেক বছর পরে মিলিত হয়েছি এই খুশিতে, আমরা সেখানে দেখা করতে গিয়েছিলাম।
তারপর সেখানে গিয়ে আমরা একটা মেলায় ভ্রমণ করি।আর সেই মেলার কিছু ফটো চিত্র, আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো তা জানাবেন।
প্রকৃত পক্ষে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বন্ধু বান্ধবরা একসাথে মিলিত হওয়া। কিন্তু এর মধ্যে একটি বোনাস পেলাম, আর সেটি হচ্ছে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২ মেলা।
এই মেলাটি আমরা সেখানে থাকাকালীন চলতেছিল, তখন আমরা দেখতে পাই মেলা চলতেছে। তারপর আমরা সেখানে গিয়ে ভিজিট করলাম।
আজকে আমি মেলার প্রথম পর্বের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।তবে সামনে বাকি পার্টগুলো আপনাদের সাথে ধাপে ধাপে আমি শেয়ার করে যাব।
প্রথমে আমরা গেট দিয়ে ঢুকলাম এবং ঢোকার পরে দেখতে পেলামব মেলাটি অনেক বড় পরিবেশে হচ্ছে। তখন আমি প্রথমে কিছু ফটোগ্রাফি করি।
একটু হাটার পর দেখতে পাই সেখানে একটা জায়গাতে পুকুর বানিয়ে দুই পাশে পুকুরের পাড় রয়েছে।সেখানে গাছ লাগানো হয়েছে এবং পুকুরে মাছ ছেড়ে দেয়া হয়েছে। এরকম একটি দৃশ্যের ফটোগ্রাফি আপনার সাথে তুলে ধরলাম।
এরপর ভিন্ন প্রজাতির একটি বাঁধাকপি সেখানে দেখতে পেলাম। তখন আমি সেটার ফটোগ্রাফি করি এবং আপনাদের সাথে শেয়ার করলাম।
তারপর ছাদ কৃষিতে বা ছাদে যে সব গাছ লাগানো সম্ভব হয়। অথবা ছাদের আবহাওয়া বা ছাদের আদ্রতায় উপযোগী কিছু গাছের নমুনা বা গাছ সেখানে তারা দেখাচ্ছে। আমি সেটারো কিছু ফটোগ্রাফি করলাম।

তারপর পেঁয়াজ গাছের একটা নিদর্শন দেখতে পেলাম, যখন আমি একটু সামনে যাই। তখন আমি পেঁয়াজ গাছের একটা ফটোগ্রাফি করি।
তারপর দেখতে পাই গম গাছ রোপন করা রয়েছে। সেই গাছটির ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।
তারপর দেখতে পেলাম বিশ্ব কৃষিতে বাংলাদেশের যে অর্জন, সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে সেখানে। আমি কয়েকটা ফটো নিলাম।


তারপর একটু সামনে যেতেই দেখি বেগুন গাছে অনেক গুলো বেগুন ধরে রয়েছে। আমি খুব কাছ থেকে কয়েকটি ফটো উঠালাম, আর সেগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরলাম।
তো বন্ধুরা আজকের মতো এই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি সামনে আরও ভাল ভাল ফটোগ্রাফি পাবেন এই মেলার। বাকি ফটোগ্রাফি গুলো আমি দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ।
বন্ধুরা আজকে আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগলো তা জানাবেন। আর আমার পোস্টে কোথাও ভুল থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ভ্রমণ |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | সেচুরেশন |
| অবস্থান | https://maps.app.goo.gl/nNhzNacXU4EWg3qXA |
আপনার কাটানো মেলার সময় টুকু পড়ে অনেক ভালো লাগলো । সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
আপনাদের মন্তব্য পেলে খুবই খুশি লাগে।সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ চমৎকার লাগল আপনার মেলার ছবি গুলো। মনে হচ্ছে খুবই মজা করেছেন মেলায়।বন্ধুরা থাকলে তো মজা হবেই।
ধন্যবাদ ভাই এতো সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনার উপস্থাপন ভলো ছিল ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞
আসলেই বন্ধুরা মিলে অনেক মজা করেছে মেলাতে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলায় খুব সুন্দর মুহূর্ত পার করেছেন। আলোকচিত্র গুলো বেশ অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর মেলার ভ্রমণ কাহিনী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।
আজিম তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি
মেলাটি দেখছি একটু ব্যতিক্রমধর্মী একটি মেলা। এই ধরনের মেলায় ঘুরতে ভালোই লাগে। যে পাতাকপির ছবি আপনি দিয়েছেন এই ধরনের কপি আমি আগে কখনো দেখিনি। মেলায় বেশ ভালই সময় উপভোগ করেছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য এবং আপনাদের মন্তব্য পেয়ে খুবই খুশি লাগে।আবারো ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝেও একটু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন।
মেলাটি দেখছি বেশ বড়সড়ই। আর আপনারা বন্ধুরা মিলে খুব ভালো একটা সময় পার করছেন দেখছি। এবং মেলার ভেতরের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।
আসলে বন্ধুরা মিলে গিয়েছে তো তাই অনেক মজা হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিশেষ বিশেষ দৃশ্য আপনি ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন।। বিশেষ করে এক একটা বিষয় এর বর্ণ আপনি শেয়ার করেছেন আমাদের মধ্যে। সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ মেলার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম ভালো থাকবেন সবসময়
আপনার মেলা ভিতরে অতিবাহিত করা দিনটা আমাদের মাঝে বেশ সুন্দরভাবেই আমাদের মাঝে উপস্থাপন করেছেন।বিশেষ করে আপনি আমার জেলার মানুষ তাই দেখে মনটা ভরে গেল। আপনার ফটোগ্রাফির মধ্যে দিয়ে আমার জেলা শহরের আয়োজনকৃত মেলার খবরটা ও পেয়ে গেলাম।আপনার পোষ্টটা না দেখলে আমি বলতে পারতাম না যে আমার জেলা শহর মাইজদিতে মেলা হচ্ছে।
ধন্যবাদ আপনাকে।
অনেক মজা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।এভাবে পাশে থাকবেন এই কামনা করি।