মানবিক মানুষ গড়তে মানবিক বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিসীম।(জেনারেল রাইটিং)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230221_093044.jpg

মানবিক মানুষ গড়তে মানবিক বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিসীম।

আজকে আমি ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি মানুষকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হলে মানবিক বিশ্ব রাষ্ট্রব্যবস্থা তৈরি হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার মত করে আপনাদের মাঝে আলোচনা করব।

আসলে বন্ধুরা বর্তমানে মানুষের অভাব নেই কিন্তু মানবিক মানুষের খুবই অভাব। আর মানবিক মানুষ গড়তে হলে বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা মানবিক হওয়া খুবই প্রয়োজন। কারণ বিশ্ব রাষ্ট্রব্যবস্থা যদি মানবিক হয়, তখন দেখা যাবে একটি মানুষ ধীরে ধীরে মানবিকতার পর্যায়ে চলে আসবে।

কারণ রাষ্ট্র ব্যবস্থা অনেক কিছুই নির্ধারণ করে। মানুষের জীবনযাপনের নিয়ম নীতি নির্ধারণ ও অনেক কিছুই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। যার কারণে একটি রাষ্ট্র ব্যবস্থা মানবিক হলে সে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে মানুষ মানবিক হয়ে গড়ে উঠবে।

বর্তমানে মানবিক মানুষ না থাকার কারণে পৃথিবীতে অনেক ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত হত্যা, রাহাজানি, ছিনতাই, খুন, লুটপাট, সবকিছুই অমানবিকতার কারণেই ঘটে যাচ্ছে। তবে খুব কম সংখ্যক মানবিক লোক রয়েছে তারা আসলে কোন কিছুই করতে পারছে না। কারণ বেশিরভাগই অমানবিক লোকে ভরপুর রয়েছে সমাজে ও বিশ্ব রাষ্ট্র ব্যবস্থায়।

যখন একটি রাষ্ট্র ব্যবস্থা মানবিকতার পদতলে বা ছায়াতলে থাকবে। তখন ঠিকই রাষ্ট্র ব্যবস্থার যে নিয়ম নীতি ও পরিচালনার শক্তি দ্বারা মানুষকে মানবিক করতে খুবই সহজ হবে। কারণ রাষ্ট্র ব্যবস্থার পরিচালিত কোন কাজ একজন ব্যক্তি যদি করতে হয় তাহলে সেও মানবিকতার পদতলে এসেই বা মানবিকতার ছায়াতলে এসেই করতে হবে। আর এভাবেই মানুষ ধীরে ধীরে মানবিক হয়ে উঠবে।

আর মানুষ যদি মানবিক হতে থাকে তাহলে এই পৃথিবী দিন দিন আরো সুন্দর ও সাবলীল হতে থাকবে। হত্যা, রাহাজানি, ছিনতাই, খুন, লুটপাট,ডাকাতি,চুরি সব বন্ধ হয়ে যাবে। মানুষজন নিরাপদে চলাফেরা করতে পারবে। সেজন্যই দরকার মানবিক মানুষ এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা।তাই মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা উচিত যাতে করে সমগ্র পৃথিবী মানবিক হয়ে ওঠে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করছি সবাই আমার আজকের ব্লগটি পড়েছেন।আর যারা কষ্ট করে পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে অন্য কোন বিষয় নিয়ে উপস্থিত হব আজকের মত এখানে বিদায় নিচ্ছি।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্ট(জেনারেল রাইটিং)
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি বর্তমানে মানুষের অভাব নেই কিন্তু মানবিক মানুষের খুবই অভাব দেখা দেয়। আমি মনে করি একে অপরের প্রতি বিশ্বাস থাকা অনেক জরুরী। ঠিক করেছেন ভাই আপনি মানুষের রাষ্ট্রব্যবস্থার উপরে নিয়মিত সবকিছু পরিচালিত হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সব সময় সুন্দর সুন্দর গোছালো মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।।

 3 years ago 

আমাদের সমাজে অনেক মানুষ আছে। কিংবা আমাদের চারপাশে অনেক মানুষ আছে। কিন্তু মানবিক গুনে মানুষ কজন আছে সেটা খুঁজতে গেলে হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে। আসলে একটি রাষ্ট্রের উন্নতির জন্য অবশ্যই মানবিক গুনে মানুষ প্রয়োজন। ভাইয়া আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার লেখার মাঝে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সাবলীল ও সুগঠিত একটি মন্তব্য উপাহার দেওয়ার জন্য ভালো থাকবেন আপু।

 3 years ago 

পোস্টটি পড়ে খুব ভাল লাগলো। মানবিক মানুষ, সত্যি ই মানবিক মানুষ পাওয়া আজকাল খুব কষ্টের।আর মানবিকতা না থাকলে রাষ্ট্রের উন্নতি কখনওই সম্ভব নয়। এটা ঠিক বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা যদি মানবিকতা পূর্ন হয় তখন সব মানুষ ধীরে ধীরে মানবিক হতে শুরু করবে।সুন্দর লিখেছেন,বিষয়টি নিয়ে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 3 years ago 

বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা যদি মানবিকতা পূর্ন হয় তখন সব মানুষ ধীরে ধীরে মানবিক হতে শুরু করবে।আমি নিজেও এটা বোঝাতে চেয়েছি ধন্যবাদ।

 3 years ago 

বর্তমান সময়ে বিশ্বের যে পরিস্থিতি মানবিক রাষ্ট্র গঠন খুবই কঠিন হয়ে পড়েছে । মানুষের বিবেক-বুদ্ধি সব কিছুই লোভ পেয়েছে। সততা মনুষ্যত্ববোধ সবকিছুই নেই বললেই চলে যত দিন যাবে ততই যুগ খারাপ হবে কিছুই করার নেই ভাই।

 3 years ago 

সেটা ঠিক তবে আসলে এই রকম একটি রাষ্ট্র ব্যবস্থা থাকা উচিত। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের চারপাশে শুধু মানুষই আছে কোন মানবিক গুনে মানুষ পাওয়া খুবই মুশকিল আজ আপনি খুবই সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ভাইয়া।আর একটি রাষ্ট্রের উন্নতির জন্য মানবিক গুনে মানুষ হওয়া। যখন মানুষ মানবিক গুণে গুণান্বিত হবে তখন মানুষ দুর্নীতি করবে না। আর দুর্নীতি না থাকলে একটি দেশ উন্নত দেশ হিসেবে রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে।

 3 years ago 

একদম মনের ভাষা লিখে দিয়েছেন আপু। মানুষ মানবিক গুণে গুণান্বিত হবে তখন মানুষ দুর্নীতি করবে না। আর দুর্নীতি না থাকলে একটি দেশ উন্নত দেশ হিসেবে রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে।

 3 years ago 

অনেক ভাল একটি টপিক নিয়ে লিখেছেন।আসলেই আমাদের চারপাশে এখন মানুষের খোলসে অমানুষ।তবে মানবিকতার শিক্ষা টা হয় ঘর থেকে।এখানে রাষ্ট্র বা পৃথিবীর কিছু করার নেই৷আমাদের কিন্তু স্কুল কলেজ থেকেই মানবিক হতে শেখানো হয়। তাই আমার মনে হয় এক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করবে পরিবার। আমি আপনার মতকেও শ্রদ্ধা করি।ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে লেখার জন্য।

 3 years ago 

আপনার কথা ঠিক আছে ভাই আসলে একটা প্রাইমারি হলে, আরেকটা সেকেন্ডারি। দুটোরই প্রয়োজন মানুষকে মানবিক করে তুলতে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন এই দুনিয়াতে মানুষের অভাব নেই তবে মানবিক মানুষের খুবই অভাব। আসলে এসব নোংরা পরিবেশের মানুষকে মানবিক বানানোর জন্য রাষ্ট্রকে মানবিক হওয়া খুবই প্রয়োজন। রাষ্ট্র যদি মানবিক হয় তাহলে তাদের ছায়াতলে এসে আস্তে আস্তে সবাই একদিন মানবিক হয়ে যাবে ইনশা-আল্লাহ।যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক ভাই রাষ্ট্র যদি মানবিক হয় তাহলে তার ছায়াতলে এসে আস্তে আস্তে সবাই একদিন মানবিক হয়ে যাবে।

 3 years ago 

ভাই অতি গুরুত্বপূর্ণ আর বাস্তবিক একটা টপিক তুলে ধরেছেন ৷ আসলে এই পৃথিবীতে মানুষ অনেক শুধু মানবিক মানুষের অভাব ৷ আজ রাষ্ট্র মানবিক হবে কিভাবে ৷ যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাই অমানবিক ৷ তবে একটি সমাজ একটি সুন্দর মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য ৷ সবার আগে মানুষকে মানবিক হওয়া হওয়া ভীষন ভীষন দরকার ৷

 3 years ago 

ঠিক ভাই একটি সমাজ একটি সুন্দর মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য ৷ সবার আগে মানুষকে মানবিক হওয়া হওয়া ভীষন ভীষন দরকার ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38