You are viewing a single comment's thread from:

RE: দিন দিন চিন্তাভাবনা বেড়েই চলেছে 😒

যেহেতু আমারও সন্তান রয়েছে তাই আপনার মত এই চিন্তা ভাবনা গুলো আমার মধ্যেও আসে। তবে আমার সন্তান যেহেতু একটু বড় হয়ে গেছে তাই আপনাকে ছোটখাটো দু একটা পরামর্শ আমি দিতেই পারি যেমন, যেকোনো সু অভ্যেস আপনার যদি মনে হয় এটা সুঅভ্যেস তবে তা ছোট থেকেই বাচ্চাকে সেই অভ্যাসে তৈরি করতে শুরু করুন। বাচ্চা বড় হয়ে শিখে যাবে এই মানসিকতাই যারা থাকে তাদের বাচ্চারা আসলেই কিছু শেখে না। এটা আমার নিজের অভিজ্ঞতা। কোন বিষয়ে সেই ভাবে জেদ না করা কোন জিনিসের জন্য অতিরিক্ত বায়না না করা পাশাপাশি বাবা মাকে বাড়ির গুরুজনদের ভালোবাসা এবং শ্রদ্ধা করা সবকিছুই ছোট থেকে শিখতে হয় যখন বাচ্চা কিছু বোঝেনা তার আগেই যদি এই অভ্যাসগুলো তৈরি করে দেওয়া যায় তবে খুব একটা সমস্যা হয় না।

তারপর পরিস্থিতি অনুযায়ী আপনাকে আপনার পাঠ দান বা শিক্ষাদানের পদ্ধতি ও বদলাতে হবে কারণ সবার সব পরিস্থিতিতে সমান হয় না তাই। বাকি আর একটা কথা বলবো ভাবি কোন কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না কারণ আপনার হাতে কিছু নেই। সময় যখন আসবে কোন সমস্যা নিয়ে সময়ই তার সমাধান দেবে তাই অতিরিক্ত চিন্তা করে নিজেকে অসুস্থ করবেন না তাতে নিজেরই ক্ষতি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39