You are viewing a single comment's thread from:

RE: আমার ছেলে ও বউমার প্রতি মায়ের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অনুপ্রেরণার কিছু কথা||~

তোমার মন ও মানসিকতার প্রতিফলন দেখতে পেলাম। প্রতিটা শাশুড়ি মাই যদি তোমার মত করে ভাবতো তাহলে হয়তো ছেলে বৌমাদের জীবনে স্ট্রাগলটা একটু কম হতো। একটি মেয়ে যখন বউমা হিসেবে আরেকজনের বাড়িতে পৌঁছয় তখন রাতারাতি তার নিজের ঠিকানা আর নিজের থাকে না সম্পূর্ণ অন্য একটি অপরিচিত পরিবেশকে একপ্রকার বাধ্য করা হয় নিজের পরিবেশ বলে মেনে নিতে কেউ সামান্য সময়টুকু দিতে চায় না। তবে তুমি যেভাবে ভেবেছো সত্যিই তোমার ভাবনাকে অন্তর থেকে কুর্নিশ জানাই। আজ তোমার এই লেখাটা পড়ে তোমার প্রতি সম্মান আরো অনেকগুন বেড়ে গেল। জানো তো আমার ঠাকমা বলতেন ছেলে বৌমার সংসার ঠিক থাকার পেছনে অনেকটাই ছেলের এবং মেয়ের মায়ের হাত থাকে। সিয়াম যেমন ছেলে আশা করি খুব একটা কোন সমস্যা হবে না আর হলেও ও সামলে নিতে পারবে। ভালো থেকো সবাইকে নিয়ে এমন প্রত্যাশাই করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37