You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৩

যে ভাষাতে জন্মদাত্রীকে ডেকেছি মা বলে
সে ভাষাই তো মায়ের ভাষা।
অ, আ, ক, খ- পঞ্চাশটি বর্ণমালা, তাও
প্রাণের বাংলা যেন কোণঠাসা।

ব্রিটিশ গেছে পাঠ চুকিয়ে
চাপিয়ে গেছে ইংরেজির দান,
জাতে উঠবে বলে বাঙালী আজ
ভুলতে চেয়েছে নাড়ীর টান।

কিসের জাতে ওঠা
যার মাটিতে পা নেই
কেমনই সে শিক্ষিত
মাতৃভাষার জ্ঞান নেই?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39