You are viewing a single comment's thread from:

RE: বিয়ের নিমন্ত্রণ

তোমার এই মিষ্টি আমন্ত্রণ সাদরে গ্রহণ করলাম। এত দূর থেকে যেতে পারবো না তার নানান রকম অসুবিধে তুমি নিজেও জানো। কিন্তু মনে মনে পৌঁছে গেলাম এখন থেকেই। অন্তর থেকে চাই তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। পরিবারকে নিয়ে এখন যেমন আছে ভবিষ্যতে আরো আরো অনেক বেশি আনন্দে থাকো এবং প্রতিটা মুহূর্ত সমৃদ্ধশালী হয়ে উঠুক। আশা করব নিশ্চয়ই একদিন দেখা হবে। খুব আনন্দের সাথে কাটুক জীবনের গুরুত্বপূর্ণ একটি পর্ব। সবকিছুই যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেই প্রার্থনা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38