You are viewing a single comment's thread from:

RE: ভালোবাসা দিবস হোক সকল বাবা মায়ের জন্য

ভালোবাসার বিশেষ কোনো দিন হয় না যে আলাদা করে উদযাপন করা উচিত বা করব। ভালোবাসা রোজের প্রতিদিন ভালোবাসবো প্রতিমুহূর্তে ভালোবাসবো। প্রতিমুহূর্তে যে ভালবাসাকে উদযাপন করা যায় সেই ভালোবাসাই কিন্তু জীবনের রং। আর সেই ভালোবাসার গণ্ডি যার খুবই ছোট তার মতো সংকীর্ণ মানুষ পৃথিবীতে নেই। ভালোবাসার গণ্ডি বরাবরই অনেক বড় হওয়া উচিত আর আপনার কথার সাথে সহমত জ্ঞাপন করেই বলছি সেই গণ্ডির মধ্যে সবার আগে বাবা মার স্থান হওয়া প্রয়োজন। খুব সুন্দর ভেবেছেন এবং লিখেছেন তবে বাবা-মার প্রতি ভালোবাসা এবং অন্যান্য নিজের মানুষদের প্রতি ভালোবাসা রোজ থাক, প্রতিদিন থাক। প্রতিটা দিনই ভালোবাসার দিন হোক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39