You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৪

পুরনো কথা পুরনো ব্যথা
সবই থাকবে সাথে,
নতুন এসে পুরনো হবে
স্মৃতির ঝুলি ভরবে।
তবুও স্বপ্ন দেখব মোরা
আশায় বুক বাঁধব,
চলার পথ কঠিন হলে
শক্ত হতে শিখব।
ভাঙন থাকবে গড়াও থাকবে
আলোর সাথে অন্ধকার,
থাকবো মোরা সবার পাশে
এই হোক নতুন বছরের অঙ্গীকার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39