You are viewing a single comment's thread from:
RE: Not to take things personally
ব্যালেন্স জীবনের খুব জরুরি একটা জিনিস। আপনি ব্যালেন্স করতে না পারলেই ডুবে যাবেন৷ আর সব থেকে গুরুত্বপূর্ণ হল কোন বিষয়কেই অতিরিক্ত ভাবতে নেই। একটা সময় আমি নিজে খুবই ইমোশনাল ছিলাম৷ কিন্তু দেখলাম আমার ইমোশনটাই আমার বোকামী। ফলত আমি সর্বত্রই ব্যবহৃত হয়ে যেতাম সহজেই৷ কিন্তু ঠকে ঠকে শিখলাম নিজের চারপাশে একটা গণ্ডি থাকা দরকার সেই গণ্ডির ভিতরে সমস্ত কথা সহ সমস্ত মানুষেরই প্রবেশ নিষেধ৷ যা কিছু গণ্ডির বাইরে৷ এই পন্থা অবলম্বন করতে গিয়ে আমায় অনেকটাই কঠিন হতে হয়েছে। কিন্তু বর্তমানে বলা চলে আমি অনেক ভালো আছি৷ গণ্ডির ভেতরে কথা ঢুকতে দিই না মানেই কোন কথাই আমায় ছোঁবে না৷ আসলে দুর্বলরা সংসারে বড্ড বেশি ভোগে। দরকার নেই। জীবনের সময়টা অনেক ছোট। আর আমরাও নশ্বর৷ এতো সময় এসবে ব্যয় করলে ভালো থাকব কখন? ভালোও তো থাকতে হবে তাই না?