You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫২

মৃদু মৃদু সুরে গোধুলি নেমে এলে
তুমি ধানক্ষেত খোঁজ
ডানা ঝাপটানো পাখি লুকিয়ে আছে যেখানে
জানালার মতো খাঁচাখানি খুলে দাও
আলো বাতাস পাখি,কখন যে বন্দী হয়;
খাজনা মেটানোর দিনে
পাখি উড়তে চাইলে দৃঢ়সংকল্পে ভালোবাসার সংজ্ঞা দাও
বলো, এখানেই সমস্ত আকাশ, সমস্ত বাজার
বেঁচে থাকার একমাত্র অঙ্গীকার...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37