You are viewing a single comment's thread from:
RE: বাংলায় অন্য সংস্কৃতির আগ্রাসন
বেশ সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা নয় তা সত্ত্বেও হিন্দি কে অনেক বেশি জোর দেওয়া হয়। এবং তা শুধুমাত্র উত্তর এবং পূর্ব দিকে রাজ্যগুলিতে। পশ্চিমে মুম্বাই বাদ দিলে বাকি জায়গাগুলোতে যে যার নিজস্ব ভাষায় কথা চালিয়ে যায়। এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও দ্বিতীয় ভাষা হিসেবে তাদের নিজস্ব ভাষারই প্রাধান্য বেশি। আরো দক্ষিণে চলে গেলে হিন্দি ন্যূনতম ব্যবহার পাওয়া যায়। আসলে বাঙালি অত্যন্ত নকল প্রিয় জাতি। সারাক্ষণ একে ওকে তাকে অনুকরণ করতে গিয়ে নিজস্বতাকে হারিয়ে ফেলেছে। অথচ বাইরের রাজ্যবাসী জানে বাঙালি সংস্কৃতিবান শিক্ষিত জাতি যার থেকে অনেক কিছু শেখা যায়।