You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫০

পৌঁছে যাবো লক্ষ্যে—

পৃথিবীর সমস্ত মায়া লাট্টুর পেরেকে গাঁথা থাকবে
আর মোহ ঘুরবে দুর্বার গতিতে
তখনও দেখবে রাস্তা লিখছে
হেমন্তের ফিসফিস
কানাঘুষো শোনা যাচ্ছে আগামী পৃথিবীর লালমাটি
আর যৌবনের মন
চিন্ময়ী ভোরে প্রেম নিবেদনের চেষ্টায়
জন্ম দেবে জীবন নামক দরজার

আমি তখন তারিখ
আমি তখন অবহেলায় ধুলো মাখতে মাখতে
ভুলিয়ে দিচ্ছি ক্রিয়াপদ আর ছুটির সমীকরণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39