You are viewing a single comment's thread from:

RE: টুনকু-কে বাড়িতে নিয়ে এলুম

টুনকু বাড়ি এলো। আর তার কারণে আপনার বাড়ি সেজে উঠল। নতুন সদস্য এলে বাড়িতে যেন নতুন করে প্রাণ আসে। এখন বেশ কিছুদিন টুনকুর জন্য আপনাদের সবাইকে চরম ব্যস্ততায় থাকতে হবে। কারণ একটু এদিক-ওদিক হলেই ও কান্নাকাটি জুড়ে বলে দেবে অ্যাটেনশন প্লিজ।
আপাতত মন থেকে ঈশ্বরের কাছে এই কামনা করি টুনকু সুস্থ থাকুক, রোজ রাতে নিশ্চিন্তে মায়ের কোলের পাশে ঘুমোক, যার কারণে টুনকুর মাও রাতে ঘুমোতে পারবে৷ সন্তান জন্ম দেওয়ার পর সব মায়েরই শারীরিক রেস্ট এর প্রয়োজন হয়। কিন্তু সন্তানের রাত জাগার ফলে সেটা আর হয়ে ওঠে না। আপাতত শুভকামনা হিসেবে এইটুকুই কামনা করি। সবাইকে নিয়ে ভালো থাকুন দাদা। আমার যেন মনে হয় আপনার কাছে আপনার বাবা ফিরে এসেছেন টুনকুর মাধ্যমে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37