You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪০

কথার কথার কতই হরফ
শুনতে লাগে মধুর
বৃষ্টি শেষে বৃষ্টি নামে
আঁধার করে সবুর

দিন ফুরিয়ে রাত্রি এলে
ঝোপ বুঝে কোপ মারে তারা
একার মতন একাই থাকে
চোখ বুজে হাত ধরে যারা

একে বলি ধান্দাবাজি
স্বার্থের দ্বারে হাজার কড়া
যতই আমরা বুলি আওড়াই
ঠকবাজের মোটা চামড়া।

Sort:  
 2 years ago 

বাহ, দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38