You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩২

ভেসে যাওয়াই পথ
তাই পথের ধারে গজিয়ে উঠেছে সভ্যতার আলপথ
ভালোবাসা বলে আঁকড়ে ধরে
মুঠোর মধ্যে দেখি মরুভূমি ভিড় করে
অথচ মহাসাগর ভেবে পা ডুবিয়েছিলাম
জল গলে যেতে পাথর তুলে নিলাম

অথচ, তুমিও জীবন, আমিও আলো
মেঘের ওপারে সব রাত্রিই শুধু কালো
তবুও জ্যোৎস্না আসবে
জীবনগুলো প্রেমের জোয়ারে ভাসবে৷

Sort:  
 2 years ago 

মাঝে মাঝে জীবনের আলো খুজতে গিয়ে শুধু আঁধারের মাঝে এই জীবন ঢেকে যায়। আর সেই আঁধার থেকে বের হতে হতে জীবনের সময় ফুরিয়ে আসে। দারুন লিখেছেন দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64182.04
ETH 1844.64
USDT 1.00
SBD 0.38