You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৭

ধরে নাও অন্ধকার একটি ভ্রম —
এবার চোখ খোল
গভীর রাতেও আলো জ্বলে
শক্তি জ্বলে
তোমার ভেতর, আমার ভেতর
ব্রহ্মান্ডের কোণায় কোণায়

দেখতে পাচ্ছো?
আলো— আলোকিত কাল, আলোকিত ক্ষয়।

মনুষ্যত্বে জং ধরেছে
ঝড় বৃষ্টি রোদ, অবহেলায় অযত্নে...

আর তুমি মিলনের কথা বলছ?
নাকি পাওয়ার কথা? নাকি কর্মের কথা?

পথ সকলের, তোমার মহাকাশ প্রমাণ আলো ছড়িয়ে যাও
প্রতিটা হোঁচটের আগে
আরও অনেক আলো রাস্তা দেখানোর পথে দাঁড়িয়ে আছে৷

Sort:  
 2 years ago 

আসলেই দিদি অন্ধকারকে ভ্রম ধরে নিতে হবে। আপনার অনু কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36