You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৫

এতো স্বচ্ছ দিন তাও চোখে বালি

সম্পর্ককের জালে অনেক গিঁট
যতবার তুমি আমার বিচার করেছ
নিভৃতে দেখেছি, সূর্য নিভে যাচ্ছে
হাতে হাত রাখার সময়
জানি না কেন কাচের টুকরো ফোটে।
— রক্ত ঝরে,
বার বার ঝরে,
ঝরতে ঝরতে হাতটাই ফুরিয়ে যায়।
অথচ সম্পর্কের জেরে
শক্ত করে ধরতে চাও
রোজ বিচার কর, 'কি পেলে' 'জায়গা কতখানি'

এতো স্বচ্ছ দিন তাও চোখে বালি...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63164.29
ETH 1874.36
USDT 1.00
SBD 0.37