You are viewing a single comment's thread from:
RE: প্রাকৃতিক দুর্যোগে নিরাপদে থাকুন
নওরিন আপু, যথার্থ একটি পোস্ট শেয়ার করেছেন দেখে আপনাকে সাধুবাদ জানাই৷
আমি ছোট থেকে অনেকবার বন্যা দেখেছি৷ অনেক মানুষ আসতেন আশ্রয়ের জন্য৷ আমাদের বাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে দেওয়া হত৷ এছাড়াও স্কুল ঘরগুলোও খুলে দেওয়া হত। খুব একটা ভালো জল নিকাশি না থাকার কারণে প্রায় এক দেড় মাস জল আটকে থাকত৷ পরের দিকে খাবার কষ্ট৷ রোগ জ্বালা। সরকারি ত্রাণ আসাও সময় সাপেক্ষ৷
তাই আমি বেশ ভালোই বুঝছি বন্যা কবলিত জায়গাগুলো এখন কতটা কষ্টে ও বিপদে আছে৷
কিন্তু এতো কিছুর পরেও মানুষ গাছ কাটবে, প্রকৃতিকে নানান ভাবে আঘাত করবে৷ এইটেই আশ্চর্যের৷