You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১১

চুপিসারে এই ভাঙা হৃদয়ের অতলে
থাবা মারছে বস্তুবাদ
সামান্য কোথাও দাঁড়াবার জায়গা নেই
চারপাশে লোভের লাল স্বাদ

থমকে কেউ নেই জগৎ জুড়ে মঞ্চসজ্জা
সমান্তরাল আলোর ধীর গতি
সবাই ছুটছে শব্দ হচ্ছে হুনহুনা রে হুনহুনা
নাচছে শুধু মজ্জার অস্থির মতি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37