You are viewing a single comment's thread from:

RE: দীর্ঘ কলরবের শেষ বেলায় | [ ১০% সাই-ফক্স, ৫% এবিবি-স্কুল বেনিফিশিয়ারি ]

আপনার লেখাটা পড়তে পড়তে আমার আশিকি টু সিনেমাটির কথা মনে পড়ছিল। আসলে আমাদের সবার মধ্যে কিছু না কিছু সম্ভাবনা থাকে। সেটাকে সময়ের সাথে সাথে যদি আমরা যত্ন করি তবেই আমাদের সাফল্যের পথ মসৃণ হয়। তবে এও ঠিক একই পথে যাত্রীরা একে অপরকে ততক্ষণ অভিনন্দন ভালোবাসা ইত্যাদি সবকিছু নিয়েই পাশে থাকে যতক্ষণ তারা সমানে সমানে বা সামান্য ওপর নিচে অবস্থান করে। তবে ইগো বলে তো একটা বস্তু আছে যাকে আমরা একেবারেই এড়িয়ে চলতে পারি না। সেই ইগো আমাদের সব সময় পেছনে টানতে থাকে। এই গো থেকেই ভেতর ভেতর হীনমন্যতা তৈরি হয়। মানুষ পিছিয়ে আসে। প্রথমে মনে মনে কম্পিটিশন শুরু হয় তারপর সেটা সামনে আসে। এক অদ্ভুত সাইকোলজি। জানেন থ্রি ইডিয়টস সিনেমাতে আমির খানের একটা ডায়লগ ছিল যেটা খুবই মনে রাখার মত, ডায়লগে তিনি বলতে চেয়েছিলেন, বন্ধু যখন ফেল করে তখন খুব দুঃখ হয়, তবুও আমরা তাকে সহানুভূতি দেখাই, তার পাশে থাকি। কিন্তু বন্ধু যখন ফার্স্ট হয়ে যায় সবাইকে টপকে তখন ভেতর ভেতর কষ্টটা অনেক বেশি হয় যার আন্দাজও আমরা করতে পারি না। ইগো আমাদের এই জায়গায় নামি আনে।

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

ভীষণ সংকটপূর্ণ তাৎপর্যবাহী মূল্যায়ন বটে, 😀।
আপনি তো পোস্টটির সাথে কিছু বাস্তবিক ও সিনে দুনিয়ার সম্পর্কসূচক বিশ্লেষণ দাঁড় করালেন। ইগোর একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা যা দিলেন তা সাধারণ বটে, উপরন্তু অবশ্য অহরহ ঘটে চলে।

তবে আমি ইগোর ব্যাপারটাকে ইগো না বলে ঈর্ষা বলবো, যা বন্ধুত্বের দৃশ্যমান দেয়ালে অদৃশ্য ইটের মতো। বাইরে দেখে সিমেন্ট প্লাস্টারের ঝকঝকে দেয়াল দেখা যায়, ঈর্ষা ঢাকা থাকে ভেতরে যা সময়ের বিবর্তনে ভিন্নরূপ নেয়।

আশিকি টুর সিনেমায়ই এই গল্পের মতো প্রায় কাছাকাছি ঘটনা ঘটেছে, তবে শেষকালে নায়কের পরিণতি ভিন্ন হয়ে ওঠে। কিন্তু এই গল্পে গায়ক ব্যগপত্র গুছিয়ে গান গাইবে না বলে চলে যায়। এটি কিছুটা "গুরুমারা বিদ্যার মতো"।

গায়িকা গায়ক থেকে সবকিছু শিখে গায়ককেই ছাড়িয়ে যায়, পরে গায়ক নিজেকে উন্নত করার কথা ভাবে না। নির্জনতার একটি শান্তি খোঁজ করে, আর যেখান থেকে শুরু করেছিলে সেখানে ফিরে যায়।

বন্ধুত্বের ব্যপারটাতে এটি ঘটে তাও বাস্তবিক বটে। মানুষের চরিত্রের একটি সাধারণ দিকও তা হয়ে ওঠে অনেক ক্ষেত্রে।

ধন্যবাদ আপনাকে আপু, সময় নিয়ে এত সুন্দর ব্যাখ্যা দিলেন সাথে নিজের অভিমত। শুভকামনা রইলো, 💐

 2 years ago 

আপনার সাথে সহমত। ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37