আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।
"সকলের সুস্বাস্থ্য কামনা করছি"

ফটোগ্ৰাফি  আমার তোলা কিছু রেনডম ফটোগ্ৰাফি। (4).png

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png


শুভ সকাল
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

বর্তমান সময়ে আবহাওয়া খুব খারাপ যাচ্ছে। আমাদের জেলায় কখনো বৃষ্টি, কখনো আবার অনেক গরম আবহাওয়া বিরাজ করছে। তবে যা কিছুই হচ্ছে সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং মেহেরবানীতে হচ্ছে। আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার ফলে প্রতিটি পরিবারে কমবেশি কেউ না কেউ অসুস্থতায় ভুগছেন। বিশেষ করে শিশু বাচ্চারা ঠান্ডা এবং গরম জনিত রোগে আক্রান্ত হচ্ছে। সকলেই সবার দিক দিয়ে সতর্ক ও সচেতন থাকার জন্য চেষ্টা করবেন। যাইহোক আমি অফিসের কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এবং বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে থাকি। সত্যি বলতে আমার চোখে যা ভালো লাগে তাই আমি ফটোগ্রাফি করতে চেষ্টা করি। গতকাল রাতে পোস্ট লিখতে বসেছিলাম কিন্তু প্রচন্ড মাথা ব্যথার কারণে রাতে পোস্ট লিখতে পারেনি। তাই আজকে সকালে নিজের শরীর একটু ভালো ছিল তাই পোস্ট সম্পূর্ণ করতে পেরেছি। আজকেও আমি আপনাদের মাঝে কিছু ভিন্ন ধরনের আলোকচিত্র নিয়ে হাজির হয়েছি। এগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।


IMG_20240629_081445.jpg

IMG_20240629_081452.jpg

IMG_20240629_081448.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় ফুল নয়নতারা। জনপ্রিয় বলার পিছনে উদ্দেশ্য হলো এখন প্রায় সব জায়গায় নয়নতারা ফুল দেখা যায়। নয়নতারা ফুল দেখতেও খুব সুন্দর লাগে। নয়নতারা ফুল দেখে সকল মানুষেরই নয়ন জুড়ায় যায়। পাঁচ পাপড়ি বিশিষ্ট নয়নতারা ফুল দেখতে ভীষণ ভালো লাগে। গত সপ্তাহে আমি পেট্রোল পাম্পে আমাদের অফিসের গাড়ির জন্য গ্যাস নিতে ছিলাম, ওই সময় পেট্রোল পাম্পের পাশেই খুব সুন্দর করে নয়নতারা ফুলগুলো ফোঁটে ছিল। আমি তখন কাছে গিয়ে নয়নতারা ফুলের সৌন্দর্য উপভোগ করেছিলাম। সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল তার জন্য নয়নতারা ফুলে এবং পাতার বৃষ্টির ফোঁটা লেগেছিল। দেখতে অসাধারণ লেগেছিল আমার কাছে। তাই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে ফেলি। আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG_20240623_062527.jpg

IMG_20240623_062515.jpg

IMG_20240623_062524.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ডাটা ফুলের সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। ডাটা এক ধরনের সুস্বাদু সবজি বিভিন্ন মাছের সঙ্গে ও মাংসের সঙ্গে রান্না করে খেলে অনেক মজা লাগে। বর্তমান সময়ে ডাটা সবজি বাজারে সব সময় দেখা যায়। সকলেই বাড়ির আশেপাশে অল্প আবাদ জমিতে এই ডাটা সবজি চাষ করে থাকেন। আমাদের ৩৯ নং ওয়ার্ড রাস্তার নির্মাণ কাজ চলমান। তার পাশেই সুন্দর একটি সবজির বাগান ছিল। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ডাটা ফুল গাছ দেখতে পাই। দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। ডাটা ফুলটি দেখতে অনেকটা কাটার মতো, কিন্তু এই ডাটা ফুলে কোনো কাটা নেই। এই ফুলের মাঝেই ডাটা বীজ থাকে। আমার কাছে ভালো লেগেছিল তাই ক্যামেরা বন্ধ করি।


IMG_20240629_081337 (1).jpg

IMG_20240629_081343 (1).jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

অচেনা গাছের ফটোগ্রাফি করেছিলাম আমি বেশ কিছুদিন আগে। তখন হালকা হালকা বৃষ্টি ছিল। এই গাছটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। পাতাগুলো সবুজ বর্ণের এবং অনেক বড় ছিল। বৃষ্টির ফোঁটা পাতার মাঝে ছড়িয়ে ছিল তাই দেখতে আরো বেশি সুন্দর লেগেছিল। বৃষ্টির পানি ফুল এবং গাছকে স্বতেজ করে তোলে। আমি ডাচ্ বাংলা ফাস্ট ট্র্যাক এর কাজ করার সময় তার পাশেই এই অচেনা সুন্দর গাছটি দেখতে পাই। তখন আমি ফটোগ্রাফি করেছিলাম। কিন্তু এই গাছের নাম আমি জানি না। আপনার কেউ জেনে থাকলে আশাকরি কমেন্টে জানাবেন।


IMG_20240629_222443.jpg

IMG_20240629_222455.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কিউট পোকা। পোকামাকড় আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই যেখানেই পোকামাকড় দেখতে পাই সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে ফেলি। আমি যখন বাসায় রাতের খাবার খাচ্ছিলাম তখনই এই কিউট পোকাটি উড়ে আমার পাশে এসে বসে পড়ে। খয়েরি রঙের ও সুন্দর চোখ বিশিষ্ট এ পোকাটি আমার কাছে খুবই ভালো লেগেছিল দেখতে। আমি তখন ধীরে ধীরে আমার হাতে ফোন নিয়ে ফটোগ্রাফি করে ফেলি। কিন্তু এই বোকা পোকাটি বুঝতেই পারল না,আমি তার ফটোগ্রাফি করেছি 😄। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগফটোগ্রাফি।
ডিভাইসশাওমি রেডমি ৯
বিষয়আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি। ফটোগ্রাফির পাশাপাশি প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আপনি নিখুঁতভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি পোস্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি দেখছি আজকে বেশ কয়েকটি চোখ জুড়ানো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা ডাটা ফুলের ফটোগ্রাফী টি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আপনি প্রতিটি ফটোগ্ৰাফী একদম যত্ন সহকারে সংগ্রহ করেছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে।

 2 years ago 

আপনার মতামত পেয়ে খুশি হলাম, ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দারুন লাগছে দেখতে। বৃষ্টির পর প্রকৃতি আসলেই সতেজ হয়ে ওঠে। তখন প্রাকৃতিক সৌন্দর্যগুলো আরো বেশি ভালো লাগে। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আজ আপনার বেশ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ। অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে ডাটার ফুল দেখতে পেলাম। প্রতিটি ফটোগ্রাফির খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে দেয়ার জন্য।

 2 years ago 

বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে উপহার দিতে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া নয়ন তারা ফুল সবার খুবই পরিচিত। আর অন্য কোন ফুল কেউ না চিনলেও নয়ন তারা ফুল সবাই চেনে। আপনি খুব সুন্দর ভাবে নয়নতারা ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন। তাছাড়াও আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আমার পোস্ট পড়ে যুক্তিযুক্ত মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি পোস্ট পড়ে চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো করেছেন দেখে খুব সুন্দর লাগতেছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে আমার কাছে দুইটাই খুব ভালো লাগে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে। তবে আমার কাছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি একটু বেশি সুন্দর লেগেছে দেখতে। এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের। আর এটার ফটোগ্রাফি করার পর তো আরো অনেক সুন্দর লাগতেছে। আর ছোট্ট এই পোকাটার ফটোগ্রাফি করেছেন দেখে তো অনেক সুন্দর লাগতেছে পোকাটাকে দেখতে। বুঝতেই পারতেছি পোকাটা বুঝতে পারেনি আপনি তার ফটোগ্রাফি করতেছেন। না হলে তো এদিক সেদিক থেকে একটু পোস দিতো, যেনো তার ফটোগ্রাফি আরো সুন্দর হয়।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। আপনি সব সময় আমাকে সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দিয়ে থাকেন। ধন্যবাদ আপু আপনাকে, আশাকরি সব সময় পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38