স্বরচিত কবিতা // "নিঝুম রাত"।
শুভ রাত্রি 🌃
আজ ১৫ ই জানুয়ারি,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
সন্ধ্যা ঘনিয়ে পরে নিঝুম রাত চলে আসে। নিঝুম রাতের অপরূপ সৌন্দর্য দেখে মন আনন্দে ভরে ওঠে। রাতের আঁধারে পূর্ণিমার চাঁদের আলোতে সবকিছু পরিষ্কার ও উজ্জ্বল হয়ে ওঠে। মনের আনন্দে পশুপাখি ও কীটপতঙ্গ গান গেয়ে উঠে। জোনাকি পোকার আলো ও ঝিঝিঁ পোকার শব্দে মন জুড়িয়ে যায়। প্রকৃতি অপরূপ সৌন্দর্য্যে সেজে ওঠে। বাঁশ বাগানে পূর্ণিমা চাঁদের আলোতে নিঝুম রাত আলোকিত হয়ে ওঠে। পশুপাখি বনের ধারে ও গাছের ডালে ঘুমিয়ে যায়। তালগাছে জোড়ায় জোড়ায় বাবুই পাখির বাসা প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে। নিঝুম রাত নিস্তব্ধ হলেও প্রকৃতির মাঝে হারিয়ে যাই। নিঝুম রাত আমার ভীষণ পছন্দ। বিশেষ করে রাতের তারা গুলো দেখলে মনে আনন্দ জেগে ওঠে। সে আনন্দ ও মনের অনুভূতি নিয়ে আজকে একটি কবিতা লিখার চেষ্টা করেছি। কবিতা লেখা সময় সাপেক্ষ বিষয়। তারপরও চেষ্টা করেছি ছন্দ মিলিয়ে সাবলীল ভাষায় একটি কবিতা শেয়ার করতে।
আমি আজকে নিঝুম রাতের দিনগুলো স্মরণ করে ভালোবাসা ও আকাঙ্ক্ষা কবিতার মাঝে প্রকাশ করেছি। "নিঝুম রাত " কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
"নিঝুম রাত"
নিঝুম রাতের সকল তারা
ডাকে আমায় কাছে,
বলছি আলো দেবো তোমায়
তুমি থাকো আমার পাশে।
ঝিঝিঁ পোকার ডাক শুনে
খুশিতে গান গাই,
জোনাকি পোকা আলো ছাড়ায়
আধার রাতের মাঝে।
রাতের আঁধারে বাঁশ বাগানে
চাঁদের দেখা পাই,
অপরূপ সৌন্দর্য্যে সেজে আছে
আমি মনে আনন্দ খুঁজে পাই।
বাবুই পাখির বাসা গুলো
লাগে বড্ড ভালো,
তুমি আমার নিঝুম রাতের
উজ্জ্বল ঝলমলে আলো।
শব্দহীন প্রকৃতির সাজে
পশু পাখির কন্ঠে গান বাঁজে,
গান শুনে মন ভরে যায়
নিঝুম রাতের মাঝে।
সকল পশুপাখি ঘুমিয়ে যায়
গাছের পাতা ও বনের ধারে ,
সব মানুষ ঘুমায় শান্তিতে
বড় অট্টালিকার মাঝে।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "নিঝুম রাত" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
| বিভাগ | স্বরচিত কবিতা। |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি ৯। |
| বিষয় | স্বরচিত কবিতা (নিঝুম রাত)। |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
| ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|
X-Promotion
নিঝুম রাত নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতার ভাষাও অসাধারণ ছিল। শেয়ার করার ভালো লাগলো।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
ভাইয়া আপনি নিঝুম রাত নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এই রাত গ্ৰামে গেলে বেশি উপভোগ করা যায়। সন্ধ্যা হতে না হতেই আস্তে আস্তে সব কিছু নীরব হতে থাকে। যত রাত গভীর হতে থাকে ততই আলাদা এক ভালো লাগা কাজ করে। গভীর রাতে দু-একটি পাখির শব্দ শুনা যায়,যা শুনতে খুব ভালো লাগে। যাই হোক আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা মূলক কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো আপু। আশাকরি সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।
খুবই দারুণ একটা কবিতা লিখেছেন আপনি। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে যখন সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারি। আমি নিজেও মাঝে মাঝে কবিতা লিখার অনেক বেশি চেষ্টা করি। কিন্তু আপনাদের মত হয়তো এত সুন্দর হয় না। নিঝুম রাত কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
আমিও কবিতা লিখতে খুব ভালোবাসি। তাই চেষ্টা করি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
চমৎকার কবিতা লিখেছেন ভাই লাইনগুলো বেশ ভালো লেগেছে তাছাড়া প্রতিটা লাইনের সাথে ছন্দের মিল রেখেছেন যার কারণে বেশি ভালো লেগেছে। আপনার কবিতা লেখার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমি চেষ্টা করেছি ছন্দের মিল রেখে কবিতা উপস্থাপনা করতে। উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
আপনার এই কবিতায় নিঝুম রাতের প্রকৃতির সৌন্দর্যকে চমৎকারভাবে তুলে ধরেছেন। প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে বাবুই পাখির বাসা ও জোনাকি পোকার আলো নিয়ে বর্ণনাগুলো খুব সুন্দর হয়েছে। এত সুন্দর এটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আজকে আপনি নিঝুম রাত কবিতা টা অনেক সুন্দর করে লিখেছেন। এই কবিতাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। খুব সুন্দর একটা টপিক নিয়ে লিখলেন আজকের কবিতা। এরকম কবিতাগুলো আমি অনেক পছন্দ করি। অনেক সুন্দর হয়েছে আপনার এই কবিতার প্রত্যেকটা লাইন।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো টপিক নিয়ে কবিতা লিখতে। ধন্যবাদ আপু আপনাকে পাশে থাকার জন্য।