সুখী থাকতে হলে, চাহিদা সীমিত করতে হবে।

in আমার বাংলা ব্লগ2 years ago
সুখী থাকতে হলে, চাহিদা সীমিত করতে হবে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

সুখী থাকতে হলে, চাহিদা সীমিত করতে হবে।.png

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ রাত্রি,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

আমরা মানুষ হিসেবে চাহিদা সম্পন্ন না। আমাদের চাহিদা আকাশচুম্বী। মানুষের চাহিদার কোন শেষ নেই। অল্পতে মানুষের মন ভরে না। যার অল্প টাকা আছে তার স্বপ্ন কিভাবে আরও অধিক টাকা ইনকাম করা যায়। যার কাছে একটি বাড়ি আছে সে চিন্তা করে কিভাবে আরো এক দুইটি বাড়ি তৈরি করা যায়। যার কাছে একটি গাড়ি আছে সেও চিন্তা করে কিভাবে আরো অধিক গাড়ি ক্রয় করতে। এ ধরনের মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। অনেক মানুষ রাস্তার ধারে বাড়ি ছাড়া, গাড়ি বিহীন নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। সারা দিন শ্রম দিয়ে কিংবা রিকশা চালিয়ে যা টাকা পয়সা পায় তা দিয়ে কোনো রকম খেয়ে জীবন পার করছে। কিন্তু তাদের সাথে আমাদের অমিল কথায়? কিন্তু অনেক ক্ষেত্রেই অমিল পাওয়া যায়। তারা দৈনিক চার পাঁচশত টাকা ইনকাম করে টেনশন ছাড়া অনেক সুখে আছে। কিন্তু অনেক মানুষ রয়েছেন তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে রাতে ঠিক মতো ঘুমাতেও পারেন না।

তাহলে একটি বিষয় চিন্তা করে দেখুন, লক্ষ লক্ষ টাকা আমাদেরকে শান্তি এবং ঘুম দিতে পারছে না। রাস্তায় শুয়ে ২ মিনিটের মাঝে ঘুমিয়ে পড়েন যে ব্যক্তি সেই আসল শান্তিতে আছে। কেননা টাকা মানুষকে সুখ শান্তি এনে দিতে পারে না। তাই আমাদের মন-মানসিকতাকে পরিবর্তন করতে হবে। জীবনে বড় হতে হলে মানুষদেরকে ভালবাসতে হবে। ছোটদের কে স্নেহ করতে হবে। সমাজের প্রতিটি মানুষের বিপদ আপদে পাশে থাকতে হবে। এবং চাহিদা সীমিত করতে হবে। সব সময় নিজের চাইতে যার অর্থ সম্পদ কম রয়েছে তার দিকে নজর দিতে হবে। এবং তাকে দেখে শুকরিয়া আদায় করতে হবে। এবং বলতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। সব সময় একটি বিষয় মাথায় রাখতে হবে। আমি দুবেলা খেতে পারছি। মাথার উপর আমার ছাদ রয়েছে। কিন্তু এমন মানুষ দুনিয়াতে আছেন তারা এক বেলা ভাত খেতে পারছে না। ক্ষুধা পেটে থাকার জালায় চিৎকার করছেন।

টাকা পয়সা মানুষের জীবনে কখনো সুখ শান্তি ভালোবাসা এনে দিতে পারে না। যদি আনতেই পরতো তাহলে মানুষের বিবাহ বিচ্ছেদ হতো না। গবেষণায় দেখা গিয়েছে। যারা অধিক টাকা পয়সার মালিক তাদের মাঝে বেশিরভাগ অশান্তি ও ঝগড়া লেগেই থাকে। একটু কিছুতেই রাগ অভিমান জন্ম নেয়। একে অপরকে ক্ষমা করতে পারে না। তাদের মাঝে অনেক ইগো কাজ করে। তার কারণ টাকার চাহিদা মানুষকে অন্ধ করে দেয়। তার জন্য চাহিদা সীমিত করতে হবে। তা না হলে দেখবেন অর্থ সম্পত্তি সবকিছু থাকবে কিন্তু একদিন আপনি থাকবেন না। চাহিদা থাকবেই,মৃত্যুই একমাত্র চাহিদার সমাপ্তি।

সমাজে ভালো এবং জ্ঞানী মানুষগুলো সব সময় নিজের অবস্থানকে শক্ত ও মজবুত করার চেষ্টা করেন। তারা তাদের পরিচয় টাকা দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে ফুটিয়ে তুলতে চান। যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। মানুষের চাহিদা কখনোই শেষ হবে না। একজন মানুষ টাকা দিয়ে সুখ শান্তি কিনতে পারবে না। সুখ শান্তি ও ভালো থাকার কাছে টাকার কোন মূল্য নেই। তাই আমাদের উচিত সঠিক পথে চলা ও চাহিদা সীমিত রেখে জীবন যাপন করা। আমাদের সুখের পেছনে ছুটতে হবে না, সুখ আমাদের দরজায় এসে কড়া নাড়বে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার জেনারেল রাইটিং আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

পোস্ট বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়সুখী থাকতে হলে, চাহিদা সীমিত করতে হবে।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
রাইটার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

একজন মানুষের চাহিদা যত বৃদ্ধি পাবে তার সেই চাহিদাগুলো পূরণ করার জন্য তত বেশি পরিশ্রম করতে হবে তত বেশি টেনশন নিতে হবে। আপনি যদি ছোট চাহিদাগুলো নিয়ে জীবন পরিচালনা করেন তাহলে সহজেই আপনি সেই ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে পারবেন আর জীবনটাকে সফলভাবে উপভোগ করতে পারবেন।

 2 years ago 

আপনার মতামত পেয়ে খুশি হলাম ভাই, আশাকরি সব সময় ভালো মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

সত্যি কথা হচ্ছে মানুষের চাহিদার শেষ নেই। মানুষ বর্তমান সময়ে শুধু মুখ দিয়ে বলে আরো চাই আরো চাই। কিন্তু অল্প চাওয়াতেই যে সীমাবদ্ধ থাকে সেই মূলত প্রশান্তি অনুভব করতে সক্ষম হয়। লক্ষ টাকা দিয়ে কখনোই সুখ শান্তি হয় না অল্পতেই প্রশান্তি পাওয়া যায় যদি মন থেকে সবকিছু সঠিকভাবে চাওয়া যায়। যেমন রাস্তার পাশে লক্ষ টাকা এবং বাড়িহীন গাড়ি হীন একজন মানুষ চিনতে শোয়ার দু মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েন। আমাদের মন-মানসিকতার পরিবর্তনের দরকার। ধন্যবাদ ভাই বর্তমান সময়ের দৃষ্টিভঙ্গি নিয়ে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মতামত পেয়ে খুশি হলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

আসলে আমাদের জীবনকে যদি সুখী করে তুলতে হয় এবং জীবন নিয়ে যদি প্রকৃত স্বাদ পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে চাহিদা সীমিত রাখার চেষ্টা করতে হবে। কেননা অধিক চাহিদা মানুষকে বিপথগামী করে তোলে। যাহোক অনেক সুন্দর একটি টপিকস নিয়ে চমৎকার লিখেছেন আপনি। আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার পোস্ট ভিজিট করে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই ভালো থাকবেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সুখী থাকতে হলে চাহিদা সীমিত রাখতে হবে।টাকার পিছনে দৌড়ে জীবনে সব কিছু বিসর্জন দেয়া যাবে না।ভালো লাগলো আপনার পোস্ট টি।ধন্যবাদ সুন্দর কিছু কথা তুলে ধরে আজকের পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

টাকা পয়সার ভেতরের সুখ খুঁজে পাওয়া যায় না। তাই চাহিদা সীমিত রাখতে হবে। তাহলেই প্রকৃত সুখ পাওয়া সম্ভব হবে।

 2 years ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনি। আপনার সুন্দর এই পোস্ট সত্যিই মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ। একটা কথা মাথায় রাখতে হবে পৃথিবী থেকেও সুখী নয়। আর যে যত বেশি চাহিদা নিয়ে বাঁচতে চাবে তার তত দুঃখ থাকবে। তাই সে ক্ষেত্রে চাহিদা কম হতে হবে এবং অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে অবশ্যই সুখী জীবন লাভ করা যাবে।

 2 years ago 

তাই আমাদের উচিত অল্পের ভিতরে সন্তুষ্টি থাকা। এবং শুকরিয়া আদায় করা। আপনার কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো ভাই আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। ভাই আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন সুখে থাকতে হলে অবশ্যই চাহিদা কমাতে হবে। আজ আমাদের প্রয়োজনের তুলনায় চাহিদাটা অনেক বেশি হয়ে গিয়েছে যে কারণে আজ আমরা সবাই তেমন সুখী নয়। তবে আমরা যদি নিজের জায়গা থেকে এই চাহিদাগুলো কমিয়ে নিতে পারি তাহলে অবশ্যই সুখী হওয়া সম্ভব। পোস্টটি দারুন ছিল অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের যেমন ইনকাম এর ভিতরের সন্তুষ্ট থাকা উচিত। কারন হচ্ছে রিজিকের মালিক হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি আমাদের যেভাবেই চাইবেন ঠিক আমরা সেভাবে চলবো। আমরা যেমন আছি অনেক ভালো আছি। আমাদের চেয়ে ও অনেক নিম্নমানের মানুষ রয়েছেন। সব সময়ই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উচিত। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া সুখী থাকতে হলে চাহিদা সীমিত রাখতে হবে। একজন মানুষের চাহিদা যত বৃদ্ধি তার সেই চাহিদাগুলো পূরণ করতে হলে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আবার টেনশনও অনেক বেড়ে যাবে। আর আমাদের চাহিদা যদি ছোট হয় তাহলে আমরা খুব সহজেই চাহিদা পূরণ করতে পারবো আর টেনশনও করতে হবে না। ভাইয়া আপনি খুব সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতামত পেয়ে খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সু স্বাগতম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38