আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।
"সকলে সুস্বাস্থ্য কামনা করছি"

Beige Gray Minimalist Family Photo Collage_20240803_232829_0000.png

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

শুভ রাত্রি,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি, তাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে। আমার কাছে যা কিছু ভালো লাগে তাই আমি ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করা আমার শখে পরিণত হয়েছে। অনেক দিন ধরে ফটোগ্রাফি পোস্ট করতে পারে নি। বেশ কিছুদিন ধরে দেশের অবস্থা খারাপ থাকায়, বাহিরে গিয়ে ফটোগ্রাফি করা হয় না। আমার গ্যালারি সংগ্রহশালায় বেশ কিছু ছবি জমা ছিল। সেগুলো আজকে আপনাদের মাঝে গুছিয়ে উপস্থাপনা করতে চেষ্টা করেছি।


IMG_20240717_081346 (2).jpg

IMG_20240717_081402.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

জবা ফুল আমার কাছে খুবই ভালো লাগে, লাল রঙের জবা ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি রীতিমতো চেষ্টা করি ফুলের ফটোগ্রাফি করার জন্য। কেননা ফুলের ফটোগ্রাফি করে আমি অনেক আনন্দ পাই। বেশ কিছুদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম, সেখানে আমি এই জবা ফুলটি দেখতে পাই। আমার কাছে খুব ভালো লেগেছিল তাই আমি ফটোগ্রাফি করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।


IMG_20240707_160811.jpg

IMG_20240713_075812.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

রঙ্গন ফুল আমার ভীষণ পছন্দের ফুল। আমি চেষ্টা করি প্রতিটি ফটোগ্রাফি পোস্টে রঙ্গল ফুলের ফটোগ্রাফি রাখার জন্য। লাল রঙের রঙ্গন ফুল সকলের দৃষ্টি আকর্ষণ করে। ছোট ছোট ফুল গুচ্ছ আকার অনেকগুলো একসঙ্গে দেখা যায়। এই ফুলের আলাদা সৌন্দর্য প্রকাশ পায়। বর্তমান সময়ে প্রায় সব জায়গায় রঙ্গন ফুলগুলো সকলের নজর কাড়ে। এই ফুলের কলি গুলো আরও বেশি চমৎকার লাগে আমার কাছে। তাই আমি দেখা মাত্রই ফটোগ্রাফি করে ফেলি। এই ফুলের ফটোগ্রাফিও আমি নার্সারি থেকে করেছিলাম।


IMG_20240713_075806.jpg

IMG_20240713_075803.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের টগর ফুল। ফুল হলো সৌন্দর্যের প্রতিক। সাদা রঙের ফুলগুলো আমার কাছে দারুণ লাগে। টগর ফুলের পাপড়ি গুলো ছোট থাকার ভীষণ ভালো লাগে। টগর ফুলের গাছগুলো আকারে অনেক ছোট হয়। তাই গাছের সঙ্গে ফুলগুলোর ভারসাম্য বজায় রাখতে সক্ষম। তবে সকাল বেলা যেকোনো ফুল সতেজ থাকে। আমি সকাল সকাল অফিসে যাওয়ার সময় রাস্তার পাশে এই টগর ফুল গাছটি দেখতে পাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আমি আমার ফোন ক্যামেরায় ফটোগ্রাফি করি।


IMG_20240708_112453 (1).jpg

IMG_20240708_112443.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

পেঁপে খেতে আমি অনেক পছন্দ করি। পেঁপে সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বর্তমান সময়ে বর্ষাকালে পেঁপে গাছ বেশি করে লাগানো হয়। আমার বাসার পাশে আমার কাকি বেশ কিছু পেঁপের চার গাছ লাগিয়েছে। আমি প্রায় প্রতিদিন আমার কাকিকে পেঁপে চারা গাছের যত্ন নিতে দেখি। বেশ কিছুদিন আগে সেই গাছ গুলোতে পেঁপে ধরেছিল। তখন আমি গাছে পেঁপেসহ ফটোগ্রাফি করেছিলাম। পরিচর্যা এবং যত্নের কারণেই ভালো ফলন হয়েছিল। তাই গাছের পরিচর্যা এবং যত্ন করা একান্ত প্রয়োজন।

IMG_20240716_105036.jpg

IMG_20240716_105034 (1).jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

অচেনা গাছের ফটোগ্রাফি। এই গাছের নাম আমি জানিনা। তবে এই গাছের ডাল পালা গুলো খুবই চমৎকার দেখতে ছিল। আমি দেখে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। বিভিন্ন কলেজ ভার্সিটি ও অফিস আদালতে ডেকোরেশন এর জন্য এই সকল গাছ গুলো লাগিয়ে থাকে। আমি কিছুদিন আগে অফিসের কাজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমি এই গাছের ফটোগ্রাফি করি। গাছের ডালগুলো দেখতে কাটাযুক্ত কিন্তু এই গাছে কোন কাটা নেই। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগআলোকচিত্র।
ডিভাইসশাওমি রেডমি ৯
বিষয়আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

আজকাল ফটোগ্রাফি করতে আমরা সবাই ভীষণ ভালোবাসি।আপনি আজ চমৎকার কিছু আলোকচিত্র শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আলোকচিত্র গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার কিছু আলোকচিত্র শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার আলোকচিত্র গুলো আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে আরোও উৎসাহ পেলাম। ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাই। ফুল সৌন্দর্যের প্রতীক তাইতো বলে ফুল ভালো লাগে সবার কাছেই। জবা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কারণ আমি জবা ফুল অনেক পছন্দ করি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

জবা ফুল আপনার পছন্দ জেনে খুশি হলাম। আমার কাছেও জবা ফুল অনেক প্রিয়। আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন।

 2 years ago 

ফুলে সৌরভ এবং সৌন্দর্য সত্যি বেশ দারুণ। এমন ফুলের ফটোগ্রাফি দেখলে খুব ভালো লাগে। বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করছেন আপনি। গাছে কাঁচা পেঁপে দেখে খুব ভালো লাগলো। রঙ্গন ফুলের সৌন্দর্য বেশ দারুণ। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম। চমৎকার কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে টগর ফুলের ফটোগ্রাফি আমার বেশি ভালো লেগেছে।এছাড়াও প্রত্যেকটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা করেছেন।

 2 years ago 

আপনার কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

অচেনা এই গাছটা অনেক সময় দেখা হয় তবে নাম জানা নেই। গাছের পাতাগুলো বেশ ভালো লাগে আমার কাছে। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। জবা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। টগর ফুলের ফটোগ্রাফিও খুবই দারুন হয়েছে। পেঁপে গাছটাতে তো দেখছি ভালোই পেঁপে ধরেছে। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে কাজের প্রতি উৎস আরও বেড়ে গেল। আশাকরি সব সময় পাশে থাকবেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর দেখতে বেশ কিছু আলোকচিত্র আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো দেখেই আমার অসম্ভব ভালো লেগেছে। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। সাদা টগর ফুলের ফটোগ্রাফি এবং শেষে থাকা গাছের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে দেখতে। শেষে যে গাছটার ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটার নাম হচ্ছে পিনাস। আর এটা আমার অনেক পছন্দের একটা গাছ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে, আমাকে প্রশংসামূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

এই ব্লগের সবার অবস্থাই একই রকম। ভালো কোন কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। যাই হোক ভাইয়া আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। জবা ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। তাছাড়া অচেনা গাছটা ছোটবেলায় দেখেছিলাম গাছটার নাম এখন মনে নেই। অনেকদিন পর দেখে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম আপু। আপনার গুছানো মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আপনি খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। জবা ফুল ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। নাম না গাছ দেখে লজ্জাবতী গাছের মতো মনে হচ্ছে। এত সুন্দর গাছের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে আমি কাজের প্রতি উৎসাহ পেলাম। আশাকরি সব সময় এভাবে পাশে থাকবে। ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65388.44
ETH 1968.44
USDT 1.00
SBD 0.37