ঘুম নেই দুই চোখে।

in আমার বাংলা ব্লগ2 years ago
ঘুম নেই দুই চোখে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG_20240914_235728.jpg

"ছবিটি pixabay থেকে নেওয়া"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ রাত্রি...🌃
আজ ১৫ ই সেপ্টেম্বর,
রোজ রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

গত এক সপ্তাহ ধরে দু চোখে ঘুম নেই বললেই চলে। প্রতিদিন রাত একটা থেকে তিন টায় ঘুমাতে হয়। আবার সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হয়। তার মাঝে আমার ছেলে সন্তান হয়েছে আপনারা সবাই জানেন। তাই হাসপাতাল থেকে বাসায়, আবার বাসা থেকে হাসপাতাল সব মিলিয়ে টানা এক সপ্তাহ ধরে শরীরের উপর দেব প্রচুর চাপ যাচ্ছে। ঠিক মতো ঘুমাতেও পারছি না। এখন কিছুটা ক্লান্তি দূর করার জন্য প্রচুর ঘুম প্রয়োজন। কিন্তু খুব সকাল সকাল উঠে যেতে হয় তার জন্য রাত জেগে থাকা শরীরের জন্য খুবই ক্ষতিকর। ঠিক মতো ঘুম না হওয়ার কারণে আমার প্রেসার একদম কমে গিয়েছে।

আমি রাত জেগে থাকতে চাই না, তারপরও রাত জাগা হয়ে যায়। কিন্তু বিভিন্ন কারণে টেনশন ও দুশ্চিন্তার জন্য কোন কিছুতে দুই চোখে ঘুম আসছে না। ঘুম নেই চোখে, ঘুমাতে চাইলেও ঘুমাতে পারিনা। দুই চোখে অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণ করতে হলে জেগে থাকতে হয়। শুনেছি জেগে জেগে স্বপ্ন দেখলে সে স্বপ্ন সত্যি হয়। এই কথা কতটুকু সত্য এখনো প্রমাণ পায়নি। রাত জেগে থাকা হয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য। কিন্তু একজন সুস্থ মানুষের জন্য দৈনিক ৬ থেকে ৭ ঘন্টা পরিপূর্ণ ঘুম প্রয়োজন। তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর প্রয়োজন। মাঝেমধ্যে কাজের স্বার্থে এবং নিজের সুবিধার জন্য রুটিন পরিবর্তন করতে হয়। রাতে একটু কম জেগে, সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকেও ওঠার অভাস করতে হবে।

মাঝেমধ্যে অতিরিক্ত অবহেলা ও কাজের জন্য মানসিক চাপের কারণে আমাদের শরীরের উপর মারাত্মক ক্ষতি হয়ে যায়। আমাদেরকে নিজের শরীরের প্রতি রত্নশীল হতে হবে। দিনশেষে প্রতিটা মানুষের বিশ্রামের প্রয়োজন হয়। দেশ আধুনিক প্রযুক্তি নির্ভরশীল হওয়ার কারণে সবার রাতে পরিপূর্ণ ঘুম হয় না। অনেকেই অনলাইনে রাত জেগে কাজ করেন। তার জন্য সকাল এগারো হতে বারোটা পর্যন্ত ঘুমাতে হয়। কিন্তু এই ঘুম শরীরের জন্য আরও বেশি হুমকি স্বরূপ। তাই কিছু কিছু অভ্যাস পরিবর্তন করা একান্ত জরুরী। চেষ্টা করা রাতে একটু আগে ঘুমানো এবং সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে জেগে যাওয়া।

সকালে মন মানসিকতা একদম ফ্রেশ থাকে। তাই কঠিন বিষয় গুলো খুব সহজেই সমাধান করা সম্ভব। আমিও চেষ্টা করে যাচ্ছি রুটিন পরিবর্তন করার জন্য। আপনারা যারা রাত জেগে কাজ করেন চেষ্টা করবেন আস্তে আস্তে নিজেদের ঘুমের রুটিন পরিবর্তন করার জন্য। আশা করা যায় এতে করে আমরা সবাই সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। আমি আমার সমস্যা ও সমাধান নিয়ে আজকের এই পোস্ট সাজিয়েছি। আশা করছি আমার এই পোস্ট পড়ে আপনাদের কিছু হলেও উপকার হবে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞

1704718062400.png

পোস্ট বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়ঘুম নেই দুই চোখে।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
রাইটার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

puss_gif.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Banner_PUSS2.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSiuz5ADgwSsYQU9QQErNV74xC9PJEDCMEcfhTFp7a8gtMWh7d1Q9FMFsRpyiHz4xcUo4y.gif

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

সর্বপ্রথম মহান আল্লাহতালার কাছে এই প্রার্থনা করি আল্লাহ যেন অতি দ্রুত আপনার স্ত্রী এবং সন্তানকে সুস্থ করে বাসায় ফেরার তৌফিক দান করেন। সেই সাথে আপনার সকল ব্যস্ততাও যেন কমিয়ে দেন।যাইহোক আপনার সমস্ত পোস্ট পড়ে আমার অনেক ভালো লাগলো কারণ আপনি বাস্তবমুখী একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। রাতে জেগে থেকে কাজ করা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আপনা সাথে আমি একমত পোষণ করছি আমরা সবাই রাতের ঘুমানোর রুটিন পরিবর্তন করে একটু আগে আগে ঘুমাই এবং ঘুম থেকে একটু আগে উঠে পরি তাতে সবারই স্বাস্থ্য মন ভালো থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম একটি উপদেশ মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ কিছুদিন ধরে শরীরের উপর দিয়ে বেশ চাপ গিয়েছে, তাই পর্যাপ্ত ঘুম হয়নি। চেষ্টা করেছি সচেতন মূলক পোস্ট করার জন্য। আপনার গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম, ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যে পরিস্থিতির মধ্যে আছেন বুঝতেই পারছি ঘুমাতে পারছেন না ভালোভাবে। তবে সবকিছুর মাঝে হলেও রেস্ট নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সবার আগে নিজের শরীরটা ভালো থাকতে হবে। তবেই তো ভালোভাবে কাজ করতে পারবেন। কম পক্ষে 6 ঘন্টা অবশ্যই ঘুমানোর জন্য চেষ্টা করবেন। না হলে শরীর অনেক বেশি খারাপ হয়ে যাবে। আপনার স্ত্রী এবং আপনার সন্তানের জন্য সব সময় দোয়া করি ভাইয়া। অনেক সুন্দর করে আপনি পুরোটা লিখেছেন দেখে খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38