অরিগ্যামি পোস্ট || রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু গাজর তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু গাজর তৈরি। ।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG_20240522_012013.jpg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ সন্ধ্যা ,
আজ ২২ ই মে,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু গাজর তৈরি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

আজকে আমার অফিস ছুটি ছিল। তাই আমি সকলে ঘুম থেকে একটু দেরি করে উঠি। অফিস ছুটি থাকলে ঘুম থেকে সকালে উঠতে মনে চায় না। তারপর সকালের নাস্তা খাওয়ার পর একটু ফ্রি ছিলাম। তখন রঙিন কাগজ নিয়ে বসে পড়ি। রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার কাছে ভালো লাগে। আমি যখনই সময় পাই রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে চেষ্টা করি। এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সময় লাগলেও অরিগ্যামি গুলো তৈরি করার পর দেখতে খুব ভালো লাগে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি সকল মেম্বার খুবই চমৎকার অরিগ্যামি পোস্ট উপহার দিয়ে থাকেন। তাদের পোস্টগুলো আমি সব সময় ভিজিট করি। প্রতিটি অরিগ্যামি দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে। তাদের সকলের অনুপ্রেরণায় আজকে আমি একটি অরিগ্যামি পোস্ট করার চেষ্টা করেছি। আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু গাজর তৈরি করলাম এবং কি কি উপকরণ ব্যবহার করেছি সেটি আপনাদের সাথে ধাপে ধাপে উপস্থাপনা করছি।

প্রয়োজনীয় উপকরণ।

IMG_20240522_002534 (2).jpg


  • রঙিন কাগজ
  • কালো কলম
  • আঠা
  • কাঁচি
  • স্কেল

✂️ প্রথম ধাপ ✂️

InShot_20240522_114850766.jpg

প্রথমে আমি স্কেল দিয়ে ১০ সেন্টিমিটার মাপ দিয়ে চারটি রঙিন কাগজ কেটে নিলাম। এবার আমি রঙিন কাগজগুলোকে হাতের সাহায্যে পেঁচিয়ে আঠা লাগিয়ে নিলাম।

✂️ দ্বিতীয় ধাপ ✂️

InShot_20240522_115109266.jpg

তার পরে আমি কাঁচি দিয়ে কেটে সমান করে কাঠির মতো তৈরি করলাম।

✂️ তৃতীয় ধাপ ✂️

InShot_20240522_115209354.jpg

এবার আমি সবুজ কাগজটি চিকন করে ভাজ করে নিলাম।তারপর কাঁচি দিয়ে চিকন করে চারটি কাগজ কেটে নিলাম। এবার আমি ভাজ করে একপাশে কাঁচি দিয়ে চিকন করে কেটে নিলাম।

✂️ চতুর্থ ধাপ ✂️

InShot_20240522_115522358.jpg

তার পরে আমি চারটি চিকন কাগজ আঠা লাগিয়ে ফুল তৈরি করে নিলাম। ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে।

✂️ পঞ্চম ধাপ ✂️

InShot_20240522_120008316.jpg

এবার আমি আঠার সাহায্যে ফুল এবং কাঠি জোড়া লাগিয়ে নিলাম। তারপর আমি কালো কলম দিয়ে হালকা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর গাজরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। এবার আমার গাজর তৈরির কাজ সম্পন্ন করলাম। তার পরে আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।


ফাইনাল আউটপুট

IMG_20240522_012109 (1).jpg

IMG_20240522_012027.jpg

IMG_20240522_011850.jpg



এ ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আমার অরিগ্যামি আপনাদের সবার ভালো লেগেছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্ট পোস্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJzBe23ysak37JWu629ZbAoUF3awVWWW6ttLQ1SoKMxWHrGUnZtKuEMrbWBoBGSzPZ76YhtsdY.png

পোস্ট বিবরণ
বিভাগঅরিগ্যামি।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু গাজর তৈরি।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎"আমার পরিচয়"🙎

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

বাহ দেখতে রিয়েল গাজরের মত দেখাচ্ছে ভাইয়া অনেক ভালো লাগলো দেখে। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে গাজর তৈরি করলেন আপনি অনেক সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে কালার গুলো খুব সুন্দর করে ম্যাচিং করলেন। অনেক ধন্যবাদ খুব সুন্দর ভাবে আপনি ধাপ গুলো আমাদের সাথে উপস্থাপন করলেন।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু । আশাকরি সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

গাজর গুলো তো খুবই সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে উপরের সবুজ অংশটার জন্য আরও বেশি ভালো লাগছে। দারুন ভাবে আপনি সম্পূর্ণ গাজরের অরিগামি তৈরি করেছেন। রঙিন কাগজের এই জিনিসগুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য প্রয়োজন। কিন্তু তৈরি করার পর খুবই ভালো লাগে এগুলো দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার গঠনমূলক আলোচনা শুনে খুবই ভালো লাগলো।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আজকে আপনার অফিস ছুটি তাই সকাল সকাল উঠে রঙিন কাগজ দিয়ে সুন্দর চারটি গাজর তৈরি করে ফেলেছেন। গাজর গুলো দেখতে কিন্তু সত্যি বাস্তবের মত লাগছে। গাজর দেখে ইচ্ছা করছে এখন একটা খাই। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট ধন্যবাদ।

 2 years ago 

আমার এই ধরনের কাজ গুলো করতে অনেক ভালো লাগে। তাই চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস ই দেখতে অনেক সুন্দর লাগে। আপনার আজরেক বানানো রঙিন কাগজ দিয়ে বানানো গাজর গুলো দেখেই তো মনে হচেছ যে আসল গাজর। খুব সুন্দর করে আপনি উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম,ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

অরিগ্যামি করতে অনেক সময় লাগে আপনি চমৎকার সুন্দর করে গাজরের অরিগ্যামি বানিয়েছেন। দেখে মনে হচ্ছে অরিজিনাল গাজর।গাজর বানানো পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর গাজরের অরিগ্যামি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম। আশাকরি সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

গাজর খেতে ভীষণ মজা লাগে। আমি তো মাঝে মধ্যে খাই। আপনি অনেক সুন্দর করে গাজরের অরিগ্যামি তৈরি করেছেন। কালার কম্বিনেশন দেখতে অনেক সুন্দর লাগতেছে। এধরনের কাজ গুলো সত্যি সৃজনশীলতা বৃদ্ধি করে। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি। আসলে ভাইয়া গাজর খেতে আমার খুবই ভালো লাগে। যদিও হয়তো এখনো বাজারে গাদর ওঠে নাই। আমি বাজারে গেলে আগে কিছু কিনি বা না কিনে গাজর ক্রয় করি। কারণ এগুলো এমনিতেও আর রান্না না করেও খেতে বেশ ভালো লাগে আমার। দেখেই খেতে ইচ্ছে করছে এখন। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট ভিজিট করে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর গাজরের অরিগামি তৈরি করেছেন ভাইয়া দেখতে চমৎকার লাগছে বিশেষ করে গাজরের সবুজ পাতার দৃশ্যটা বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। আশাকরি সব সময় পাশে থাকবেন, ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37