মুখের ভাষা যদি এমন হয়, তাহলে কথা না বলাই উত্তম।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
মুখের ভাষা যদি এমন হয়, তাহলে কথা না বলাই উত্তম।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

Blue Brown Toothache boy Illustration National Toothache Day Instagram Post (1).jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

হ্যালো..!
শুভ রাত্রি,
আজ ২৩ ই এপ্রিল,
মঙ্গলবার ২০২৪ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

"আমার বাংলা ব্লগ পরিবার"। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

আমার পরীক্ষা চলছে তাই আজকে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। যাইহোক আজকে সকালে আমি পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে রওনা করি। আমার পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে গৌরীপুর উপজেলার সরকারি মহিলা ডিগ্রী কলেজে। আমি ময়মনসিংহ শহরে থাকি,আমার শহর থেকে গৌরীপুর প্রায় ৩০ কিলোমিটারে রাস্তা। আমি সব সময় গৌরীপুর ট্রেনে যাতায়াত করি। ময়মনসিংহ থেকে গৌরীপুর তিন থেকে চারটি ট্রেন চলাচল করে।

আজকে সকাল ১১ টায় একটি ট্রেন ছিল তাই আমি সময় মতো সকাল ১০: ৩০ এ বাসা থেকে বেরিয়ে পড়ি। আমি স্টেশনে যাওয়ার জন্য একটি অটোতে উঠে বসলাম। অটো দিয়ে যাওয়ার সময় একটি ভদ্রলোক অটো থেকে নেমে তার ভাড়া দশ টাকা দিয়ে পাঁচ টাকা ফেরত চাইলো। কিন্তু অটো ড্রাইভারের কাছে পাঁচ টাকা খুচরা ছিল না। ড্রাইভার সেই যাত্রীকে বলেন ভাই আমার কাছে পাঁচ টাকা খুচরা নেই। এই কথা বলে ড্রাইভার নিজের সর্বনাশ ডেকে আনলো।

আপনারা শুনলে রীতিমতো অবাক হবেন। সেই ব্যক্তি দেখতে ভদ্র ছিল কিন্তু তার মুখের ভাষা খুবই জঘন্য ছিল। ড্রাইভারকে তার মুখ দিয়ে যা ইচ্ছা তাই বললো। এবং নানা ধরনের গালিগালাজ করলো। অপর দিকে ড্রাইভার তার কথার জবাব দিতে লাগলো। তারপর কথা কাটাকাটি নিয়ে অবশেষে ড্রাইভার ও যাত্রীর মাঝে মারামারি শুরু হয়ে গেল। এই কান্ড দেখে আমরা সবাই তাদেরকে থামিয়ে নতুন একটি অটো দিয়ে চলে আসি স্টেশনে এসে দেখি আমার ট্রেনটি ১০ মিনিট আগে চলে গেছে।

তখন আমি রেলওয়ে স্টেশনে বসে গভীরভাবে চিন্তা করলাম। সামান্য পাঁচ টাকা নিয়ে ওই ভদ্রলোক কি নিকৃষ্ট খারাপ ব্যবহার করেছে। যাইহোক মানুষ দেখতে ভদ্র হলে কি লাভ? আমি যদি আমার মুখের ভাষা এবং মন মানসিকতা ভালো করতে না পড়ি। এখানে আপনারা একটি বিষয় চিন্তা করে দেখেন। তার পাঁচ টাকা বড় নাকি তার মান সম্মান বড়। আমি মনে করি তার মান সম্মান হাজার গুণ বেশি বড়।

একজন ভদ্র মানুষের মুখের ভাষা যদি এমন হয়, তাহলে কথা না বলাই উত্তম। এই ভদ্রতা আমাদের কোনো কাজে আসবে না। বাহিরে আমরা যতই পরিপূর্ণ থাকি না কেনো। ভেতরটা যদি আমাদের কালো থাকে তাহলে আমরা সমাজে কোন স্থান পাব না। এই স্মার্টনেস এর কোনো মূল্য নেই। অটো ড্রাইভারকে ছোট করে দেখার কিছু নেই। সেও আমাদের মত একজন মানুষ। হতে পারে সে অর্থের দিক দিয়ে অসচ্ছল। এই কারণে তাকে যা ইচ্ছা তাই আমরা বলতে পারিনা।

দিনশেষে আমরা সকলেই মানুষ। সৃষ্টিকর্তা আমাদের মুখ দিয়েছেন। এবং মুখ দিয়ে কথা বলার মত ভাষা দিয়েছেন। এই ভাষার যথাযথ ব্যবহার করা উচিত। আমরা কাউকে এমন কোন কিছু বলবো না, যাতে করে কোনো মানুষ কষ্টের ভাগীদার হয়। যাইহোক আজকে আমার সামনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি নিজের মতো করে বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আমার জেনারেল রাইটিং আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

1704718062400.png

পোস্ট বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়মুখের ভাষা যদি এমন হয়, তাহলে কথা না বলাই উত্তম।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
রাইটার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

আমাদের সমাজের এরকম অনেক মানুষ আছে যারা সামান্য একটি বিষয় নিয়ে বড় ঝামেলার সৃষ্টি করে শুধু তাই নয় এই জাতীয় লোক গুলোর সব কর্মকান্ডই এরকম হয়ে থাকে যেমন লোকটি অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। সামান্য ৫ টাকার জন্য অটো ড্রাইভার এর সাথে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন।

 2 years ago 

আমার পোস্ট ভিজিট করে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে কিছু কিছু মানুষ রয়েছে যারা এরকম ব্যবহার করে থাকে যে কারো সাথে। বিশেষ করে এটা হয়ে থাকে বিভিন্ন গাড়ির ড্রাইভার দের সাথে। রিক্সাওয়ালা দের সাথে এটা একটু বেশি হয়। মানুষের এরকম আচার ব্যবহার দেখলে সত্যি অনেক বেশি খারাপ লাগে। শুধু মাত্র ৫ টাকার জন্য লোকটা ওই রিক্সাওয়ালার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আর এটার থেকেই মারামারি হয়েছে জেনে খারাপ লেগেছে। আসলে মানুষের পোশাক দেখে সেই মানুষটা কিরকম এটা বিবেচনা করা যায় না। মানুষের আচার ব্যবহার দেখেই বিবেচনা করা লাগে।

 2 years ago 

আপনি ঠিক বলছেন ভাই কিছু মানুষ আছে তারা সবার সাথে এই ধরনের আচরণ করে। আমার কাছে বিষয়টি খুব খারাপ লেগেছে। আপনার মতামত পেয়ে খুশি হলাম ভাই।

 2 years ago (edited)

প্রথমেই দোয়া করি আপনার পরিক্ষা গুলো যেনো ভালো হয়। বর্তমান সময়ে অনেক খারাপ মানুষ আছে তারা ভদ্রলোকের মুখোশ পরে ঘুরে। সামান্য পাঁচ টাকা নিয়ে লোকটি কত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে। আপনাদের ট্রেন ও মিস্ হয়ে গেছে জেনে খারাপ লাগলো। এধরনের মানুষ জন সম্মানের কথা চিন্তা করে না। সব জায়গায় ক্ষমতা দেখাতে চায়। ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

বেশিরভাগ মানুষ রয়েছে যাদের মুখের ভাষা এত খারাপ যে বলে বোঝানো যাবে না। তারা নিজেকে কি মনে করে এটাই বুঝতে পারিনা। এরকম ব্যবহার শুনলেই তো অনেক বেশি খারাপ লাগে। ভাংতি না থাকায় ড্রাইভার লোকটাকে ৫ টাকা দিতে পারেনি। এর জন্য লোকটা দেখছি অনেক বেশি রিয়েক্ট করে ফেলেছিল। মানুষ কতটা খারাপ হলে শুধুমাত্র ৫ টাকার জন্য এরকম ব্যবহার করতে পারে। আসলে ভাষার যদি এরকম অপব্যবহার হয় তাহলে তো না কথা বলাই ভালো।

 2 years ago 

আপনি রীতিমতো আপনার গুছানো মন্তব্য করে আমাকে উৎসাহ দিয়ে থাকেন। আপনার জন্য শুভকামনা রইল আপু ভালো থাকবেন।

 2 years ago 

আসলে চেহারা ভদ্র দেখালেই সে ভদ্রলোক হয় না তা তার আচরণে ফুটে উঠেছে। ওনাদের ঝগড়াঝাঁটির কারনে হয় তো আপনার স্টেশন পৌছাতে দেরি হওয়াতে ট্রেনটি চলে গেছে।পাঁচ টাকার জন্য এরকম ভাবে মুখের ভাষা খারাপ ও মারামারি করা খুব দুঃখজনক ঘটনা।এসব মানুষের আচরণ দেখলে সত্যি খুব ভাবায় নিজেকে।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38