বিকেল বেলা ক্রিকেট খেলা দেখার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
বিকেল বেলা ক্রিকেট খেলা দেখার অনুভূতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

InShot_20240801_112505200.jpg

"ছবিটি InShot অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ দুপুর
আজ ০১ ই আগস্ট,
বৃহস্পতিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম বিকেল বেলা ক্রিকেট খেলা দেখার অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।


বর্তমানে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সারা বাংলাদেশে এখন আতঙ্ক বিরাজ করছে। প্রায় এক সপ্তাহ সিমের ইন্টারনেট এবং ওয়াইফাই বন্ধ করে রাখা হয়েছিল। এখন কিছুটা সচল হয়েছে, তবে মাঝেমধ্যে নেটওয়ার্ক একদমই থাকে না। অপর দিকে আমার পরিবারের সকল সদস্য অসুস্থতায় ভুগছেন। সব মিলে আমি ভোগান্তির মধ্যে আছি। যাইহোক আল্লাহ ভরসা,সৃষ্টিকর্তা হয়তো আমার ভালো চান, এবং পরীক্ষা নিচ্ছেন। গতকাল রাতে ইন্টারনেট স্লো থাকার কারণে পোস্ট করতে পারছিলাম না। পোস্ট করার প্রতিটি স্টেপে যেতে অনেক সময় লাগছিল। এমনকি কোন ছবি আপলোড করতে পারছিলাম না। তাই গতকাল রাতে পোস্ট করতে পারিনি। আমি গত সপ্তাহে বিকালে মাঠে হাঁটতে গিয়েছিলাম। মাঠে আমার চাচাতো ভাই রুবেল সহ অনেক ছেলেরা ক্রিকেট খেলছিল। স্কুল কলেজ বন্ধ থাকায় ছেলেরা সারাদিন বিভিন্ন খেলাধুলায় আকৃষ্ট হয়ে পড়েছে। আমি তখন বসে তাদের ক্রিকেট খেলা দেখছিলাম।

IMG_20240424_174422.jpg

IMG_20240424_174439.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।


তাদের ক্রিকেট খেলা দেখার সময় আমার শৈশবের কথা খুব মনে পড়ে যায়। ছোটবেলা থেকেই আমি প্রচুর খেলাধুলা করতাম। খেলাধুলার প্রতি আমার বাড়তি আগ্রহ ছিল। বিশেষ করে ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় আমি পারদর্শী ছিলাম। এখনোও মাঝেমধ্যে আমি ছোট ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলি। তবে এখন ছেলেরা আমাকে তেমন একটা মূল্যায়ন করে না। তার কারণ হলো এখন আমি আগের মত ব্যাটিং করতে পারিনা এবং ছক্কা হাকাতেও পারিনা। আমার চাচাতো ভাই খুব ভালো ক্রিকেট খেলতে পারেন। টসে জিতে আমার চাচাতো ভাইয়ের টিম ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়েছে। বাকি প্লেয়াররা তাকে উৎসাহ প্রদান করছিল। আমার চাচাতো ভাই যেন বেশি করে ছক্কা হাকাতে পারেন। ছবিতে দেখতে পাচ্ছেন কালো টি-শার্ট পড়া ছেলেটি আমার চাচাতো ভাই।

IMG_20240424_174441.jpg

IMG_20240424_175149.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।


ওপেনিং পার্টনারশিপে আমার চাচাতো ভাই ৩৫ রান করে আউট হয়ে যায়। বাকি প্লেয়ার অল্প অল্প করে রান করেছিল। মোট দলিও রানের সংখ্যা হয়েছিল ৮ অভারে ৭৫ রান। বিপক্ষ দল ৫৫ রান করে অল আউট হয়ে যায়। আমার চাচাতো ভাইয়ের দল জিতে যায়। তাদের সকলের ক্রিকেট খেলা দেখে আমিও অনেক এনজয় করেছি। আমি সময় পেলেই বিকেল বেলা মাঠে চলে আসি। খেলাধুলার প্রতি আমার এখনো আবেগ রয়েছ, তাই মাঠে ক্রিকেট খেলতে ও প্রাকৃতিক পরিবেশে কিছু সময় আড্ডা দিতে আমি ভীষণ পছন্দ করি। মাঠের চতুর্দিকে পরিবেশটাও খুব ভালো থাকে, অনেকেই আসেন বিকেলে ছোট বাচ্চাদের নিয়ে হাঁটার জন্য।

IMG_20240424_174553.jpg

IMG_20240424_174603.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।


তারপর সবাই মিলে আবারো একটি ক্রিকেট ম্যাচ খেলতে শুরু করেন। আমি তখন বাসার দিকে রওনা করি। ব্যক্তি জীবনে খেলাধুলা অনেক প্রয়োজন রয়েছে। খেলাধুলা করলে মন মানসিকতা খুবই ভালো থাকে। খেলাধুলা মানুষের মানব দেহের শারীরিক বিকাশ ও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের মানব শরীরের জন্য প্রতিদিন প্রায় এক ঘন্টা করে ব্যায়াম করা দরকার। নিয়মিত খেলাধুলা করলে ব্যায়াম করার পাশাপাশি নেশা ও মাদক থেকে দূরে থাকা যায়। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই আমি মনে করি আমাদের নিয়মিত ব্যায়াম এবং আমাদের সন্তানদের নিয়মিত খেলাদুলা করার জন্য উৎসাহ করা দরকার। এই ছিল আজকের আয়োজন, আমার বিকেল বেলা ক্রিকেট খেলা দেখার অনুভূতি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞

1704718062400.png

পোস্ট বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়বিকেল বেলা ক্রিকেট খেলা দেখার অনুভূতি।
লোকেশনময়মনসিংহ, বাংলাদেশ।
রাইটার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

বাংলাদেশে কোটা আন্দোলন পরবর্তী সময়টা বেশ সঙ্কটপূর্ণ আর তার সাথে জনজীবনে যোগ হয়েছে আতঙ্ক, আর নাগরিক ভোগান্তি। ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হচ্ছে এছাড়া অনলাইন যোগাযোগ ও কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।

অবসর সময়ে ক্রীড়াক্ষেত্রে যোগদান করলে, খেলাধুলার চর্চা বাড়ালে সুস্বাস্থ্য ঠিক থাকে। এখন স্কুল কলেজ বন্ধ থাকাতে শিক্ষার্থীরা মাঠে সময় কাটাচ্ছে অবসর সময়ে যা সত্যিই ভালো একটি কাজ বটে।
আপনার ক্রিকেট নিয়ে আগ্রহ আছে দেখে ভালো লাগলো। পাড়ার মাঠের ক্রিকেট সত্যিই উপভোগ্য, ছোটবেলায় খেলেছি অনেক। এখনো সুযোগ পেলে ব্যাট বল হাতে নেমে পড়ি খেলায়।

দারুণ একটি পোস্ট করেছেন। ধন্যবাদ

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

বিকেল বেলা ঘোরাঘুরি করতে বা খেলাধুলা করতে ভীষণ ভালো লাগে। তবে আপনি বিকেলবেলা খেলাধুলা দেখে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন। খেলাধুলার কিছু ফটোগ্রাফি করেও আমাদের সাথে শেয়ার করেছেন এটা দেখে আরো বেশি ভালো লাগলো। সত্যি ভাইয়া ছোটদের এ ধরনের খেলাধুলা দেখে নিজেদের শৈশবের কথা মনে পড়ে যায়। আর আপনি আরো একটি সুন্দর কথা বলেছেন এভাবে খেলাধুলা করলে অনেকেই খারাপ অভ্যাস থেকে দূরে থাকে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

প্রথমেই আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি ভাইয়া।এই সময় অসুস্থতা যেনো পিছু ছাড়ছে না।ঠিক বলেছেন ভাই নেটওয়ার্ক এখন সচল হলেই মাঝে মধ্যে নেটওয়ার্ক একদম পাচ্ছে না।বিকেল বেলায় হাঁটতে বেশ ভালই লাগে।আপনি বিকেল বেলায় মাঠে গিয়ে দেখলেন আপনার চাচাতো ভাই সহ আরো অনেকে খেলছিল।আর আপনি তাদের খেলা দারুন ভাবে উপভোগ করেছিল।আর সেই খেলা দেখার অনুভূতি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট উপস্থাপনা করার জন্য। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু, ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

খেলাধুলো সত্যিই মানসিক স্বাস্থ্যের জন্য বড় প্রয়োজনীয় একটি বিষয়। আজকাল এই ডিজিটাল যুগে বিকেলে করে বাচ্চাদের খেলতে বেরোনো প্রায় লুপ্তপ্রায় হয়ে পড়েছে৷ আমাদের ছেলেবেলার কথা মনে পড়লো যেন। খুব সুন্দর ছবিগুলোও তুলেছেন। আপনার চাচাতো ভাই ৩৫ রান করেছেন। আশা রইল তিনি খুব শীঘ্রই সেঞ্চুরি করতে পারবেন। আর এক জায়গায় 'দলীয়' বানানটি 'দলিও' হয়ে গেছে৷ একটু দেখে নেবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে গঠনমূলক কমেন্ট করার জন্য।

 2 years ago 

খেলাধুলা দেখতে আমারও খুবই ভালো লাগে। পাড়া গায়ে যখন ছেলেপুলেরা খেলা করে তখন আমিও দেখার চেষ্টা করি। আর ক্রিকেট খেলাটা আমি খুব পছন্দ করতাম আগে। টিভিতে খেলা গুলো দেখতাম। যাইহোক সুন্দর একটি মুহূর্তের খেলাধুলা স্বচক্ষে ইনজয় করেছেন নাকি ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ছোটবেলায় খেলাধুলার প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ ছিল। যদিও এখন সময়ের অভাবে খেলাধুলা করা হয় না। যাইহোক, আপনার চাচাতো ভাই কিন্তু বেশ ভালোই খেলে। একটা দলের জন্য ৩৫ রান করা কিন্তু যথেষ্ট বেশি। তবে আপনার এ কথার সাথেও কিন্তু আমি একমত যে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এজন্য মাঝে মধ্যে খেলাধুলো করা উচিত। এতে করে শরীর, মন সুস্থ থাকে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকা যায়। যাইহোক, আপনাদের খেলাধুলা করা দেখে আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর করে গুছিয়ে আমার পোস্টে কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39