দুর্নীতির শেষ কোথায়।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
দুর্নীতির শেষ কোথায়।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

দুর্নীতির শেষ কোথায়।.png

"ছবিটি Pixabay থেকে নিয়ে Canva দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ বিকাল,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।


প্রতিটি জায়গায় এখন দুর্নীতি। বিশেষ করে বাংলাদেশের অবস্থা এখন খুবই শোচনীয় অবস্থা। আপনি যেখানেই যাবেন কিছু করতে গেলে আগে আপনাকে ঘুষ দিতে হবে। পকেট ভর্তি করবেন আপনার কাজ হবে। আপনি পকেট খালি রাখবেন আপনার কাজ পড়ে থাকবে। কেউ আপনাকে সাহায্য করতে আসবেনা। ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে মেয়র, এমপি, মন্ত্রী পর্যায়ে আপনি যদি আপনার ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক যেকোনো কাজের জন্য সাহায্য নিতে চান বা কোনো কাজের উদ্যোগ নিতে যান, তাহলে আপনাকে আগে মুখোশধারী দালাল চক্রের হাত ধরতে হবে। প্রতিটি ক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে কাজ আদায় করতে হবে। এটাই কি আমাদের স্বাধীন দেশ। দুর্নীতির কারণে আমরা স্বাধীন দেশে থেকেও পরাদিন জীবন যাপন করছি।

বর্তমানে বাংলাদেশে চলমান কোটা নিয়ে এক দফা দাবিতে গড়ে উঠেছে এই ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দলে দলে নির্বিশেষে এই আন্দোলনে অংশ গ্রহন করছেন এবং তাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনরত সকল শিক্ষার্থীদের এক দফা দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে পাঠানো হয়েছে। এখন শুধু দেখার পালা এই দাবি কতটুকু বাস্তবায়ন করা হয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া শেষ হওয়ার পর তাদের যোগ্য অনুযায়ী চাকরি পেতে হিমসিম খাচ্ছে। অনেক মানুষের বাড়িতে বৃদ্ধ ও অসুস্থ মা-বাবা আছেন, পরিবারের সকল দায়িত্ব বড় ছেলের কাঁধে। ছেলেকে নিয়ে মা-বাবার অনেক সপ্ন। কিন্তু দুঃখের বিষয় কি বলবো লেখাপড়া করে চাকরি হয় না । চাকরি নিতে গেলে মামা চাচা এবং টাকার প্রয়োজন।

এমন এক অবস্থা দাঁড়িয়েছে যেখানে আমাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। দুর্নীতিতে দেশটা ভরে গেছে। এক দিকে ভালো যোগ্যতা প্রমাণ করতে হবে এবং অপরদিকে পকেটে টাকা গুঁজে দিতে হবে। তাহলেই আপনি পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন মানুষ। এভাবেই বড় বড় চেয়ার আদায় করা সম্ভব। এই চেয়ারে যারা বসে দায়িত্ব পরিচালনা করছেন তারা আগে চিন্তা করেন কিভাবে আমাদের টাকা উঠানো যায়। তাই পকেটে, খাকি খামে, টেবিলের নিচে দিয়ে ঘুষ দিতে হয়। যে পর্যন্ত তাদের পেট ভরে,সে পর্যন্ত তাদের সিগনেচার পাওয়া যায় না। এই হলো আমাদের সাধারন মানুষের অবস্থা। যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। বেতন বৃদ্ধি হতে শুরু করে সকল দাবি রাস্তা অবরোধ এবং মিছিল মিটিং করে আদায় করতে হয়।

কথা ছিল শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। কিন্তু এই কথা পালন করছেন শতকরা ৩০% মালিকেরা। অধিকাংশ কোম্পানি রয়েছে তারা শ্রমিকের বেতন বৃদ্ধি তো দূরের কথা সঠিক সময়ে বেতন ভাতা প্রদান করে না এবং সব জায়গায় দুর্নীতি চলছে। সাধারণ মানুষের চলা খুবই কষ্টকর হয়ে পড়েছে। এই সকল বিষয়ের বিরুদ্ধে আমাদের কঠিন পদক্ষেপ ও প্রতিবাদ করতে হবে। আমারদের অধিকার আদায় করতে হবে। এবং সৃষ্টিকর্তার কাছে দুর্নীতিবাজদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। তারা যেন অসহায় মানুষের কষ্টগুলো বুঝতে পারেন। যাইহোক আশাকরি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

পোস্ট বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়দুর্নীতির শেষ কোথায়।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
রাইটার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️আমার পরিচয়🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

বাংলাদেশের দূর্নীতির শেষ হবে না ভাই। এখানে কোন কিছুই নিয়ম মেনে হয় না। যে যেভাবে পারে লুটেপুটে খাচ্ছে। সবাই অর্থলোভী,ক্ষমতা লোভী। ক্ষমতা আর অর্থের লোভে মানুষ পাগল হয়ে গেছে। যে হারে দুর্নীতি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক বলছেন ভাই, আপনার কথার সঙ্গে আমিও সহমত পোষণ করছি। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমরা কেউ জানি না, এই দুর্নীতির শেষ কোথায়। তবে, এখন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই দূর্নীতি ও অনিয়ম দেখা দিয়েছে।এই দূর্নীতি এবং অনিয়মতান্ত্রিক ব্যবস্থার আমাদের দেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা হতাশার মধ্যে ভুগছেন। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আশা করছি ভবিষ্যতে আমরা এই দূর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবো।

 2 years ago 

জি ভাই এই দুর্নীতি থেকে রেহাই পেলে আমরা অনেকটাই হতাশাগ্রস্ত থেকে বেঁচে যাব। আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

দুর্নীতির শেষ করতে হলে ভাইয়া কবরে গিয়ে করতে হবে। কি আর বলব দেশটা পুরোই দুর্নীতি হয়ে গেছে। খুব কম জায়গায় দুর্নীতি ছাড়া চলে। রাস্তাঘাট যেখানে সেখানে সব জায়গায় দুর্নীতি আর চাকরির কথা তো বললামই না। এখন চাকরি করতে গেলে মেধা ছাড়া টাকার পরিমাণটা বেশি দেওয়া লাগছে। আর এই দুর্নীতির জন্য হাজারো মেধাবী ছাত্ররা পিছিয়ে পড়ছে। অনেক সুন্দর সুন্দর কথা আপনি উল্লেখ করেছেন ভাইয়া খুবই ভালো লাগলো পড়ে ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই দুর্নীতির জন্য হাজারো মেধাবী ছাত্ররা পিছিয়ে পড়ছে। দিন শেষে তাদের চাকরি নেই। চাকরি পেলেও সঠিক বেতন নেই। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দুর্নীতির কারণে আমরা স্বাধীন দেশে থেকেও পরাদিন জীবন যাপন করছি একদমই ঠিক বলেছেন। বর্তমান যে অবস্থা শুরু হয়েছে সব জায়গায় দুর্নীতি চলেছে। সাধারণ মানুষের জীবন যাপন করা অনেক বেশি কষ্টকর হয়েছে। শ্রমিকদের কে ভালো চোখে দেখা হচ্ছে না। আপনার লেখা গুলো পড়ে ভীষণ খারাপ লাগলো। বাস্তবতা সম্পুর্ন একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাই সাধারণ মানুষের জীবন যাপন করা অনেক বেশি কষ্টকর হয়ে পড়েছে। দুর্নীতির কারণে কোথায়ও ভালো এবং যোগ্য মানুষের কর্মসংস্থান হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ঘুষ এখন একটি প্রধান সমস্যা৷ উপমহাদেশের দেশগুলোয় কাজ হাসিল করার একটি সহজ পন্থা হল ঘুষ। এই ক্ষত যতদিন না সরবে, ততদিন কিছুই হবে না। আমরা পিছিয়েই থেকে যাব। মানুষের পরিবর্তন হওয়া আগে দরকার। উন্নত দেশ মানে উন্নত মানুষ। আর তার জন্য সবার আগে দরকার ভবিষ্যৎ পরিকল্পনা। ঘুষ নিয়ে আগে নিজেরটা গুছিয়ে নেবার মানসিকতা থাকলে দেশ পিছন দিকেই হাঁটবে।

 2 years ago 

কবে আমরা উন্নত মানুষ ও উন্নত দেশে রুপান্তর হবো সৃষ্টিকর্তাই ভালো যানে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া যখন মানুষ বড় হয় তখন বুঝতে শেখে সমাজের বাস্তবতা। নিজের পরিবারের দায়িত্ব নিতে যখন সে অপারগ হয় তখন বুঝতে পারে চারপাশের দুর্নীতির অবস্থা। অসাধারণ লিখেছেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে গুছিয়ে মতামত দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আসলে আমাদের দেশের দুর্নীতি কখনোই শেষ হবে না। কারণ উপর মহলে যারা বসে রয়েছে তারাই বড় বড় দুর্নীতিবাজ। যতদিন না বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা মানবিক হবে, ততদিন এই দুর্নীতিই রাজত্ব করবে। যাই হোক বেশ ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন। আপনি সত্যিবলেছেন। এমনও অনেক পরিবার আছে যারা সন্তাদের ইনকামের উপর নির্ভশীল। কিন্তু আমাদের এ দেশে এই দূরনীতির কারনে ও ঘুষের কারনে চাকুরী না পেয়ে এমনও অনেক পরিবার ধুকে ধুকে মরছে। তাতে কার কি আসে যায় যারা দূরনিতী করছে ঘুষ খাচ্ছে তাদের কি এগুলো দেখে কষ্ট হয়। না তারা এই ঘুষ আর দূরনীতি নিয়ে পরপারে যাবে। আপনি আমি যতই তুলে ধরি না কেন এই অমানুষরা অমানুষসি থাকবে।

 2 years ago 

সকল ক্ষেত্রে দুর্নীতির জন্য আমাদের দেশ অধঃপতনে চলে যাচ্ছে। আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম, ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38