আমার তোলা রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
"সকলের সুস্বাস্থ্য কামনা করছি"

আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র (2).png

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

শুভ দুপুর,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাই, আমার চোখে ভালো লাগার মতো জিনিস গুলো ফটোগ্রাফি করি। ফুল ফল থেকে শুরু করে পাতা, কখনো বা প্রাকৃতিক দৃশ্য এমন কি পোকামাকড় এর ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি প্রতি শুক্রবারে ফটোগ্রাফি পোস্ট করতে চেষ্টা করি। কিন্তু শুক্রবার দিন আমার কাজে ব্যস্ততা দ্বিগুণ বেড়ে যায়। কাজ শেষে বাসায় এসে দেখি শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। পোস্ট করার মত মন-মানসিকতা ছিল না, তাই রাতে পোস্ট করতে পারেনি। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমার বাসায় উঠানে এবং চাচাতো ভাইয়ের বাসার সামনে থেকে তাঁজা ও সতেজ কিছু ফটোগ্রাফি করি। আশাকরি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


IMG_20240831_085712.jpg

IMG_20240831_085730.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

টগর ফুল আমার ভীষণ পছন্দ। বর্তমান সময়ে টগর ফুল গুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়। সাদা পাপড়ি বিশিষ্ট ফুল গুলো বেশি সুন্দর লাগে। সাদা ফুলগুলো পবিত্রতার ছোঁয়া বিরাজ করে। টগর ফুলের পাপড়ি গুলো যেকোনো মানুষের মন জয় করবে। সবুজ পাতার মাঝে ছোট ছোট ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগে আমার কাছে। তাই আমি ক্যামেরা বন্দী করি।


IMG_20240831_085458.jpg

IMG_20240831_085635.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

কাঁচা মরিচ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। রান্নার কাজে কাঁচা মরিচ না হলে চলেই না। তাই মনে করি প্রত্যেকের বাসায় একটি করে কাঁচা মরিচ গাছ রোপন করা উচিত। বৃক্ষ মেলা থেকে কিছুদিন আগে আমি এই গাছটি কিনে এনেছিলাম। গাছটি দেখতে দেখতে বড় হয়ে ওঠে। আজকে সকালে দেখতে পেলাম এক দুটি কাঁচামরিচ ধরেছে এবং ফুল ফুটেছে। দেখতে পেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগ, তাই কিছু ফটোগ্রাফি করি।


IMG_20240831_085600.jpg

IMG_20240831_085559.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

পেঁপে গাছের ফুল গুলো একসঙ্গে দেখতে অসাধারণ লাগে। পেঁপে সবজি খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। এই পেঁপে গাছটি আমার চাচাতো ভাইয়ের বাসার সামনে ছিল। তখন পেঁপে গেছে ফুলগুলো দেখে মুগ্ধ হলাম আমি। তাই সঙ্গে সঙ্গে আমার ফোন ক্যামেরায় বন্দি করি এবং আপনাদের মাঝে আজকে শেয়ার করেছি।


IMG_20240820_081521.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

রক্ত জবা ফুলের কলি ছোট অবস্থা খুব সুন্দর দেখায়। জবা ফুলের কলি গুলো ছোট ছোট থাকে, কিন্তু ফুলগুলো অনেক বড় হয়। জবা ফুল কম বেশি সবাই পছন্দ করে, ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমিও একজন ফুল প্রেমি মানুষ। তবে বৃষ্টির দিন ফুল ও পাতার মাঝে বৃষ্টির ফোঁটা পড়ে থাকায় দেখতে অনেক সুন্দর লাগে।গত সপ্তাহের দিকে খুব বৃষ্টি হয়েছিল। সে দিন আমি অফিসের কাজ শেষ করে আসার সময় রাস্তার পাশে এই গাছটি দেখতে পাই। আমার কাছে খুবই ভালো লাগে তাই ফটোগ্রাফি করি।

IMG_20240815_123706.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

দুরন্ত ফড়ি এর ফটোগ্রাফি করতে আমার অনেক কষ্ট হয়েছিল। পেছন পেছন অনেক দূর যেতে হয়। ফড়িং স্থির হয়ে এক জায়গায় বসতে চায় না। কিছু সময় অপেক্ষা করার পর, মোটামুটি ভাবে ফটোগ্রাফি করতে সক্ষম হই। তবে পোকামাকড়ের মাঝে ফড়িং আমার খুবই পছন্দ। তাই যেখানে ফড়িং দেখতে পায়, ফটোগ্রাফি করতে চেষ্টা করি। আশাকরি আমার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগফটোগ্রাফি।
ডিভাইসশাওমি রেডমি ৯
বিষয়আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

ওয়াও আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। এমনিতেই যে কোন ধরনের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পেঁপে ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই, আশাকরি সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাইয়া। পেঁপে গাছের ফুল এবং টগর ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনি খুব দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। বৃক্ষ মেলা থেকে মরিচের গাছ কিনেছেন। নিজের গাছে এরকম কিছু ধরে থাকলে বেশ ভালো লাগে এগুলো দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু নিজের গাছে সবজি অথবা ফুল হলে অনেক ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করার ফটোগ্রাফি সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে ভাইয়া। বেশ চমৎকারভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন এবং তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম আপু, ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আপনি খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো।
বিশেষ করে জবাব ফুল এবং পেপোফুল সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

বিশেষ করে জবাব ফুল এবং পেপোফুল

এখানে একটু ভুল আছে।

আপনার গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

চমৎকার হয়েছে ভাই ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দারুণ ভাবে ক্যাপচার করেছেন আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ৷

 2 years ago 

আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ। আশাকরি আপনি সব সময় পাশে থেকে সাপোর্ট করবেন।

 2 years ago 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমিও অনেক ভালোবাসি। তাই দুই চোখে যা কিছু ভালো লাগে তাই শেয়ার করি। আপনার চমৎকার কমেন্ট পড়ে উৎসাহ পেলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জবা ফুলের কলি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। আর সাদা ফুলগুলো তো আমার ভীষণ পছন্দের। অসাধারণ ভাবে আপনি ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38